এক্সপ্লোর

Nitish Kumar Update: পাঁচ বছর পর ফের পাশাপাশি, তেজস্বীর ইফতার পার্টিতে নীতীশ, সমীকরণ বদলের ইঙ্গিত!

Nitish Kumar Tejashwi Yadav: ছাড়াছাড়ি হওয়ার পাঁচ বছর পর শুক্রবারই প্রথম যাদবদের বাড়িতে পা রাখলেন নীতীশ।

পটনা: মুখ দেখাদেখি বন্ধ ছিল দীর্ঘ পাঁচ বছর। আড়ালে-আবডালে তো বটেই, প্রকাশ্যে লাগাতার পরস্পরকে আক্রমণ করে এসেছেন তাঁরা। কিন্তু বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar) এবং লালুপুত্র তেজস্বী যাদবের (Tejashwi Yadav) মধ্যে কি সমীকরণ পাল্টাচ্ছে! শুক্রবার রাতে পাশাপাশি দু'জনের ছবি সামনে আসার পর থেকে মনই জল্পনা জোর পাচ্ছে বিহারের রাজনীতিতে। তবে এ বার তেজস্বী বা লালু নন, 'বিশ্বাসঘাতক' নীতীশের তরফে বরফ গলানোর চেষ্টা চলছে বলে রাষ্ট্রীয় জনতা দল (RJD) সূত্রে খবর। সেই কারণেই শুক্রবার তেজস্বীর ইফতার পার্টিতে আচমকা তিনি হাজির হন বলে খবর। 

তেজস্বীর পার্টিতে নীতীশের উপস্থিতি নিয়ে জল্পনা

বাবার অনুপস্থিতিতে বিধানসভা নির্বাচনে একার নেতৃত্বে দলকে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে তুলে আনার পর থেকেই আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন তেজস্বী। সম্প্রতি উপনির্বাচনেও সাফল্য পেয়েছে তাঁর দল। সেই আবহেই শুক্রবার রাতে নিজের বাড়িতে ইফতার পার্টির আয়োজন করেন তিনি। সেখানে যাদব পরিবারের সদস্যরা ছাড়াও চিরাগ পাসোয়ান, অওধেশ নারায়ণ সিংহ, সৈয়দ শাহনওয়াজ হুসেন-সহ বিহার রাজনীতির বহু হেভিওয়েট নেতাই উপস্থিত ছিলেন।

কিন্তু সকলকে চমকে দিয়ে ইফতার পার্টিতে প্রবেশ ঘটে নীতীশের। ছাড়াছাড়ি হওয়ার পাঁচ বছর পর শুক্রবারই প্রথম যাদবদের বাড়িতে পা রাখলেন নীতীশ। লালু-জায়া রাবড়ি দেবীর বাড়ি থেকে ৫০ মিটার দূরে গাড়ি দাঁড় করান নীতীশ। সেখান থেকে পায়ে হেঁটেই ইফতার পার্টিতে প্রবেশ করেন। সেখানে যাদব পরিবারের সকলের সঙ্গে আলাপচারিতা করতে দেখা যায় নীতীশকে। এমনকি তেজস্বীর পাশে বসে তাঁর সঙ্গেও কথা বলতে দেখা যায় তাঁকে। পায়ে হাত দিয়ে নীতীশকে প্রণাম করেন চিরাগও, বাবা রামবিলাস পাসোয়ানের মৃত্যুর পর বিজেপি-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিলেন যিনি। 

আরও পড়ুন: TMC Fact Finding Team: জাহাঙ্গিরপুরীতে তৃণমূলের প্রতিনিধি দলকে বাধা, অভিযুক্ত দিল্লি পুলিশ

পশুখাদ্য মামলায় অতি সম্প্রতিই জামিন পেয়েছেন লালুপ্রসাদ যাদব। তাতেই এ বারের ইফতার পার্টিতে বাড়তি আনন্দ যোগ করেছিল। সেই আবহে ধূমধাম করে ইফতারের আয়োজন, তাতে বিরোধী শিবিরের সকল রাজনীতিকে আমন্ত্রণ, নিজে শক্তি প্রদর্শনই তেজস্বীর লক্ষ্য ছিল বলে মনে করা হচ্ছে। তাতে নীতীশের যোগদান জল্পনা আরও বাড়িয়েছে। বিশেষ করে শনিবার যখন বিহার সফরে আসছেন অমিত শাহ।

লালুর দলের সঙ্গে জোট গড়ে ক্ষমতায় এলেও, ২০১৭ সালে রাতারাতি সেই জোট ভেঙে বিজেপি-র সঙ্গে হাত মেলান নীতীশ। নীতীশের তৎকালীন ডেপুটি তেজস্বীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলছিল বিজেপি। দুর্নীতিগ্রস্ত কারও সঙ্গে জোটে থাকতে নারাজ বলে সেই সময় দোহাই দিয়েছিলেন নীতীশ। কিন্তু গত কয়েক বছরে বিজেপি-র সঙ্গে সমীকরণ বদলেছে নীতীশের। ২০২০-র নভেম্বরে চতুর্থবাররে জন্য যদিও নীতীশই মুখ্যমন্ত্রী হন।

বিজেপি-র সঙ্গে দূরত্ব বাড়ছে নীতীশের!

কিন্তু তাঁর দল সংযুক্ত জনতা দল (JDU) মাত্র ৪৩টি আসন জেতে। বিজেপি জয়ী হয় ৭৪টি আসনে। ফলে নীতীশকে নামমাত্র মুখ্যমন্ত্রী করে রেখে বিজেপি-ই সবকিছু পরিচালনা করছে বলে অভিযোগ ওঠে। সম্প্রতি বিধানসভাতেও বিজেপি-র বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে দেখা যায় নীতীশকে। তার পর থেকে নীতীশের ইস্তফার দাবি তুলছে বিজেপি। কোনও পদ দিয়ে তাঁকে দিল্লিতে পাঠিয়ে গেরুয়া শিবির থেকে অন্য কাউকে মুখ্যমন্ত্রী করার দাবি উঠছে। এমন পরিস্থিতিতে বাড়ি বয়ে তেজস্বীর ইফতারে নীতীশের যোগদান ঘিরে জল্পনা শুরু হয়েছে।

সেরা শিরোনাম

NDA News: ২০২৯ সালেই একসঙ্গে লোকসভা এবং বিধানসভা নির্বাচন? NDA রাজ্যগুলি রাজি, বিরোধীরা কি মানবে?
২০২৯ সালেই একসঙ্গে লোকসভা এবং বিধানসভা নির্বাচন? NDA রাজ্যগুলি রাজি, বিরোধীরা কি মানবে?
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Swine Flu Alert: মাস্ক পরার দিন ফিরল, সোয়াইন ফ্লু অ্যালার্ট জারি দিল্লিতে, কাদের ঝুঁকি বেশি? অ্যান্টিবায়োটিক কি খাবেন?
মাস্ক পরার দিন ফিরল, সোয়াইন ফ্লু অ্যালার্ট জারি দিল্লিতে, কাদের ঝুঁকি বেশি? অ্যান্টিবায়োটিক কি খাবেন?

ভিডিও

Rajnath Singh on Bengal | বাংলার হাওয়ায় নতুন সুবাস, মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর | ABP ANANDA LIVE
Sitalkuchi News | শীতলকুচিতে ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব, বাড়ি-দোকানে ভাঙচুর, লুঠপাট | ABP ANANDA LIVE
TMC - Asansole News | তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের দেখেই ইটবৃষ্টি | ABP ANANDA LIVE
TMC - Serampore News | শ্রীরামপুরে তৃণমূল জেলা পরিষদ সদস্যের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব
Dilip Singh News | অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে হোটেল পরিদর্শনে চাঁপদানির বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget