এক্সপ্লোর

Journalist Arrest: 'অভ্যন্তরীণ বিষয়', মহম্মদ জুবেইরের গ্রেফতারি নিয়ে জার্মানির মন্তব্যে কড়া প্রতিক্রিয়া ভারতের

India Sends Strong Message To Germany: 'অল্ট নিউজ'-র অন্যতম প্রতিষ্ঠাতা সাংবাদিক মহম্মদ জুবেইরের গ্রেফতারি নিয়ে জার্মানির বিদেশমন্ত্রকের মন্তব্য আদৌ কোনও কাজের নয়, কড়া প্রতিক্রিয়া দিল ভারত।

নয়াদিল্লি: 'অল্ট নিউজ'-র (alt news) অন্যতম প্রতিষ্ঠাতা সাংবাদিক মহম্মদ জুবেইরের (md zubair) গ্রেফতারি (arrest) নিয়ে জার্মানির (germany) বিদেশমন্ত্রকের মন্তব্য আদৌ কোনও কাজের নয়, কড়া প্রতিক্রিয়া (reaction) দিল ভারত (india)। সঙ্গে সংযোজন, এটি ভারতের অভ্যন্তরীণ বিষয়।

জার্মানিকে কী বার্তা ভারতের?

বিদেশমন্ত্রকের  মুখপাত্র অরিন্দম বাগচি এদিন এক সাংবাদিক সম্মেলনে বলেন, 'এটি আমাদের অভ্যন্তরীণ ব্যাপার। বিষয়টি কোর্টে রয়েছে। আমাদের বিচারবিভাগ স্বাধীন। ফলে এই ধরনের মন্তব্যে কোনও কাজের কাজ হবে না। এটা ঠিক নয়।' কিন্তু হঠাৎ জার্মান বিদেশমন্ত্রকের উদ্দেশে এমন বার্তা কেন?  আসলে সে দেশের বিদেশমন্ত্রকের মুখপাত্র মহম্মদ জুবেইরের গ্রেফতারি নিয়ে হালেই প্রশ্ন তোলেন। তাঁর কথায়, 'বাধাবিঘ্নহীন সাংবাদিকতা যে কোনও সমাজের জন্য উপকারী। উল্টো দিকে, তাতে কোনও বাধা উদ্বেগের কারণ। সাংবাদিকরা যা বলছেন এবং করছেন তার জন্য নির্যাতন বা গ্রেফতার করা উচিত নয় তাঁদের। আমরা ওই বিশেষ ঘটনাটি সম্পর্কে ওয়াকিবহাল। নয়াদিল্লিতে আমাদের দূতাবাস পরিস্থিতির দিকে কড়া নজর রেখেছে।' এতেই শেষ নয়। জার্মান বিদেশমন্ত্রকের মুখপাত্র আরও জানান, মানবাধিকার রক্ষার জন্য ইউরোপীয় ইউনিয়ন নিয়মিত ভারতের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। এবং এই আলোচনার অন্যতম ফোকাস সংবাদমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতা। তাঁর কথায়, 'ভারত নিজেকে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র বলে। সুতরাং সেখানে মতপ্রকাশের স্বাধীনতা ও সংবাদমাধ্যমের স্বাধীনতাকে উপযুক্ত পরিসর দেওয়া হবে, এটা আশা করাই যায়। তার প্রেক্ষিতেই আজকের প্রতিক্রিয়া ভারতের। 

কেন গ্রেফতার মহম্মদ জুবেইর?

প্রসঙ্গত, ২০১৮ সালের একটি টুইটের জন্য গ্রেফতার করা হয়েছে অল্ট নিউজের প্রতিষ্ঠাতা সাংবাদিক মহম্মদ জুবেইরকে। দিল্লি পুলিশের এফআইআর অনুযায়ী, জুবেইর যে টুইটটি তা 'অত্যন্ত উস্কানিমূলক এবং মানুষের মধ্যে ঘৃণার অনুভূতি জাগানোর জন্য যথেষ্ট' ছিল। তবে এত পুরনো একটি টুইট নিয়ে হঠাৎ এখন কেন হইচই, সেটা নিয়ে প্রশ্ন তোলে নানা মহল। প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেয় এডিটর্স গিল্ড। তীব্র সমালোচনা ধেয়ে আসে কংগ্রেস সাংসদ শশী তারুর থেকে তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েনের কাছ থেকে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On CJP Protest:
"দেশের যুবকদের ওপর পেলেট গান চালানোর অর্ডার কে দিলেন?", শাহ-মোদির কাছে 'জবাব' চাইলেন প্রিয়ঙ্কা, উত্তাল সংসদ
Aishe Ghosh : 'আমরা সহজে দমে যাওয়ার পাত্র নই, এই হেনস্থা বন্ধ না হলে...', ঐশী ঘোষের পাশে দাঁড়িয়ে বড় বার্তা ককরোচ জনতা পার্টির
'আমরা সহজে দমে যাওয়ার পাত্র নই, এই হেনস্থা বন্ধ না হলে...', ঐশী ঘোষের পাশে দাঁড়িয়ে বড় বার্তা ককরোচ জনতা পার্টির
RBI on Paytm: ঝাঁপ বন্ধ হচ্ছে Paytm ব্যাঙ্কের, সব গুটিয়ে নিচ্ছে RBI, Wallet, UPI, QR Code ব্যবহারকারীদের কী হবে?
ঝাঁপ বন্ধ হচ্ছে Paytm ব্যাঙ্কের, সব গুটিয়ে নিচ্ছে RBI, Wallet, UPI, QR Code ব্যবহারকারীদের কী হবে?
One Officer One Car : জনগণের টাকা অপচয় নয়, এবার 'এক অফিসার, এক গাড়ি' নীতি আনল সরকার
জনগণের টাকা অপচয় নয়, এবার 'এক অফিসার, এক গাড়ি' নীতি আনল সরকার

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget