এক্সপ্লোর

Jammu Kashmir Encounter: পুঞ্চে জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে প্রাণ হারালেন এক জেসিও সহ পাঁচ সেনা জওয়ান

সেনা-জঙ্গি সংঘর্ষটি হয় পুঞ্চ জেলার সুরানকোটে...

জম্মু: জঙ্গিদের বিরুদ্ধে সংঘর্ষে জম্মু কাশ্মীরে প্রাণ হারালেন সেনার ৫ জওয়ান। ঘটনাটি ঘটেছে জম্মুর পুঞ্চ জেলায়। প্রতিরক্ষা মন্ত্রকের এক মুখপাত্র বলেন, গোপন সূত্রে খবর আসে, পুঞ্চ জেলার সুরানকোটের অন্তর্গত ডেরা কি গলি অঞ্চলে কয়েকজন জঙ্গি আত্মগোপন করে রয়েছে।

সেনার লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দ্র আনন্দ জানান, সূত্র মারফৎ খবর আসে যে নিয়ন্ত্রণরেখা টপকে ৪-৫ সশন্ত্র জঙ্গি ভারতে অনুপ্রবেশ করে পুঞ্চের চামেরার জঙ্গলে লুকিয়ে রয়েছে।

খবর পেয়েই সোমবার ভোরে অভিযানে নামে বাহিনী। গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে ডেরা কি গলি নিকটবর্তী একটি গ্রামে অভিযান চালানো হয়। 

বাহিনীকে দেখতে পেয়েই এলোপাথারি গুলিবর্ষণ শুরু করে জঙ্গিরা। গুলিতে গুরুতর জখম হন সেনার এক জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও) এবং আরও চার জওয়ান। হাসপাতালে নিয়ে যাওয়া হলে, তাঁদের মৃত ঘোষণা করা হয়। 

পাল্টা জবাব দেন জওয়ানরাও। দুপক্ষের মধ্যে তীব্র গুলির সংঘর্ষ শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত সেনা ও জঙ্গিদের মধ্য়ে দফায় দফায় গুলি বিনিময় হয়েছে। 

আরও পড়ুন: কাশ্মীরে এনকাউন্টারে খতম নিরীহ মানুষ খুনে জড়িত জঙ্গি

সেনার অনুমান, ৪-৫ সশস্ত্র জঙ্গি সেখানে আত্মগোপন করে রয়েছে। গোটা এলাকা ঘিরে ফেলেছে সেনাবাহিনী। হামলার খবর মিলতেই ঘটনাস্থলে পৌঁছেছে অতিরিক্ত সেনা জওয়ান। পৌঁছেছে স্থানীয় সশস্ত্র পুলিশ ফোর্সও। 

এদিকে, সোমবার সকালে বান্দিপোরার হাজিন এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়। মৃত্যু হয় এক জঙ্গির। শাহগুণ্ডে সম্প্রতি সাধারণ মানুষদের ওপর হামলার ঘটনায় ওই জঙ্গি জড়িত ছিল। অনন্তনাগের খাগুন্দ ভেরিনাগ অঞ্চলেও নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে এক জঙ্গির মৃত্যু হয়েছে। 

জম্মু ও কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিংহকে উদ্ধৃত করে সংবাদসংস্থা জানিয়েছে, গত রাতে অনন্তনাগ ও বান্দিপোরায় দুটি পৃথক ঘটনায় দুই জঙ্গির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজনের পরিচয় জানা গিয়েছে। তার নাম ইমতিয়াজ আহমেদ দার। সে সম্প্রতি নিরীহ নাগরিকদের হত্যার ঘটনায় জড়িত ছিল।

গত একসপ্তাহ ধরেই কাশ্মীর উপত্যকায় জঙ্গি কার্যকলাপ বেড়েছে। এর জেরে উপত্যকাজুড়ে অভিযান চালিয়ে ৭০০ জনকে আটক করেছে নিরাপত্তা বাহিনী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: ১৫ অগাস্ট স্বাধীনতা পায় আর কোন কোন দেশ? ভারতের স্বাধীনতা প্রাপ্তির সঙ্গে জাপানের কী সংযোগ?
১৫ অগাস্ট স্বাধীনতা পায় আর কোন কোন দেশ? ভারতের স্বাধীনতা প্রাপ্তির সঙ্গে জাপানের কী সংযোগ?
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Nihang Sikh Attack: গুরুদ্বারে সুখবীর সিংহ বাদলের উপর হামলা, কৃপাণ নিয়ে ঝাঁপিয়ে পড়ল নিহঙ্গ, হাসপাতালে পঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী
গুরুদ্বারে সুখবীর সিংহ বাদলের উপর হামলা, কৃপাণ নিয়ে ঝাঁপিয়ে পড়ল নিহঙ্গ, হাসপাতালে পঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী

ভিডিও

Netaji Statue News: নেতাজিকে অসম্মানের মধ্যেই নিউ আলিপুরে ভাঙল মূর্তি! নেপথ্যে কারা? তদন্তে পুলিশ
Samik Bhattacharya:
Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget