এক্সপ্লোর

Jammu Kashmir: জম্মু কাশ্মীরের কুলগামে সেনার সঙ্গে এনকাউন্টারে নিহত জঙ্গি, চলছে চিরুনি তল্লাশি

মুনান্দ এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে অভিযান চালায় পুলিশ ও নিরাপত্তা বাহিনী

জম্মু: ফের জম্মু কাশ্মীরে এনকাউন্টারে নিহত জঙ্গি। কুলগামের মুনান্দ এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে অভিযান চালায় পুলিশ ও নিরাপত্তা বাহিনী। 

জঙ্গিরা গুলি চালাতে শুরু করায় ভারতীয় জওয়ানরা পাল্টা জবাব দেয়। গুলির লড়াইয়ে এক জঙ্গির মৃত্যু হয়। নিহত জঙ্গির পরিচয় মেলেনি। এলাকা ঘিরে ফেলে চলছে চিরুনি তল্লাশি। 

সাম্প্রতিক অতীতে জম্মু কাশ্মীরে সেনার সঙ্গে সংঘর্ষে শীর্ষস্থানীয় জঙ্গি কমান্ডার সহ একাধিক সন্ত্রাসবাদী খতম হয়েছে। বলা ভাল, চলতি মাসে এই নিয়ে ৫ দিন সেনা-জঙ্গি এনকাউন্টার হয়েছে। 

এদিনের আগে, ২৩ তারিখ, অর্থাৎ গত পরশু, বারামুলায় সেনা সংঘর্ষে দুই লস্কর জঙ্গি নিহত হয়। সোপোরের ওয়ারপোরা গ্রামে ২ জঙ্গি লুকিয়ে রয়েছে বলে খবর পেয়ে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। 

জঙ্গিরা গুলি চালাতে শুরু করায় পাল্টা জবাব দেয় ভারতীয় জওয়ানরা। পুলিশ জানিয়েছে, নিহত লস্কর জঙ্গি ফায়াজ ওয়ারের বিরুদ্ধে সেনাবাহিনীর ওপর হামলা, সাধারণ নাগরিক ও জওয়ান খুন-সহ একাধিক অভিযোগ ছিল। 

গত ১৯ তারিখ জঙ্গিদমন অভিযানে বড় সাফল্য পায় জম্মু কাশ্মীর পুলিশ। শোপিয়ানে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে ২ লস্কর জঙ্গির। নিহতদের মধ্যে ছিল লস্করের শীর্ষস্থানীয় কমান্ডার ইসফাক দার ওরফে আবু আক্রম। 

জম্মু কাশ্মীর পুলিশ জানায়, ২০১৭ থেকে কাশ্মীর উপত্যকায় জঙ্গি কার্যকলাপ শুরু করেছিল। চলতি বছরের জুনে পুলিশ কর্মী খুন-সহ তিনটি ঘটনায় জড়িত ছিল নিহত জঙ্গিরা।

শোপিয়ানের সাদিক খান এলাকায় অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। শুরু হয় গুলির লড়াই। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে অস্ত্রশস্ত্র। 

এর আগে, গত ১৬ তারিখ, জম্মু কাশ্মীরের শ্রীনগরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয় ২ জঙ্গি। পুলিশ সূত্রে খবর, শ্রীনগরের আলমদার কলোনিতে জঙ্গিরা লুকিয়ে আছে, এই খবর পেয়ে অভিযান চালায় বাহিনী। 

সে সময় বাহিনীকে লক্ষ্য করে জঙ্গিরা গুলি ছুড়তে শুরু করলে সংঘর্ষ বেধে যায়।  পুলিশ সূত্রে দাবি, সংঘর্ষে নিহত হয় ২ জঙ্গি।

তার আগে, গত ৭ তারিখ জম্মু কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয় হিজবুল মুজাহিদিনের শীর্ষস্থানীয় এক কমান্ডার। 

কাশ্মীরের হান্দওয়াড়ায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ হয় জঙ্গিদের। সেই সংঘর্ষেই নিহত হয় মেহরাজউদ্দিন হালওয়াই ওরফে উবেদ নামে ওই জঙ্গি নেতা। 

মেহরাজউদ্দিনের বিরুদ্ধে উপত্যকায় নাশকতার একাধিক অভিযোগ ছিল।  মেহরাজউদ্দিনের মৃত্যু জঙ্গি দমনে বড় সাফল্য বলে দাবি করেন জম্মু কাশ্মীর পুলিশের আইজিপি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Modi Government: ঋণ নিয়ে শোধ করেনি তাবড় সংস্থা, হিসেবের খাতা থেকে ১০ লক্ষ কোটি টাকার রেকর্ড মুছল বিভিন্ন ব্যাঙ্ক
ঋণ নিয়ে শোধ করেনি তাবড় সংস্থা, হিসেবের খাতা থেকে ১০ লক্ষ কোটি টাকার রেকর্ড মুছল বিভিন্ন ব্যাঙ্ক
PM Modi : 'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতা
'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতা
CJI DY Chandrachud: প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Embed widget