এক্সপ্লোর

Independence Day 2021: 'লক্ষ্য এমন এক ভারত তৈরি করা যেখানে সরকার নাগরিকদের জীবনে হস্তক্ষেপ করবে না', লালকেল্লায় মোদি

প্রধানমন্ত্রী বলেন, আগামী ২৫ বছর ভারত ও তার নাগরিকদের জন্য 'অমৃত কাল'

নয়াদিল্লি: ভারতের উন্নয়নের 'অমৃত কাল' -এর সূচনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার বললেন, উন্নয়নের নতুন পর্যায়ের লক্ষ্য হচ্ছে এমন একটি ভারত তৈরি করা যেখানে সরকার নাগরিকদের জীবনে হস্তক্ষেপ করবে না।

সম্প্রতি, পেগাসাসকাণ্ড নিয়ে তোলপাড় দেশ। মোদি সরকারের বিরুদ্ধে ফোন-হ্যাকিংয়ের অভিযোগ তুলেছে বিরোধীরা। এই নিয়ে সংসদের বাদল অধিবেশেনে তুমুল হই-হট্টগোল হয়েছে। ঘরে-বাইরে এই নিয়ে প্রচণ্ড চাপে রয়েছে মোদি সরকার। 

এই প্রেক্ষিতে লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসের ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, আগামী ২৫ বছর ভারত ও তার নাগরিকদের জন্য 'অমৃত কাল'। মোদি বলেন, অমৃত কালের উদ্দেশ্য হল নাগরিকদের জীবনকে উন্নত করা, গ্রাম ও শহরের মধ্যে উন্নয়ন বিভাজন কমিয়ে আনা, মানুষের জীবনে সরকারি হস্তক্ষেপ কমানো এবং সর্বশেষ প্রযুক্তি গ্রহণ করা যাতে আমরা বিশ্বের কোনও দেশের থেকে পিছিয়ে না থাকি। 

যদিও প্রধানমন্ত্রী মোদীর মতে, কঠোর পরিশ্রম এবং সাহসিকতা একসঙ্গে না আসা পর্যন্ত এই ধরনের সংকল্প অসম্পূর্ণ থেকে যাবে। প্রধানমন্ত্রী বলেন, "প্রতিটি দেশের উন্নয়নের যাত্রায় এমন একটি সময় আসে, যখন সে নিজেকে নতুন করে ব্যাখ্যা করে, নতুন সংকল্প নিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যায়। আজ ভারতের উন্নয়ন যাত্রায় সেই সময় এসেছে।"

মোদি যোগ করেন, এখন থেকে শুরু করে, পরবর্তী ২৫ বছরের যাত্রা একটি নতুন ভারতের অমৃত কাল। এই অমৃত কালের মধ্যে আমাদের সংকল্পের পরিপূর্ণতা আমাদের স্বাধীনতার ১০০ বছর পর্যন্ত নিয়ে যাবে। 

প্রধানমন্ত্রী বলেছেন, আমরা পিএম গতি শক্তি প্ল্যান চালু করতে চলেছি। ১০০ লক্ষ কোটি টাকার জাতীয় পরিকাঠামো মাস্টার প্ল্যান এই পিএম গতি শক্তি প্রকল্প। দেশের সামগ্রিক পরিকাঠামোর ভিত্তি গঠন এবং দেশের অর্থনীতিকে সুসংহত রূপ দেওয়া হবে এই প্রকল্পের মাধ্যমে। প্রধানমন্ত্রী বলেছেন, গতি শক্তি স্থানীয় উৎপাদকের আন্তর্জাতিক স্তরে লড়াইয়ের যোগ্য করে তুলতে সাহায্য করবে। সেইসঙ্গে নতুন ভবিষ্যথ আর্থিক অঞ্চলের সম্ভাবনার উন্নয়ন করবে। এই প্রকল্প তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে এবং পরিকাঠামোর সামগ্রিক উন্নয়নে সহায়ক হবে।

প্রধানমন্ত্রী বললেন,  স্বাধীনতার অমৃত মহোৎসবের ৭৫ সপ্তাহে ৭৫ টি বন্দেভারত ট্রেন দেশের প্রতিটি প্রান্তকে যুক্ত করবে। মোদি বলেছেন,  আগামী বছরগুলিতে দেশের ক্ষুদ্র কৃষকদের সম্মিলিত সক্ষমতা বৃদ্ধি করতে হবে। তাঁদের নতুন সুবিধা পৌঁছে দিতে হবে। তাঁরা অবশ্যই দেশের গর্ব হয়ে উঠবেন।

 

 

সেরা শিরোনাম

Israel Election: ইজরায়েলে রাজনৈতিক অস্থিরতা, ভারতের চিন্তা কোথায়? প্রতিরক্ষা থেকে তেল, প্রভাব পড়তে পারে একাধিক ক্ষেত্রে
ইজরায়েলে রাজনৈতিক অস্থিরতা, ভারতের চিন্তা কোথায়? প্রতিরক্ষা থেকে তেল, প্রভাব পড়তে পারে একাধিক ক্ষেত্রে
PM Modi : নিশানা করেছিলেন খাড়গে, তাৎপর্যপূর্ণ মন্তব্য প্রধানমন্ত্রীর ; 'জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত...'
নিশানা করেছিলেন খাড়গে, তাৎপর্যপূর্ণ মন্তব্য প্রধানমন্ত্রীর ; 'জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত...'
SC On Indranil Sen: সুপ্রিম কোর্টে আগাম জামিনের আবেদন প্রত্যাহার প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের, দেশের শীর্ষ আদালত জানিয়েছে,
সুপ্রিম কোর্টে আগাম জামিনের আবেদন প্রত্যাহার প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের, দেশের শীর্ষ আদালত জানিয়েছে, "আপনাদের বিরুদ্ধে অভিযোগ অত্যন্ত গুরুতর.."
SIR News : সুপ্রিম কোর্টের কড়া অবস্থান, ৫ রাজ্য ও দিল্লির SIR প্রক্রিয়া নিয়ে এই সিদ্ধান্ত কমিশনের...
সুপ্রিম কোর্টের কড়া অবস্থান, ৫ রাজ্য ও দিল্লির SIR প্রক্রিয়া নিয়ে এই সিদ্ধান্ত কমিশনের...

ভিডিও

Kakoli Ghosh Dastidar | Indranil -কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন Kakoli, কী বললেন তিনি?
Ayushman Card | সরকারি কর্মীদের স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান কার্ড জমা দেওয়ার সময়সীমা বাড়াল রাজ্য
Cooch Behar: অন্তঃসত্ত্বার উপরেও হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে! ঘটনাকে কেন্দ্র করে দিনহাটায় চাঞ্চল্য
ED Raid News | ব্যাঙ্ক প্রতারণা মামলায় কলকাতা, আসানসোল মিলিয়ে ৫ জায়গায় তল্লাশি
Suchetan Bhattacharya | গ্রেফতার ইন্দ্রনীল, মুখ খুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর সন্তান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget