এক্সপ্লোর

Independence Day Special: বলা হয় "ঘোস্ট অপারেটর্স", ভারতীয় বাহিনীর সেরার সেরা প্যারা স্পেশাল ফোর্স কমান্ডো

প্রশিক্ষণ এতটাই ভয়াবহ যে, আবেদনকারীদের বলে দেওয়া হয়, চাইলে তাঁরা প্রশিক্ষণ ছেড়ে মূল ইউনিটে ফেরত যেতে পারেন...

কলকাতা: একদল রয়েছে যাঁরা সাধারণ। এরপর একদল আছে যাঁরা সেরা। শেষে আসে আরেকটি দল, যাঁরা সেরার সেরা। তেমনই সেরার সেরা দল হল ভারতীয় সেনার প্যারা স্পেশাল ফোর্স কমান্ডো-বাহিনী।

প্যারা কমান্ডো হওয়া একটি জিনিস যা অনেক সেনা জওয়ান হওয়ার স্বপ্ন দেখেন। কিন্তু, শেষ পর্যন্ত এঁদের মধ্যে হাতেগোনা কয়েকজনই এই বিশেষ এলিট বাহিনীর অংশ হতে পারেন।

স্পেশাল ফোর্সে অন্তর্ভুক্তির জন্য কোনও নিয়োগ হয় না। বিভিন্ন রেজিমেন্টের জওয়ানরা -- যাঁরা কমান্ডো বাহিনীতে যোগ দিতে ইচ্ছুক, তাঁরা স্বেচ্ছায় আবেদন করেন। 

এরপর, ৬ মাস ধরে তাঁদের বিভিন্ন পর্যায়ের প্রশিক্ষণ শুরু হয়। সেই প্রশিক্ষণ এতটাই ভয়াবহ হয়, যে আবেদনকারীদের বলে দেওয়া হয়, চাইলে তাঁরা প্রশিক্ষণ ছেড়ে মূল ইউনিটে ফেরত যেতে পারেন।

প্য়ারাশ্যুট রেজিমেন্টের ৯ প্যারা স্পেশাল ফোর্স হল ভারতীয় সেনাবাহিনীর প্রথম স্পেশাল ফোর্স ব্যাটালিয়ন যাঁরা সীমাহীন বীরত্বের একাধিক দৃষ্টান্ত স্থাপন এই সুনাম প্রতিষ্ঠা করেছে যা আগে সামরিক বাহিনীর কাছে অসম্ভব বলে মনে হতো।

শত্রুর সীমানায় ঢুকে তাদের প্রতিরক্ষাকে খতম করার লক্ষ্যে ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের সময় প্রাণঘাতী সেনা জওয়ানদের নিয়ে একটি ছোট দল গঠন করেছিলেন মেজর মেঘ সিংহ। 

অপারেশনের তাৎক্ষণিক প্রকৃতির কারণে দলটিকে প্রথমে 'মেঘদূত বাহিনী' নাম দেওয়া হয়েছিল। পরবর্তীকালে, এই দলটি ভেঙে প্যারাশ্যুট রেজিমেন্টের সঙ্গে যুক্ত করে দেওয়া হয়।

১৯৬৬ সালের জুলাই মাসে গঠিত ৯ প্যারা কমান্ডো হলো প্যারাশ্যুট রেজিমেন্টের প্রথম স্পেশাল অপারেশন্স ইউনিট। মেঘদূত বাহিনীর মূল সদস্যদের দিয়েই এই বিশেষ বাহিনী গঠিত হয়েছিল। ১৯৬৭ সালে ৯ ব্যাটালিয়নকে ভেঙে দ্বিতীয় (১০ ব্যাটালিয়ন) গঠন করা হয়। 

৯ প্যারা স্পেশাল ফোর্সকে ভারতীয় বাহিনীর "ঘোস্ট অপারেটর্স" বলা হয়। কারণ, এই বাহিনীর অপারেশন গোপনীয়তায় মোড় থাকে। আর পাঁচটা দেশের কমান্ডো অপারেশনের মতো এই বাহিনীর অভিযানও কোভার্ট বা গুপ্ত হয়। 

শত্রুদেশের সীমানার একেবারে অভ্যন্তরীণ এলাকায় ঢুকে গোয়েন্দা তথ্য সংগ্রহ থেকে শুরু করে সার্জিক্যাল স্ট্রাইকের মাধ্যমে শত্রু-সামরিক ও সশস্ত্র ঘাঁটি ধ্বংস ও নাশকতা-বিরোধী অভিযানের জন্য বিশেষভাবে প্রশিক্ষিত প্যারা স্পেশাল ফোর্স কমান্ডোরা।

বর্তমানে ভারতীয় সেনায় ৯টি এরকম স্পেশাল ফোর্সের ব্যাটালিয়ন রয়েছে। প্রথমদিকে এক-একটি ব্যাটালিয়নকে এক-একটি যুদ্ধকৌশলে পারদর্শী করে গড়ে তোলা হয়েছিল। 

যেমন ১০ প্যারা স্পেশাল ফোর্সের নাম দেওয়া হয়েছিল 'ডেজার্ট স্করপিয়ন'। নাম থেকেই পরিষ্কার, এই ব্যাটালিয়ন মরুভূমির যুদ্ধকৌশলে পারদর্শী। অন্যদিকে, ৯ প্যারা স্পেশাল ফোর্স ব্যাটালিয়নের বিশেষত্ব পার্বত্য যুদ্ধকৌশলে।

কিন্তু, সময়ের সঙ্গে তাল মিলিয়ে সবকটি ব্য়াটালিয়নকে সমান সব ধরনের যুদ্ধে পারদর্শী করে তোলার সিদ্ধান্ত নেওয়ৈা হয়। এখন আবহাওয়া ও ভূখণ্ডের ধরন নির্বিশেষে যে কোনও ব্যাটালিয়ন যে কোনও পরিস্থির সম্মুখীন হতে পারে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dharmendra Pradhan : ২ বার পদত্যাগ করতে চেয়েছিলেন ধর্মেন্দ্র, আটকায় সরকার, শেষে কী কারণে ইস্তফা গ্রহণ ? সামনে এল সত্য
২ বার পদত্যাগ করতে চেয়েছিলেন ধর্মেন্দ্র, আটকায় সরকার, শেষে কী কারণে ইস্তফা গ্রহণ ? সামনে এল সত্য
Kargil Diwas: ভারত মহাকাশে উপগ্রহ পাঠাচ্ছে আর পাকিস্তান... কার্গিল দিবসে প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারি
ভারত মহাকাশে উপগ্রহ পাঠাচ্ছে আর পাকিস্তান... কার্গিল দিবসে প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারি
CJP Protest: 'আরশোলাদের' চাপে ইস্তফা ধর্মেন্দ্র প্রধানের, প্রথম আন্দোলনেই সফল ককরোচ জনতা পার্টি, কীভাবে যুদ্ধ জয় ?
'আরশোলাদের' চাপে ইস্তফা ধর্মেন্দ্র প্রধানের, প্রথম আন্দোলনেই সফল ককরোচ জনতা পার্টি, কীভাবে যুদ্ধ জয় ?
Cockroach Janata Party : নতুন শিক্ষামন্ত্রীর উদ্দেশে স্পষ্ট-বার্তা ককরোচ জনতা পার্টির, 'পরিস্থিতির ওপর নজর রাখছে তরুণরা...'
নতুন শিক্ষামন্ত্রীর উদ্দেশে স্পষ্ট-বার্তা ককরোচ জনতা পার্টির, 'পরিস্থিতির ওপর নজর রাখছে তরুণরা...'

ভিডিও

TMC News: জমি দখল ও তোলাবাজি-সহ একাধিক অভিযোগে পুরুলিয়ায় গ্রেফতার TMCP নেতা
Sebasray Scam : সেবাশ্রয় রোগীদের রিপোর্টে নেই ডাক্তারদের নাম, সই, রেজিস্ট্রেশন! চাঞ্চল্যকর তথ্য
Dharmatala Protest: ধর্মতলায় ধুন্ধুমার, অভিযুক্ত আফরোজের সঙ্গে তৃণমূল-যোগ!
Rajnath Singh: পাকিস্তানের সঙ্গে আলোচনা হলে তা হবে শুধুমাত্র POK নিয়েই : রাজনাথ সিং
Rahul Gandhi: 'দিল্লিতে পড়ুয়াদের মারধরের নির্দেশ কে দিল ?', স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি রাহুলের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
TMC Leader Arrested: পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
Abhishek Banerjee: শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Embed widget