এক্সপ্লোর

Pulwama Encounter : শাহ-সফরের আগের দিন উপত্যকায় জঙ্গি হামলা, শহিদ পুলিশকর্মী; আহত সিআরপিএফ জওয়ান

Terror Attack In Pulwama : ঘটনার পর ওই এলাকা ঘিরে ফেলে পুলিশ। শোপিয়ান এনকাউন্টারের কয়েক ঘণ্টার মধ্যে ফের এই ঘটনা

শ্রীনগর : উপত্যকায় এবার রক্তপাত। জঙ্গি হামলায় (Terror Attacks) শহিদ এক পুলিশকর্মী । জখম হয়েছেন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) এর এক কর্মী। জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) পুলওয়ামা (Pulwama) জেলার ঘটনা। 

কী বলছে পুলিশ ?

ট্যুইটারে কাশ্মীর জোন পুলিশের তরফে জানানো হয়েছে, পুলওয়ামার পিঙ্গলানায় সিআরপিএফ ও পুলিশ যৌথ নাকা চেকিং চালানোর সময় গুলি চালায় জঙ্গিরা। তাতে এক পুলিশকর্মী শহিদ হন। এক সিআরপিএফ জওয়ান জখম হয়েছেন। 

ঘটনার পর ওই এলাকা ঘিরে ফেলে পুলিশ। শোপিয়ান এনকাউন্টারের (Shopian Encounter) কয়েক ঘণ্টার মধ্যে ফের এই ঘটনা। প্রসঙ্গত, শোপিয়ানে তিন ঘণ্টার অপারেশনে এক লস্কর জঙ্গিকে খতম করা হয়।

গত শুক্রবারই বারামুল্লায় জইশ ই মহম্মদের দুই জঙ্গিকে গুলি করে খতম করে নিরাপত্তাবাহিনী। সংশ্লিষ্ট জেলার পাট্টান এলাকার ইয়েদিপোরা গ্রামে জঙ্গিদের উপস্থিতির খবর পায় জম্মু ও কাশ্মীর পুলিশ। এরপর সেনা ও পুলিশ ও সশস্ত্র সীমা বলের তরফে ওই এলাকায় যৌথ অভিযান চালানো হয়। তল্লাশি অভিযান চলাকালীন, নিরাপত্তাকর্মীদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় নিরাপত্তাবাহিনী। পরে পুলিশের তরফে জানান হয়, উভয়পক্ষের এনকাউন্টারে স্থানীয় স্তরের দুই জঙ্গিকে খতম করা হয়েছে। নিহতদের নাম ইয়াওয়ার শফি ভাট ও আমির হুসেন ভাট। তারা যথাক্রমে কালাম্পোরা পুলওয়ামা ও আমির ভেশরো শোপিয়ান এলাকার বাসিন্দা। 

খবর অনুযায়ী, ওই দুই জন সম্প্রতি জঙ্গি গোষ্ঠীতে নাম লেখায়। পুলিশ ও নিরাপত্তাবাহিনীর ওপর বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে তারা জড়িত ছিল। জম্মু ও কাশ্মীর পুলিশ সূত্রে খবর, প্রাথমিক তদন্ত ও ইন্টেলিজেন্সের তথ্য অনুযায়ী, ওই দুই জঙ্গিকে বারামুল্লায় আয়োজিত আর্মি রিক্রুটমেন্ট ব়্যালি বা অগ্নিবীর-এর উপর হামলার চালানোর জন্য নিযুক্ত করা হয়েছিল। যাতে করে যেসব তরুণ সেনা যোগ দিতে চান তাঁদের বিভ্রান্ত করে তোলা যায়। যদিও তাদের খতম করে সেই চেষ্টায় জল ঢেলে দেয় নিরাপত্তাবাহিনী।

এদিকে আগামীকালই তিন দিনের সফরে জম্মু ও কাশ্মীরে পৌঁছচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানকার নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি, বারামুল্লা জেলার রাজৌরিতে দুটি সমাবেশে বক্তব্য রাখবেন শাহ।  

আরও পড়ুন ; উপত্যকায় ফের জঙ্গি-নিরাপত্তাবাহিনী গুলির লড়াই

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Amit Shah: অনুপ্রবেশ ঠেকাতে উত্তরকন্যার বৈঠকে এবার বড় নির্দেশ অমিত শাহর,
অনুপ্রবেশ ঠেকাতে উত্তরকন্যার বৈঠকে এবার বড় নির্দেশ অমিত শাহর, "অবৈধভাবে যারা অনুপ্রবেশ করেছেন, তাঁদের.."
Aditya Dhar : আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
Abhijeet Dipke : অভিজিৎ ডিপকে-র গায়ে কালি ছুঁড়লেন মহিলা, ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা বললেন...
অভিজিৎ ডিপকে-র গায়ে কালি ছুঁড়লেন মহিলা, ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা বললেন...
Shashi Tharoor : হোটেলের লিফ্টে আটকে পড়লেন সাংসদ, ভয়ঙ্কর অভিজ্ঞতা
হোটেলের লিফ্টে আটকে পড়লেন সাংসদ, ভয়ঙ্কর অভিজ্ঞতা

ভিডিও

Kalyan Banerjee | এবার খোদ নেত্রীকে 'আল্টিমেটাম' কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda LIVE
Babul Supriyo | 'বিদ্রোহীরা বড় বড় কথা বলছেন, তাহলে তাঁরা পদ ছেড়ে দিন', বললেন বাবুল | ABP Ananda LIVE
Kolkata News | উদ্বেগ বাড়িয়ে করোনা আক্রান্ত ১০ বছরের বালক | ABP Ananda LIVE
World Cup News | অনূর্ধ্ব-১২ বিশ্ব ফুটবল যুব লিগে চ্যাম্পিয়ন ভারতের ক্লাব মিনার্ভা অ্যাকাডেমি | ABP Ananda LIVE
Mamata Banerjee | প্রাক্তন মুখ্যমন্ত্রীর ২ ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Accident News: কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
IND Vs ENG: মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
Income Tax Return: শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
Weather Update: ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
Sonam Wangchuk: পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Embed widget