এক্সপ্লোর

Kerala : কেরলে ১ নভেম্বর থেকে খুলছে স্কুল, কোভিড-বিধি নিয়ে পরিকল্পনা রাজ্যের

পয়লা নভেম্বর থেকেই কেরলে খুলতে চলেছে স্কুল। এজন্য স্টেকহোল্ডারদের পরামর্শ নিয়ে পরিকল্পনা করা হচ্ছে।

তিরুঅনন্তপুরম(কেরল) : পয়লা নভেম্বর থেকেই কেরলে খুলতে চলেছে স্কুল। এজন্য স্টেকহোল্ডারদের পরামর্শ নিয়ে পরিকল্পনা করা হচ্ছে। আজ, রবিবার একথা জানান কেরলের শিক্ষামন্ত্রী ভি শিবানকুট্টি। তিনি সাংবাদিকদের জানান, এবিষয়ে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা হচ্ছিল। বিভিন্ন স্কুল কর্তৃপক্ষকে স্কুল খোলার আগে প্রস্তুতি নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। এই সংক্রান্ত পরিকল্পনা তৈরি করে ১৫ অক্টোবরের আগে মুখ্যমন্ত্রীর কাছে জমা করা হবে। রাজ্য ও জেলাস্তরে এই বৈঠকে হবে। যেসব স্কুলে ৭ হাজারের বেশি ছাত্র-ছাত্রী রয়েছে, সেখানে শিফট চালু করা হবে। 

এছাড়া স্বাস্থ্য বিশেষজ্ঞরাও জেলাশাসকদের সঙ্গে এনিয়ে আলোচনা করবেন। ছাত্র ও অভিভাবকদের উদ্বেগ প্রশমনের চেষ্টা করা হবে। একথা জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, এই সংক্রান্ত পরিকল্পনায় থাকবে- যখন ছাত্র-ছাত্রীরা স্কুলে পৌঁছবে তাদের মধ্যে শারীরিক দূরত্ব বিধি নিশ্চিত করা, মাস্ক ও স্যানিটাইজারের ব্যবহার। এর পাশাপাশি যেসব গাড়িতে করে ছাত্র-ছাত্রীদের নিয়ে যাতায়াত করা হবে সেখানেও নজরদারি চালানো হবে।

শনিবারই কেরলে সিএমও-র তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, ১ নভেম্বর থেকে স্কুল খুলে দেওয়া হবে। প্রথম থেকে সপ্তম শ্রেণি ও দশম এবং দ্বাদশ শ্রেণির(স্কুল-ভিত্তিক) ক্লাস শুরু হবে পয়লা নভেম্বর থেকে। অন্যান্য ক্লাস শুরু হবে ১৫ নভেম্বর থেকে। কোভিড সংক্রান্ত একটি কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, কলেজের যেসব ছাত্র-ছাত্রীর টিকাকরণ হয়ে গেছে তাদের ক্লাস শুরু হবে ১৮ অক্টোবর থেকে। এদিকে করোনা সংক্রমণের মধ্যেই ১ সেপ্টেম্বর থেকে দিল্লিতে শুরু হয়েছে স্কুল। নির্দেশ মেনে মোট আসন সংখ্যার ৫০ শতাংশ পড়ুয়া নিয়ে শুরু হয় ক্লাস। পড়ুয়াদের মধ্যেও সামাজিক দূরত্ব বজায় রাখা হচ্ছে। এছাড়া নির্দেশ দেওয়া হয়, শিক্ষার্থীদের পাশাপাশি কর্মীদেরও মাস্ক ব্যবহার করতে হবে। স্কুল চত্বরে থার্মাল স্ক্যানার, স্যানিটাইজার এবং মাস্ক ইত্যাদির ব্যবস্থা রাখতে হবে। দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া জানিয়েছিলেন, কোনও পড়ুয়াকেই স্কুলে যাওয়ার জন্য জোর করা হবে না।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Barkatullah University: ভারতের ‘প্রথম প্রধানমন্ত্রী’, নির্বাসন থেকে স্বাধীনতার সংগ্রাম, বিশ্ববিদ্যালয় থেকে বরকতউল্লাহ্-র নাম সরানোর প্রস্তাব
ভারতের ‘প্রথম প্রধানমন্ত্রী’, নির্বাসন থেকে স্বাধীনতার সংগ্রাম, বিশ্ববিদ্যালয় থেকে বরকতউল্লাহ্-র নাম সরানোর প্রস্তাব
I.N.D.I.A Bloc Cracks Wide Open: ফাটল চওড়া হচ্ছে বিরোধী জোটে? কংগ্রেসকে কড়া চিঠি দিল CPM, বৈঠকে থাকছে না DMK, তৃণমূল নিজেই ছারখার
ফাটল চওড়া হচ্ছে বিরোধী জোটে? কংগ্রেসকে কড়া চিঠি দিল CPM, বৈঠকে থাকছে না DMK, তৃণমূল নিজেই ছারখার
Bollywood News: প্রযোজকের বিরুদ্ধে মিথ্যে যৌন হেনস্থার মামলা, বিপাকে জনপ্রিয় নায়িকা, গ্রেফতারির দাবি উঠছে
প্রযোজকের বিরুদ্ধে মিথ্যে যৌন হেনস্থার মামলা, বিপাকে জনপ্রিয় নায়িকা, গ্রেফতারির দাবি উঠছে
FSSAI News: খবরের কাগজের ঠোঙায় তেলেভাজা, ঝালমুড়ি কেনাবেচা নয়, পরিষ্কার জানিয়ে দিল খাদ্য সুরক্ষা বিভাগ, অবিলম্বে ব্যবহার বন্ধের নির্দেশ
খবরের কাগজের ঠোঙায় তেলেভাজা, ঝালমুড়ি কেনাবেচা নয়, পরিষ্কার জানিয়ে দিল খাদ্য সুরক্ষা বিভাগ, অবিলম্বে ব্যবহার বন্ধের নির্দেশ

ভিডিও

Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?
Shunun Mukhyamantri | 'রেফার' রোগে ভোগান্তি, স্বাস্থ্যের হাল 'পরিবর্তন' করতে পারবেন ইন্দ্রনীলরা?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ২:গ্রেফতার হতেই স্বরূপের 'স্বরূপ' নিয়ে মুখ খুলছে নিউ আলিপুর থেকে টালিগঞ্জ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ১: মেয়র পদ ছাড়লেন ববি, এবার সংসদেও ভাঙতে চলেছে তৃণমূল।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget