এক্সপ্লোর

Hyderabad Fire: সেকেন্দ্রাবাদে বাতিল জিনিসের গুদামে আগুন, মৃত ১১

Hyderabad News: পুলিশ সূত্রে খবর, অন্তত ১২ জন কর্মী ওই গুদামের দোতলায় ঘুমোচ্ছিলেন যখন আগুন লাগে গুদামের এক তলায়। সকাল ৮টা নাগাদ প্রায় ১১ জনের দেহ উদ্ধার করা হয়।

হায়দরাবাদ: এবার ভয়াবহ অগ্নিকাণ্ডের (Massive fire) ঘটনা হায়দরাবাদে (Hyderabad)। সেখানে সেকেন্দ্রাবাদের বাতিল জিনিসের গুদামে (Scrap Godown) লাগল ভয়াবহ আগুন। ভিতরে ১২ জন আটকে ছিল বলে আশঙ্কা করা হচ্ছে।

হায়দরাবাদে ভয়াবহ আগুন

একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা। এবার হায়দরাবাদে বাতিল জিনিসের গুদামে আগুন লাগল। এখনও পর্যন্ত গুদাম থেকে মোট ১১ জনের অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয়েছে। যদিও ঠিক কীভাবে কী কারণে আগুন লাগল সেই কারণ সম্পর্কে কিছুই জানা যায়নি। 

বুধবার ভোরের দিকে সেকেন্দ্রাবাদের বইগুড়া অঞ্চলে এক গুদামে আগুন লাগে। অগ্নিকাণ্ডের পর গুদাম থেকে বেরিয়ে আসতে সক্ষম হন এক শ্রমিক। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

ঠিক কী ঘটে?

পুলিশ সূত্রে খবর, অন্তত ১২ জন কর্মী ওই গুদামের দোতলায় ঘুমোচ্ছিলেন যখন আগুন লাগে গুদামের এক তলায়। 'কর্মীদের বেরিয়ে আসার একমাত্র রাস্তা ছিল একতলার বাতিল জিনিসের দোকান যেটার শাটার বন্ধ ছিল,' বলছেন স্থানীয় পুলিশ। 

সকাল ৮টা নাগাদ প্রায় ১১ জনের দেহ উদ্ধার করা হয়। একজন কর্মী পালাতে পারেন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা চলছে তাঁর।

ভোররাত তিনটে নাগাদ দমকলে খবর যায় এবং ৯টি ইঞ্জিন ঘটনাস্থলে উপস্থিত হয়। প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ফাইবার কেবল থাকার জন্য আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে জানা যাচ্ছে। পুলিশ সূত্রে খবর, যাঁদের দেহ উদ্ধার হয়েছে তাঁরা পরিযায়ী শ্রমিকের কাজ করতেন। প্রত্যেকের দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

আরও পড়ুন: No Toll Plazas within 60km: এই দূরত্বের মধ্যে দিতে হবে না ২ বার টোল ট্যাক্স, বড় 'ঘোষণা' সরকারের

গতকাল কলকাতার নিউ আলিপুরে (New Alipore) রঙের গুদামে বিধ্বংসী আগুন লাগে। নিউ আলিপুরের চেতলা রোডে এই ঘটনা ঘটে। দাউদাউ আগুন ও ধোঁয়ায় এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। বিধ্বংসী আগুন নেভাতে এলাকায় পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। ভয়াবহ আগুনে ভেঙে পড়ে গুদামের একাংশ।

রঙের গুদামের পাশেই ঝুপড়ি। ঘিঞ্জি এলাকা হওয়ায় ঝুপড়িতে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় শঙ্কিত এলাকার বাসিন্দারা। অন্যদিকে আগুন লাগার খবর দেওয়ার পরেও দমকল আসতে দেরি করেছে বলে অভিযোগ ওঠে। স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দেয়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
Viral News: বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...
বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...
Science News: নিউক্লিয়ার মিসাইল ছুড়ে গ্রহাণু গুঁড়িয়ে দেওয়ার ভাবনা, পৃথিবীকে রক্ষা করতে এছাড়া উপায় নেই, বলছেন বিজ্ঞানীরা
নিউক্লিয়ার মিসাইল ছুড়ে গ্রহাণু গুঁড়িয়ে দেওয়ার ভাবনা, পৃথিবীকে রক্ষা করতে এছাড়া উপায় নেই, বলছেন বিজ্ঞানীরা
Rahul Gandhi Viral Photo : রাহুল গান্ধীর পাশে বসে মহিলা ও কিশোর কে ? বিজেপি সাংসদের পোস্ট ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া 
রাহুল গান্ধীর পাশে বসে মহিলা ও কিশোর কে ? বিজেপি সাংসদের পোস্ট ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া 

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget