এক্সপ্লোর

Karnataka Assembly Election: কর্নাটক এবার কার ? আজ ২২৪ আসনে ভোটগ্রহণ

কর্নাটক এবার কার? জানা যাবে ১৩ মে । বুধবার ভোট চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

বেঙ্গালুরু : বুধবার কর্নাটকে ( Karnataka Assembly election ) বিধানসভা ভোট। ১০ মে জনতা নির্ধারন করবে দক্ষিণের রাজ্যে ক্ষমতায় কে থাকবে। ভোট চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।  কড়া নিরাপত্তা রাজ্য জুড়ে। ২২৪ সদস্যের বিধানসভার নির্বাচন একটি পর্বেই অনুষ্ঠিত হবে। নির্বাচনী অধিকর্তাদের মতে, অবাধ, সুষ্ঠু নির্বাচনের জন্য ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। 

কর্নাটক এবার কার? জানা যাবে ১৩ মে । বুধবার ভোট চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। গতবারের বিধানসভা ভোটে বিজেপি সংখ্য়াগরিষ্ঠ দল হিসেবে উঠে এলেও জোট বেঁধে সরকার গঠন করে কংগ্রেস এবং জেডিএস। মুখ্য়মন্ত্রী হন তৃতীয় স্থানে থাকা দল জেডিএসের এইচ ডি কুমারস্বামী। একবছর যেতে না যেতেই অবশ্য় জোট সরকারে ভাঙন ধরিয়ে, ক্ষমতা দখল করে বিজেপি।

এ বছর দক্ষিণের এই রাজ্যে ক্ষমতা দখলে রাখতে লাগাতার প্রচার চালিয়ে গিয়েছে  বিজেপি ( BJP ), কংগ্রেস ( Congress ) , জেডিএস ( JDS )।  প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ, জেপি নাড্ডা সকলেই ভোটের আগে বহু সভা করেছেন। প্রধানমন্ত্রী মোদি একাই প্রায় ১৮টি সভা করেন। ৬টিরও বেশি রোড শো করেছেন। অন্যদিকে কংগ্রেসের জমি শক্ত করতে মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীও  লাগাতার প্রচার করেছেন। রাজনৈতিক মহলের ধারণা, এই নির্বাচন দলীয় সভাপতি হিসাবে মল্লিকার্জুন খাড়গের জন্য অ্যাসিড টেস্ট । প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং কংগ্রেসের রাজ্য সভাপতি ডি কে শিবকুমারও প্রচারে কোনও কমতি রাখেননি।

সংখ্যাগরিষ্ঠতার জন্য কয়টি আসন প্রয়োজন?

 ১৫০ টি আসন জেতার লক্ষ্য স্থির করেছে বিজেপি। কংগ্রেসও সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফেরার দাবি করেছে। বিধানসভায় মোট ২২৪ টি আসন রয়েছে এবং সরকার গঠনের জন্য ১১৩ টি আসন পেতে হবে। 

কর্ণাটক নির্বাচনের বড় মুখ 

কর্নাটক নির্বাচনের জন্য বড় প্রার্থীদের মধ্যে প্রথম নাম হল রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিজেপি নেতা বাসভরাজ বোমাই।  শিগগাঁও বিধানসভা আসন থেকে লড়ছেন তিনি। প্রবীণ কংগ্রেস নেতা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বরুণা বিধানসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।  JDS  নেতা এবং কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী রামনগর জেলার চানাপাটনা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

কংগ্রেসের রাজ্য সভাপতি ডি কে শিবকুমার কনকপুরা বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন। প্রাক্তন বিজেপি নেতা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী জগদীশ শেত্তার হুবলি ধারওয়াড় (সেন্ট্রাল) বিধানসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এগুলি ছাড়াও প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বিজেপি নেতা বিএস ইয়েদুরাপ্পার ছেলে বিওয়াই বিজয়েন্দ্র শিকারপুরা আসন থেকে বিজেপি প্রার্থী। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের ছেলে প্রিয়াঙ্ক খাড়গে চিত্তপুর বিধানসভা আসন থেকে প্রার্থী হয়েছেন।

ভোটার ও ভোটকেন্দ্র কয়টি?

কর্নাটকের ৫৮,৫৪৫টি ভোট কেন্দ্রে ভোট দেওয়া হবে। মোট ৫,৩১,৩৩,০৫৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। ভোটারদের মধ্যে পুরুষ ২,৬৭,২৮,০৫৩ জন, মহিলা ২,৬৪,০০,০৭৪ এবং অন্যান্য ৪,৯২৭ জন। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Cockroach Janta Party: সামান্য সরকারি কর্মী হয়ে ছেলেকে বিদেশে পড়ালেন কী করে? এবার অভিজিৎ দীপকের বাবার বিরুদ্ধে তদন্ত হবে?
সামান্য সরকারি কর্মী হয়ে ছেলেকে বিদেশে পড়ালেন কী করে? এবার অভিজিৎ দীপকের বাবার বিরুদ্ধে তদন্ত হবে?

ভিডিও

Bengal STF: হামিমকে শুভেন্দু অধিকারীর মুভমেন্টে নজর রাখার দায়িত্ব! STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য
Suvendu Adhikari: “একজনও রাঁধুনি মা-দিদি -বোন কর্মচ্যুত হবেন না” আশ্বাস মুখ্যমন্ত্রীর
Vande Bharat: এবার বন্দে ভারত এক্সপ্রেসে জীবন্ত হার্ট সুরাট থেকে পৌঁছে দেওয়া হল আহমেদাবাদে
Taslima Nasrin: রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা! হইচই দর্শকদের একাংশের
Joy Goswami:জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget