এক্সপ্লোর

Hanuman Chalisa Row: ‘বান্টি-বাবলি’র হুঁশিয়ারি, পুলিশি ঘেরাটোপে উদ্ধবের বাংলো, তোলপাড় মুম্বই

Hanuman Chalisa Row in Maharashtra: মসজিদে লাউডস্পিকার বাজানো নিয়েই ঘটনার সূত্রপাত।

মুম্বই: পুলিশ থেকে গোয়েন্দা, বাদ যায়নি কেউ। ভাগ্যজয় করতে গিয়ে পুলিশ-প্রশাসনকে ঘোল খাইয়ে ছেড়েছিল তারা। পর্দার বাইরে এ বার রাজনীতিতেও ‘বান্টি-বাবলির’ (Bunty Aur Babli) দাপট। তাতে জেরবার মহারাষ্ট্রের পুলিশ ও প্রশাসন। মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের (Uddhav Thackeray) বাড়ি আগলে পড়ে রয়েছে সকলে। যদিও ‘বান্টি-বাবলি’র দাবি উপদ্রব ঘটানোর কোনও অভিসন্ধি নেই তাঁদের। মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে শুধু হনুমান চালিশা জপ করতে চান তাঁরা, যাতে রাজ্যের উপর থেকে সঙ্কট কেটে যায়, শান্তি এবং স্থিতাবস্থা ফেরে। আর তাতেই হইহই রইরই পড়ে গিয়েছে প্রশাসনের অন্দরে।

রাজনীতিতে লাউডস্পিকার তরজা

মসজিদে লাউডস্পিকার বাজানো নিয়েই ঘটনার সূত্রপাত। আগুনে ঘি ঢালার কাজটি করেছিলেন উদ্ধবের তুতো ভাই রাজ ঠাকরে। ইদের আগে রাজ্যের সমস্ত মসজিদ থেকে লাউডস্পিকার (loudspeaker Row) খুলে ফেলতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। নইলে তার পাল্টা হনুমান চালিশা (Hanuman Chalisa Row) বাজাবেন এবং আইন নিজেদের হাতে তুলে নেবেন বলে হুঁশিয়ারি দিয়েছিলেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান। রাজের সেই হুঁশিয়ারিকে সমর্থন জানিয়েছিল বিজেপি-ও। তাতে ভ্রাতুষ্পুত্র আদিত্য ঠাকরের কটাক্ষের মুখেও পড়েছিলেন তিনি। কিন্তু লাউডস্পিকার বিতর্ক উদ্ভবের দোরগোড়া পর্যন্ত পৌঁছে গিয়েছে।

এর নেপথ্যে রয়েছেন রাজনীতিক দম্পতি নবনীত রানা এবং তাঁর স্বামী রবি রানা। অমরাবতীর নির্দল সাংসদ নবনীত। তাঁর স্বামী আবার বিদর্ভের নির্দল বিধায়ক। মসজিদ তেকে লাউডস্পিকার খোলা না হলে, শনিবার উদ্ধবের বাড়ির সামনে তারস্বরে হনুমান চালিশা জপ করবেন বলে সম্প্রতি ঘোষণা করেন তারা। শিবসেনা মুখপাত্র তাঁদের এই হুঁশিয়ারিকে ফাঁকা আওয়াজ বলে কটাক্ষ করেন। দম্পতিকে ‘বান্টি-বাবলি’ বলেও উল্লেখ করেন তিনি। হনুমান চালিশা, রাম নবমী ধর্মীয় বিষয়, কেরামতি দেখানোর মাধ্যম নয় বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন: Nitish Kumar Update: পাঁচ বছর পর ফের পাশাপাশি, তেজস্বীর ইফতার পার্টিতে নীতীশ, সমীকরণ বদলের ইঙ্গিত!

কিন্তু এই ঘটনায় শনিবার সকাল থেকে চরম উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে মহারাষ্ট্রে। উদ্ধবের বাংলো ‘মাতোশ্রী’র বাইরে মোতায়েন রয়েছে বিরাট পুলিশবাহিনী। মাতোশ্রী যাওয়ার রাস্তা ব্যারিকেড বসিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। উদ্ধবের বাড়ির বাইরে ভিড় জমিয়েছেন সেনা-কর্মীরাও। আবার খার এলাকায় ওই দম্পতির বাড়ির বাইরেও উপচে পড়ছে ভিড়। সেখানে তাঁদের ভজন শোনানোয় উদ্যোগী হয়েছেন সেনা-কর্মীরা। তাতে পুলিশ মোতায়েন করতে হয়েছে সেখানেও। তাতেই তেতে রয়েছে মুম্বই।

তেতে রয়েছে মুম্বই

এর আগে ওই দম্পতিকে অপরাধ আইনের ১৪৯ ধারায় নোটিস ধরিয়েছিল মুম্বই পুলিশ, যার আওতায় বাড়ির বাইরে পা রাখার দায়েও কারও বিরুদ্ধে পদক্ষেপ করা যেতে পারে। আইন-শৃঙ্খলাভঙ্গ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছিল ওই দম্পতিকে। কিন্তু তার পরেও হুঁশিয়ারি থেকে পিছু হটেননি ওই দম্পতি। তাতে ‘মাতোশ্রী’র আশেপাশে দেখা গেলে তাঁদের ‘মহাপ্রসাদ’ খাওয়ানো হবে বলে হুশিয়ারি দিয়ে রেখেছিলেন শিবসেনা সাংসদ বিনায়ক রাউতও।

শিবসেনার অভিযোগ, রাজ্যের জোট সরকারের বিরুদ্ধে বৃহস্ততর ষড়যন্ত্র চলছে। তারই ফলস্বরূপ এমন হুঁশিয়ারি। রাজ এবং ওই দম্পতিকে বোড়ে করে আসলে বিজেপি আড়াল থেকে ষড়যন্ত্র কষছে বলেও অভিযোগ তোলে তারা। কারণ এর আগে রাজ্যে বিজেপি-শিবসেনার জোট সরকারকে সমর্থন জানিয়েছিলেন ওই দম্পতি। কিন্তু শিবসেনা-এনসিপি-কংগ্রেসের জোট সরকারের বিরুদ্ধে তারা।

সেরা শিরোনাম

Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
SIM Card Limt for Customers: নিজের নামে সর্বাধিক কয়টি সিমকার্ড রাখতে পারবেন? কড়া নির্দেশ কেন্দ্রের, ইচ্ছেমতো কেনা যাবে না
নিজের নামে সর্বাধিক কয়টি সিমকার্ড রাখতে পারবেন? কড়া নির্দেশ কেন্দ্রের, ইচ্ছেমতো কেনা যাবে না
SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget