এক্সপ্লোর

India Coronavirus: কিছুটা কমল দেশের দৈনিক সংক্রমণ, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪০ হাজারের উপর

চিন্তা বাড়াচ্ছে কেরল। গতকালের পর আজও দক্ষিণের এই রাজ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৩০ হাজারের ওপর। 

নয়াদিল্লি : দেশের দৈনিক সংক্রমণ গতকালের তুলনায় কিছুটা কমেছে। পাশাপাশি কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যাও।
তবে চিন্তা বাড়াচ্ছে কেরল। গতকালের পর আজও দক্ষিণের এই রাজ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৩০ হাজারের ওপর। 

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৪৪ হাজার ৬৫৮ জন ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন।  একদিনে মৃত্যুর সংখ্যা ৪৯৬।  

দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৩৬ হাজার ৮৬১ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২৬ লক্ষ ৩ হাজার ১৮৮।  অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ৪৪ হাজার ৮৯৯।  এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন, ৩ কোটি ১৮ লক্ষ ২১ হাজার ৪২৮ জন। একদিনে ৩২ হাজার ৯৮৮ জন সুস্থ হয়েছেন।  

বৃহস্পতিবার দেশে দৈনিক হিসেবে ২০ শতাংশেরও বেশি বাড়ে করোনায় দৈনিক সংক্রমণ। সামান্য কমলেও দৈনিক মৃত্যুর সংখ্যা ছশোর ওপরেই ছিল। তবে আজ তা বেশ কিছুটাই কমল। অন্যদিকে কেরলে পরপর দুদিন করোনা আক্রান্তের সংখ্যা ৩০ হাজারের উপরেই রইল। চিন্তা বাড়াচ্ছে কেরল। দক্ষিণের এই রাজ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ৪৪৫ জন। 

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, ভারতে দৈনিক সংক্রমণ ছিল ৪৬ হাজার ১৬৪ জন ।  আজ সেখানে দৈনিক সংক্রমণ ৪৪ হাজার ৬৫৮ জন।  

করোনার তৃতীয় ঢেউ নিয়ে দুশ্চিন্তা বাড়ছে । তারই মধ্যে সম্প্রতি বিশ্বস্বাস্থ্য সংস্থার চিফ সায়েনটিস্ট সৌম্যা স্বামীনাথন জানান, 'আর মহামারী হিসেবে নয়, এবার অন্যান্য সাধারণ রোগের মতোই আমাদের চারপাশে স্থায়ীভাবে থেকে যেতে পারে করোনা ভাইরাস।' এমনই আশঙ্কা প্রকাশ করেন তিনি। পাশাপাশি তাঁর দাবি, এক্ষেত্রে আক্রান্তের সংখ্যা প্রথম বা দ্বিতীয় ওয়েভের মতো একসঙ্গে তেমন বিপুল আর হবে না। তবে, করোনায় আক্রান্ত হওয়া এবং তা থেকে সুস্থ হওয়ার প্রক্রিয়া চলতে থাকবে। ফলে নির্দিষ্ট সময়ের বেড়াজাল কাটিয়ে সবসময় আমাদের করোনা সতর্কতা মেনে চলার পরামর্শ দিয়েছেন তিনি। 

সেরা শিরোনাম

SpiceJet: বিমান ওড়াতে পারছে না স্পাইসজেট, অভিযোগ তাও বিক্রি করছে টিকিট, ভোগান্তিতে যাত্রীরা!
বিমান ওড়াতে পারছে না স্পাইসজেট, অভিযোগ তাও বিক্রি করছে টিকিট, ভোগান্তিতে যাত্রীরা!
BJP MP Dies: প্রয়াত বিজেপি সাংসদ, কাশি নিয়ে ভর্তি হন হাসপাতালে, এবছরই নির্বাচিত হন রাজ্যসভায়
প্রয়াত বিজেপি সাংসদ, কাশি নিয়ে ভর্তি হন হাসপাতালে, এবছরই নির্বাচিত হন রাজ্যসভায়
Madhya Pradesh News: মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, হাসপাতালে ভর্তি ৪৫ জন, ভুগছেন বড়রাও
মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, হাসপাতালে ভর্তি ৪৫ জন, ভুগছেন বড়রাও
Road Accident Chain Reaction: সার্ভিস লেন থেকে সটান হাইওয়েতে উঠে গেলেন বৃদ্ধ, তার পরই ‘চেন রিয়্যাকশন’, মুখোমুখি ধাক্কা দুই SUV-র, শূন্যে উড়ে গেলেন বাইকার
সার্ভিস লেন থেকে সটান হাইওয়েতে উঠে গেলেন বৃদ্ধ, তার পরই ‘চেন রিয়্যাকশন’, মুখোমুখি ধাক্কা দুই SUV-র, শূন্যে উড়ে গেলেন বাইকার

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget