এক্সপ্লোর

মধ্যপ্রদেশের ইঞ্জিনিয়ারিংয়ের সিলেবাসে রামায়ণ ! এমবিবিএসের সিলেবাসে দীনদয়ালের জীবনী

এমবিবিএসের পাঠ্যক্রমে অন্তর্ভূক্ত হচ্ছে কেশব বলিরাম হেগড়ে থেকে শুরু করে দিনদয়াল উপাধ্যায়ের জীবনী

ভোপাল : মধ্যপ্রদেশের ( Madhya Pradesh ) ইঞ্জিনিয়ারিংয়ের সিলেবাসে ( Engineering syllabus ) ঢুকল রামায়ণ, মহাভারত, রামচরিত মানস ( Ramayana, Mahabharata, Ram Charit Manas) । রামচন্দ্রের চরিত্র ও তাঁর সমসাময়িক কাজ এখনকার ইঞ্জিনিয়ারিং কোর্সের পক্ষে খুব প্রয়োজনীয়, দাবি উচ্চ-শিক্ষামন্ত্রী মোহন যাদবের। পাশাপাশি এমবিবিএসের পাঠ্যক্রমে অন্তর্ভূক্ত হচ্ছে কেশব বলিরাম হেগড়ে থেকে শুরু করে দীনদয়াল উপাধ্যায়ের জীবনী, জানিয়েছেন মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রী বিশ্বাস সারং।  

মোহন যাদব আরও বলেন, "যে কেউ ভগবান রামের চরিত্র এবং তাঁর কাজ সম্পর্কে জানতে চাইলে,  ইঞ্জিনিয়ারিং কোর্স থেকেও তা জানতে পারে" । তাঁর দাবি, "নতুন জাতীয় শিক্ষানীতির (National Education Policy 2020 ) আওতায় এগুলি রয়েছে, সেই ভবনা থেকেই এই পদক্ষেপ করা হয়েছে।" উচ্চশিক্ষামন্ত্রী আরও বলেন, "আমাদের স্টাডি বোর্ডের শিক্ষকরা NEP 2020 অনুযায়ী সিলেবাস তৈরি করেছে ... যদি আমরা আমাদের গৌরবময় ইতিহাসকে সামনে নিয়ে আসতে পারি, তাতে কারও কোনও সমস্যা থাকার কথা নয়।" সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার নানা প্রতিক্রিয়া পাওয়া যায়। একজন লেখেন, ' এটি একটি চমৎকার প্রচেষ্টা। যদি আমরা বেদ, উপনিষদ, রামায়ণ, মহাভারতের প্রাথমিক বার্তা, স্বামী বিবেকানন্দ এবং শ্রী অরবিন্দের মতো মণীষীদের লেখা আমাদের সমৃদ্ধ করে'' । কেউ আবার সমালোচনা করে লেখেন, 'এসব তো আমরা ছোটবেলায় স্কুলেই পড়ে এসেছি। প্রযুক্তি শিক্ষায় আবার এই সব কেন !' কেউ আবার লিখেছেন, ' রামায়ণ, মহাভারত, রামচরিত ৮ থেকে  ১২ ক্লাসে এবং আর্ট অ্যান্ড সায়েন্স ডিগ্রিতেই শিখছে, ইঞ্জিনিয়ারিং ডিগ্রিতে এটা প্রয়োজনীয় নয়।' 

আরও পড়ুন -

অগ্নিমিত্রা পালের ট্যুইটার অ্যাকাউন্ট হ্যাক করার অভিযোগ, তদন্তে লালবাজার



এই ঘোষণার পরই, ট্যুইটারে নানারকম প্রতিক্রিয়া দেখা যায়। কেউ কেউ শিক্ষা বোর্ডের সিদ্ধান্তের প্রশংসা করেন। তাঁদের মতে, দেশের তরুণদের মহাভারত এবং রামায়ণ পড়তে উৎসাহিত করবে এই পদক্ষেপ। অন্যরা প্রশ্ন তোলেন, দুটি মহাকাব্য পড়ে ইঞ্জিনিয়ারদের কর্মজীবনে কী কাজে লাগবে। কেউ কেউ আবার বলেন, বই পড়া, না পড়া ব্যক্তিগত ইচ্ছের বিষয়। 

মধ্যপ্রদেশ দেশের রাজ্যগুলির প্রথম , যারা NEP কে স্কুলের পাশাপাশি কলেজের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার চেষ্টা করছে। 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP News : কামব্যাক স্মৃতি ইরানির, বাদ পড়লেন অমিত মালব্য ; বিজেপির নতুন সর্বভারতীয় টিমে বড় চমক
কামব্যাক স্মৃতি ইরানির, বাদ পড়লেন অমিত মালব্য ; বিজেপির নতুন সর্বভারতীয় টিমে বড় চমক
Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও আবাসিকের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর,
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও আবাসিকের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর, " খুবই মর্মাহত.."
UGC-NET :ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget