এক্সপ্লোর

Road Accident: হোলিতে মর্মান্তিক দুর্ঘটনা, জলভরা বেলুন ছোড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা স্কুটারের, মৃত সাইকেল আরোহী

Maharashtra Road Accident: ট্রাক থেকে এক কিশোর জল ভরা বেলুন এক স্কুটার আরোহীকে লক্ষ্য করে ছোড়ে। আর এই ঘটনায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এক সাইকেল আরোহীকে ধাক্কা মারেন।

 

পালঘর (মহারাষ্ট্র): সারা দেশজুড়ে পালিত হচ্ছে রঙের উৎসব হোলি। আর হোলি উদযাপনের আনন্দের মধ্যেই মহারাষ্ট্রের পালঘরে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ কেড়ে নিল এক সাইকেল আরোহীর।  গতকাল হোলিকা দহনের ঠিক আগে এই দুর্ঘটনা ঘটে। ট্রাক থেকে এক কিশোর জল ভরা বেলুন এক স্কুটার আরোহীকে লক্ষ্য করে ছোড়ে। আর এই ঘটনায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এক সাইকেল আরোহীকে ধাক্কা মারেন। এর ফলে ওই সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। 

চলন্ত ট্রাক থেকে জল ভরা বেলুন ছোঁড়ে এক কিশোর

পুলিশ সূত্রে জানা গেছে, মহারাষ্ট্রের পালঘর জেলায় হোলিকা দহন অনুষ্ঠানের জন্য ট্রাকে করে কাঠ নিয়ে যাওয়া হচ্ছিল। ওই সময় ট্রাকে ছিল ওই কিশোরও। যাওয়ার সময় সে এক স্কুটার আরোহীকে লক্ষ্য করে জল ভরা বেলুন ছোড়ে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ওই স্কুটার আরোহী। সেই সময় পাশ দিয়ে যাচ্ছিলেন এক সাইকেল আরোহী। নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটার ধাক্কা মারে ওই ব্যক্তির সাইকেলে। গুরুতর আঘাত লাগে তাঁর। হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করা হয় ওই সাইকেল আরোহীকে। 

অরনালা থানার পুলিশের এক আধিকারিক বলেছেন, বৃহস্পতিবার রাতে বিরারের আগশি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তিনি বলেছেন, নিয়ন্ত্রণ হারিয়ে একটি স্কুটার সাইকেল আরোহীকে ধাক্কা মারে। এর আগে ওই স্কুটার আরোহীকে লক্ষ্য করে বাচ্চারা জল ভরা বেলুন ছোঁড়ে। মৃতের পরিচয় জানা গেছে। তাঁর নাম রামচন্দ্র পটেল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

এদিকে, দোলের দুপুরে দক্ষিণ ২৪ পরগনায় পথ দুর্ঘটনায় মোটর বাইক আরোহীর মৃত্যু ঘিরে তুমুল উত্তেজনা ছড়াল।কাউন্সিলরের লোকজনের সঙ্গে হাতাহাতি বাধল মৃতের বন্ধুদের।যার জেরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায়। মৃত সোমনাথ সাউ বজবজের বাসিন্দা।স্থানীয় সূত্রে খবর,এদিন দুপুরে বান্ধবীর সঙ্গে দেখা করতে বাটানগরে যাচ্ছিলেন সোমনাথ।সেইসময় বজবজ ট্রাঙ্ক রোডে ESI হাসপাতালের সামনে দুর্ঘটনা ঘটে।এলাকাবাসীর দাবি, মোটর বাইকের গতি অত্যন্ত বেশি থাকায় স্পিড ব্রেকারে ধাক্কা খেয়ে ছিটকে পড়েন ওই ব্যক্তি।সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা মৃত বলে জানান।এরপরই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। অভিযোগ, চিকিৎসায় গাফিলতি হয়েছে, এই অভিযোগ তুলে হাসপাতালে ভাঙচুর করেন মৃতের বন্ধুরা।ঘটনার সময় উপস্থিত মহেশতলা পুরসভার ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুকান্ত বেরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও, লাভ হয়নি।অশান্তির খবর পেয়ে ডিএসপি ইন্ডাস্ট্রিয়াল নিরুপম ঘোষের নেতৃত্বে হাসপাতালে আসে পুলিশ। শুরু হয় লাঠিচার্জ। গন্ডগোলে জড়িত থাকার অভিযোগ পুলিশ ২ জনকে আটক করেছে।

সেরা শিরোনাম

Rahul Gandhi : 'FIR রুজু করতেই হবে', থানায় ধর্নায় বসলেন রাহুল গান্ধী ; সঙ্গী ছররা গুলিতে আক্রান্ত
'FIR রুজু করতেই হবে', থানায় ধর্নায় বসলেন রাহুল গান্ধী ; সঙ্গী ছররা গুলিতে আক্রান্ত
Cockroach Janta Party : ভয়ঙ্কর, ককরোচ জনতা পার্টির ওপর হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে; 'স্বেচ্ছাসেবকের ভাঙল হাত-মহিলাদের লক্ষ্য করে পাথর'
ভয়ঙ্কর, ককরোচ জনতা পার্টির ওপর হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে; 'স্বেচ্ছাসেবকের ভাঙল হাত-মহিলাদের লক্ষ্য করে পাথর'
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget