এক্সপ্লোর

Maharashtra Lockdown: অক্সিজেনের চাহিদা বাড়লে ফের লকডাউন, জানালেন মহারাষ্ট্রের মন্ত্রী

Maharashtra Lockdown Update: স্বাস্থ্যমন্ত্রী বলেন, “করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের জেরে সংক্রমণ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। যদিও সাধারণভাবে দেখতে গেলে কোনও রোগীকে আইসিইউতে ভর্তি করার প্রয়োজন পড়েনি।’’

মুম্বই: স্বাস্থ্যক্ষেত্রে (Medical) অক্সিজেনের (Oxygen) চাহিদা প্রতিদিন ৮০০ মেট্রিক টন হলেই মহারাষ্ট্রে (Maharashtra) ফের লকডাউন (Lockdown) জারি করা হবে। জানিয়ে দিলেন রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী রাজেশ টোপে (Rajesh Tope)। ইতিমধ্যে রাজ্য সরকার রাত ৯ টা থেকে সকাল ৬ টার মধ্যে কোনও জায়গায় ৫ জনের বেশি জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। একইসঙ্গে করোনা সংক্রমণ বৃদ্ধির জেরে কোনও অনুষ্ঠানে আমন্ত্রিতের সংখ্যাও সীমিত করেছে প্রশাসন।  

স্বাস্থ্য মন্ত্রী বলেন, “করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের (Omicron Variant) জেরে সংক্রমণ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। যদিও সাধারণভাবে দেখতে গেলে কোনও রোগীকে আইসিইউতে (ICU) ভর্তি করার প্রয়োজন পড়েনি। অক্সিজেনও দিতে হয়নি। তিনি বলেন, অক্সিজেনের চাহিদা প্রতিদিন ৮০০ মেট্রিক টন হলেই রাজ্যজুড়ে লকডাউন জারি করা হবে।’’ যদিও বর্তমানে প্রতিদিন কত মেট্রিক টন অক্সিজেন স্বাস্থ্য ক্ষেত্রে প্রয়োজন হয় তা জানাননি স্বাস্থ্য মন্ত্রী। তাঁর কথায়, 'আমরা চাই না যে সাধারণ মানুষ আরও বিধিনিষেধের (Covid Rules) সম্মুখীন হন, তাই কোভিড বিধি অনুসরণ করার জন্য আবেদন করছি। আর করোনা রোধে মাস্ক পরা খুবই গুরুত্বপূর্ণ,” 

দেশে ক্রমেই বাড়ছে ওমিক্রন-উদ্বেগ। ১৭টি রাজ্যে ছড়িয়েছে করোনার বিপজ্জনক ভ্যারিয়েন্ট। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭ জন। এই নিয়ে দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৪২২।  এর মধ্যে মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ। মহারাষ্ট্রে ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা ১০৮। দিল্লিতে ৭৯, গুজরাতে ৪৩, তেলেঙ্গানায় ৪১, কেরলে ৩৮, তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা ৩৪ এবং কর্ণাটকে আক্রান্ত হয়েছেন ৩১। 

দেশে করোনায় (Corona) দৈনিক মৃত্যু (Daily Death Toll) ও আক্রান্তের (Daily Case)সংখ্যা কমল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Ministry Of Health & Family Welfare) রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৯৮৭ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৭ হাজার ১৮৯। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১৬২ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩৮৭।

আরও পড়ুন: Omicron India: ওমিক্রন-ঢেউয়ে কতটা বিপর্যস্ত হতে পারে ভারত? জানালেন প্রথম ওমিক্রন শনাক্তকারী চিকিৎসক

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Career Advice: হঠাৎ চাকরি চলে গিয়েছিল, AI-এর সাহায্য়ে ঘুরে দাঁড়ালেন যুবক, ১.৫ কোটি বেতনের নতুন কাজ বাগিয়ে নিলেন
হঠাৎ চাকরি চলে গিয়েছিল, AI-এর সাহায্য়ে ঘুরে দাঁড়ালেন যুবক, ১.৫ কোটি বেতনের নতুন কাজ বাগিয়ে নিলেন
News Live:পুলিশকর্মীদের সঙ্গে মধ্যাহ্নভোজ মুখ্যমন্ত্রীর
পুলিশকর্মীদের সঙ্গে মধ্যাহ্নভোজ মুখ্যমন্ত্রীর
Viral News : 'মা পাপ দেবেন'! দেবীর কাছে কান মুলে প্রণামীর বাক্স চুরি, ভাইরাল হল ভিডিয়ো
'মা পাপ দেবেন'! দেবীর কাছে কান মুলে প্রণামীর বাক্স চুরি, ভাইরাল হল ভিডিয়ো
Kalyan Banerjee: সংসদ ভবন চত্বরে, আচমকা NCPI- সাংসদের ছবি দেওয়া প্ল্যাকার্ড কেন গায়ে জড়ালেন কল্যাণ ?
সংসদ ভবন চত্বরে, আচমকা NCPI- সাংসদের ছবি দেওয়া প্ল্যাকার্ড কেন গায়ে জড়ালেন কল্যাণ ?

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget