এক্সপ্লোর

Oxygen Cylinder Blast : কানপুরে অক্সিজেন প্ল্যান্টে সিলিন্ডার ফেটে এক শ্রমিকের মৃত্যু

গুরুতর আহত আরও ২ জন।

কানপুর : কানপুরে অক্সিজেন রিফিলিংয়ের সময় বিস্ফোরণ। সিলিন্ডার ফেটে এক শ্রমিকের মৃত্যু। গুরুতর আহত আরও ২ জন। আজ সকালে কানপুরের দাদানগর ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় পাঙ্কি অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের পরই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ বাহিনী।

পুলিশের তরফে জানানো হয়েছে, অক্সিজেন রিফিলিংয়ের সময় বিস্ফোরণের জেরে প্লান্টের কর্মী ইমরাদ আলি প্রাণ হারিয়েছেন। স্থানীয় লালা লাজপত রাই হাসপাতালে চিকিৎসাধীন নিয়ে যাওয়া হয় জখম বাকি দুজনকে। একজনের অবস্থা কিছুটা গুরুতর, তাঁকে রাখা হয়েছে পর্যবেক্ষণে। অপরজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। ঠিক কী কারণে এই বিস্ফোরণ ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।

কিছুদিন আগেই মহারাষ্ট্রের নাসিকের এক হাসপাতালে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল অক্সিজেন রিফিলিংয়ের সময়। রিফিলিংয়ের সময় অক্সিজেন লিক করে হাসপাতালে ভর্তি ২৪ জন কোভিড রোগী প্রাণ হারিয়েছিলেন। হাসপাতালে অক্সিজেন সরবরাহকারী ট্যাঙ্ক লিক করাতেই ঘটেছিল যে দুর্ঘটনা। যে ঘটনায় কর্তৃপক্ষের বিরুদ্ধে নেওয়া হয়েছিল কড়া পদক্ষেপ।

এমনিতেই দেশে রোজ লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। দেশে দৈনিক সংক্রমণ আপাতত ৪ লক্ষের আশেপাশে। প্রত্যেকদিন তিন হাজারের বেশি ভারতীয়কে হারাতে হচ্ছে আমাদের। এর মাঝেই গোটা দেশজুড়ে প্রবল অক্সিজেন সংকট। সেই সংকট মেটানোর জন্য যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। কঠিন পরিস্থিতিতে ভারতের পাশে দাঁড়াচ্ছে একাধিক দেশও। তবে ইতিমধ্যে অক্সিজেনের সংকটে প্রাণ হারাতে হয়েছে অনেককে।

দিল্লির বেশ কয়েকটি, অমৃতসরের হাসপাতালে অক্সিজেনের অভাবে শ্বাসকষ্ট শুরু হওয়া একাধিক করোনা রোগীদের বাঁচানো যায়নি। মারণ ভাইরাসের সংক্রমণ ঘটলে অনেকক্ষেত্রেই রোগীদের শরীরে অক্সিজেনের মাত্রা নীচের দিকে নামতে থাকে। সেই অবস্থায় অক্সিজেন দেওয়া ছাড়া রোগীকে বাঁচানো অসম্ভব হয়ে ওঠে। দুর্ভাগ্যবশত সেইরকমই একাধিক ঘটনাক্রমের সাক্ষী থাকতে হয়েছে গোটা দেশকে।

দেশের করোনা পরিস্থিতির বাড়বাড়ন্ত ও তার জেরে হাসপাতালে বেড়ের অভাব, অক্সিজেনের অপ্রতুল সরবরাহ নিয়ে কেন্দ্র থেকে বিভিন্ন রাজ্য সরকারকে বারবার তুলোধনাও করেছে দেশের বিভিন্ন আদালত। 

সেরা শিরোনাম

News Live: পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে ১৬ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, লরির ধাক্কায় মৃত্য়ু
পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে ১৬ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, লরির ধাক্কায় মৃত্য়ু
Supreme Court: জ্ঞানেশ কাণ্ড-সহ আন্দোলনকারীদের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ, আজ সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলার শুনানির সম্ভাবনা
জ্ঞানেশ কাণ্ড-সহ আন্দোলনকারীদের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ, আজ সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলার শুনানির সম্ভাবনা
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Dushyant Gautam Appointed Governor: VVIP-দের সঙ্গ দিতে রাজি হননি, অঙ্কিতা ভন্ডারী হত্যাকাণ্ডে ফের পারদ চড়ছে, দুষ্মন্তকে রাজ্যপাল নিয়োগে বিতর্ক
VVIP-দের সঙ্গ দিতে রাজি হননি, অঙ্কিতা ভন্ডারী হত্যাকাণ্ডে ফের পারদ চড়ছে, দুষ্মন্তকে রাজ্যপাল নিয়োগে বিতর্ক

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget