এক্সপ্লোর

Maharashtra Corona Update: ''এটাই হয়তো শেষ গুড মর্নিং'', ফেসবুকে পোস্ট করে মৃত্যু কোভিড আক্রান্ত চিকিত্সকের

ফেসবুকে নিজের আশঙ্কার কথা লেখেন টিউবার কিউলোসিস স্পেশ্যালিস্ট। পোস্টে তিনি বলেন, ''এটাই হয়তো শেষ গুড মর্নিং।

মুম্বই : বাঁচার আশা কম। চিকিৎসক হওয়ায় বুঝে গিয়েছিলেন নিজের মেডিক্যাল কন্ডিশন। ফেসবুকে তাই লিখেছিলেন, ''এটাই হয়েতো শেষ গুড মর্নিং।'' আশঙ্কাই সত্যি হল। পোস্টের ৩৬ ঘণ্টার মধ্যেই চলে গেলেন কোভিডে আক্রান্ত মুম্বইয়ের চিকিৎসক।

দেশের করোনা চিত্র বলছে, সবথেকে খারাপ অবস্থা মহারাষ্ট্রের। করোনা কার্ফু, ১৪৪ ধারা জারি করেও কোনও লাভ হচ্ছে। নিত্যদিন রাজ্যে বেড়েই চলেছে করোনায় মৃতের সংখ্যা। সম্প্রতি এরকমই এক বেদনাদায়ক মৃত্যুর সাক্ষী থাকল মুম্বই। কোভিডে আক্রান্ত হয়ে মারা গেলেন ৫১ বছরের এক চিকিৎসক। সেউরি টিবি হাসপাতালে চিফ মেডিক্যাল অফিসার ছিলেন মনীষা যাদব।

গত রবিবারের কথা। ফেসবুকে নিজের আশঙ্কার কথা লেখেন টিউবার কিউলোসিস স্পেশ্যালিস্ট। পোস্টে তিনি বলেন, ''এটাই হয়তো শেষ গুড মর্নিং। আমি হয়তো আর আপনাদের সঙ্গে এই  প্ল্যাটফর্মে  দেখা করতে পারব না। সবাই ভালো থাকবেন। শরীরের মৃত্যু ঘটে, আত্মার মৃত্যু ঘটে না।আত্মা অমর।'' এই পোস্টের ৩৬ ঘণ্টার মধ্যেই মৃত্যু ঘটে ওই মহিলার।

 



মহারাষ্ট্রের বর্তমান চিত্র বলছে, করোনা সামলাতে গিয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে চিকিৎসকদের। অনেক চিকিৎসক সোশ্যাল মিডিয়ায় নিজেদের বেদনার কথা জানাচ্ছেন। সম্পতি এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে রাজ্যের ভয়াবহ পরিস্থিতির কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন ত্রুপ্তি গিলাড়া নামের এক চিকিৎসক। তিনি বলেন, ''আপনারা ভালো থাকলে আমি শান্তি পাব।মুম্বইতে কোভিড পরিস্থিতি খুব খারাপ। এখানে আইসিইউ বেড ওয়েটিংয়ে রয়েছে। রোগীরা বেড পাচ্ছেন না। আমরা ডাক্তাররা কখনও নিজেদের এরকম অসহায় ভাবিনি। রোগীদের কেবল অক্সিজেন দিয়ে বাড়িতে রাখতে হচ্ছে।''

সবাইকে সচেতন করতে ভিডিয়ো বার্তায় ত্রুপ্তি বলেন, ''আপনারা যারা মনে করছেন গত এক বছরে আপনাদের করোনা হয়নি, তার মানে আপনারা সুপারহিরো। আপনাদের রোগ প্রতিরোধক ক্ষমতা অনেক বেশি। বিষয়টা তেমন নয়। আমি ৩৫ বছরের যুবককেও ভেন্টিলেটরে থাকতে দেখছি। তাই দয়া করে সবাই মাস্ক পরুন। কোনও ধরনের ঝুঁকি নেবেন না। এখন সব জায়গায় করোনা ছড়িয়ে গেছে।''

মহারাষ্ট্রের করোনা পরিস্থিতির মোকাবিলা করতে মঙ্গলবারই মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেন উদ্ধব ঠাকরে। সেখানে বেশিরভাগ মন্ত্রী তাঁকে পূর্ণ লকডাউনের পরামর্শ দেন। নাইট কার্ফু, ধারা ১৪৪ জারি করার পরিবর্তে বেশিদিনের পূর্ণ লকডাউনের প্রসঙ্গ্ তুলেছেন মন্ত্রীরা।সেক্ষেত্রে কমপক্ষে ২ সপ্তাহের পূর্ণ লকডাউনে চেয়েছেন তাঁরা।

রাজ্যের করোনা বুলেটিন বলছে, মঙ্গলবার নতুন করে মহারাষ্ট্রে কোভিডে আক্রান্ত হয়েছেন ৬২,৯০৭ জন। ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৫১৯ জন।তবে স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই ৫১৯ জনের মধ্যে গত সপ্তাহ ছাড়াও তার আগের কিছু মৃতের তালিকা রয়েছে। সব মিলিয়ে সেইসংখ্যাটা ২০০ জন। মহারাষ্ট্রে বর্তমানে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ৬,৮৩,৮৫৬। যা স্বাভাবিকবাবেই ঘুম ছুটিয়েছে রাজ্য সরকারের। বুধবার রাত ৮টার পরে মহারাষ্ট্রে কমপ্লিট লকডাউন ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dharmendra Pradhan: 'Gen Z তো আমাদেরই সন্তান..', ইস্তফার পর প্রথমবার মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
'Gen Z তো আমাদেরই সন্তান..', ইস্তফার পর প্রথমবার মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
Air India Flight Drops 300 Feet: ডোপ টেস্টে উতরোতে পারলেন না এয়ার ইন্ডিয়ার পাইলট? উড়তে উড়তে হঠাৎ ঝাঁকুনি, ৩০০ ফুট নীচে নেমে গিয়েছিল বিমান
ডোপ টেস্টে উতরোতে পারলেন না এয়ার ইন্ডিয়ার পাইলট? উড়তে উড়তে হঠাৎ ঝাঁকুনি, ৩০০ ফুট নীচে নেমে গিয়েছিল বিমান
RSS News: মোহন ভাগবতের সফর ঘিরে বিতর্ক কানাডায়, RSS-কে নিষিদ্ধ করার দাবি, সরকারকে চিঠি একাধিক সংগঠনের, সরব দুই সাংসদও
মোহন ভাগবতের সফর ঘিরে বিতর্ক কানাডায়, RSS-কে নিষিদ্ধ করার দাবি, সরকারকে চিঠি একাধিক সংগঠনের, সরব দুই সাংসদও
Crime News: 'তুমি না মারতে পারলে আমিই...' স্ত্রী ও তাঁর প্রেমিকের চ্য়াট হাতে এল স্বামীর, নিলেন বড় পদক্ষেপ
'তুমি না মারতে পারলে আমিই...' স্ত্রী ও তাঁর প্রেমিকের চ্য়াট হাতে এল স্বামীর, নিলেন বড় পদক্ষেপ

ভিডিও

BJP Poster: দিকে দিকে তোলাবাজি, এবার দলের অন্দরে ক্ষোভ
Sumit Roy: পরপর দুদিন, গতকালের পর আজ ফের ভবানী ভবনে হাজিরা সুমিত রায়ের
Mamata Banerjee: মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে মমতা
Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget