এক্সপ্লোর

Mahua Moitra: চিতা তো এল, আর সংবিধান! জন্মদিনের শুভেচ্ছায় জানিয়েও মোদিকে খোঁচা মহুয়ার

Narendra Modi Birthday: মমতা-অভিষেক, জন্মদিনে মোদির উদ্দেশে দু'জনের শুভেচ্ছাবার্তার থেকে মহুয়ার শুভেচ্ছাবার্তা স্পষ্টতই আলাদা।

নয়াদিল্লি: জীবনের আরও একটি বসন্ত পার। ৭২ বছরে পা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Mahua Moitra)। শনিবার, ১৭ সেপ্টেম্বর জন্মদিন তাঁর। সেই উপলক্ষে শাসক-বিরোধী, সব শিবির থেকেই শুভেচ্ছা পেয়েছেন তিনি। এই দিনেই আবার নমিবিয়া থেকে আনা আটটি চিতাকে (Cheetah in India) নিজেহাতে খাঁচা খুলে অভয়ারণ্যে ছেড়ে দিয়েছেন তিনি। তা নিয়ে যখন উচ্ছ্বাসে ভাসছে গেরুয়া শিবির, জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে মোদিকে কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। 

জন্মদিনে মোদিকে শুভেচ্ছা জানিয়েও খোঁজা মহুয়ার!

শনিবার মোদিকে ট্যুইটারে জন্মদিনের শুভেচ্ছা জানাতে মহুয়া লেখেন, 'আমাদের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা। যে ভাবে বিলুপ্ত প্রায় চিতাদের জন্য সজাগ তিনি, আশাকরি সাংবিধানিক সুরক্ষার  অবলুপ্তি নিয়েও একই ভাবে গরজ দেখাবেন।"

এ দিন মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ট্যুইটারে তিনি লেখেন, "৭২তম জন্মদিনে শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আপনার সুস্বাস্থ্য এবং সুখের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি। "

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়ও মোদিকে শুভেচ্ছা জানান। তিনি লেখেন, "জন্মদিনে শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানাই। আরও অনেক বছর সুস্থ থাকুন, ভাল থাকুন।" 

আরও পড়ুন: Cheetahs In India: চোখে রোদচশমা, মাথায় টুপি, জঙ্গল সাফারির বেশে মোদি, খাঁচা খুলে ছাড়লেন ৮ চিতাকে

মমতা-অভিষেক, জন্মদিনে মোদির উদ্দেশে দু'জনের শুভেচ্ছাবার্তার থেকে মহুয়ার শুভেচ্ছাবার্তা স্পষ্টতই আলাদা। তাঁর শুভেচ্ছাবার্তায় রয়েছে কটাক্ষের মিশেল। যে সময়ে মহুয়া এই মন্তব্য করলেন, তা-ও যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কারণ শনিবারই নমিবিয়া থেকে আনা আটটি চিতাকে খাঁচা খুলে মধ্যপ্রদেশের  কুনো জাতীয় অভয়ারণ্যে ছেড়ে দিয়েছেন মোদি।  মোদির জন্মদিন এবং ৭০ বছর পর ভারতে চিতার প্রত্যাবর্তনকে সংযোগ হিসেবেই ধরছেন বিজেপি কর্মী-সমর্থকরা। তা নিয়ে উচ্ছ্বাসও চোখে পড়ছে। সেই আবহেই এমন ট্যুইট করলেন মহুয়া। এর আগে সংসদে দাঁড়িয়েই মোদি সরকারের বিরুদ্ধে একাধিক বার সংবিধান লঙ্ঘনের অভিযোগ তুলতে শোনা গিয়েছে তাঁকে। 

উল্লেখ্য, অতীতে ভারতে এশিয়াটিক চিতার বাস ছিল। কিন্তু ১৯৫২ সালে অভ্যন্তরীণ ভাবে চিতার বিলুপ্তির ঘোষণা করা হয়। আন্তঃমহাদেশীয় স্থানান্তরণ প্রকল্পের আওতায় সাত দশক পর ভারতে ফের চিতার আগমন ঘটল। মধ্যপ্রদেশের শেওপুর জেলায় অবস্থিত কুনো অভয়ারণ্য, গ্বালিয়র থেকে দূরত্ব ১৬৫ কিলোমিটার। সবুজ গাছ-গাছালি, ঘাসে ঢাকা উদ্যান এবং শিকারের পর্যাপ্ত জোগান থাকায় কুনো অরণ্যকে ওই আট চিতার নতুন ঠিকানা হিসেবে বেছে নেওয়া হয়েছে।  

নমিবিয়া থেকে ভারতে এল আটটি চিতা

ওই আটটি চিতাকে নমিবিয়া থেকে আনতে ৭০ কোটি টাকা খরচ পড়েছে। তবে এই উদ্যোগের সমালোচনা করচেন পশুপ্রেমীরা। তাঁদের আশঙ্কা, নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে অসুবিধা হবে এই আট চিতার। উল্টে কুনো অভয়ারণ্যে যে চিতাবাঘগুলি রয়েছে, তাদের সঙ্গে সংঘর্ষ দেখা দিতে পারে চিতাগুলির।

সেরা শিরোনাম

News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Rahul Gandhi Protest In Delhi : রাহুল গান্ধীর প্রবল চাপের মুখে পিছু হটল দিল্লি পুলিশ, অবশেষে 'পেলেট গান' কাণ্ডে FIR দায়ের
রাহুল গান্ধীর প্রবল চাপের মুখে পিছু হটল দিল্লি পুলিশ, অবশেষে 'পেলেট গান' কাণ্ডে FIR দায়ের
Hyderabad News : বিলাসবহুল গাড়িতে সাংসদ-পুত্র, ধাক্কায় প্রাণ গেল যুবতীর ! রাস্তায় পড়ে থাকা রক্তাক্ত বান্ধবীর জন্য সাহায্যের আর্তি
বিলাসবহুল গাড়িতে সাংসদ-পুত্র, ধাক্কায় প্রাণ গেল যুবতীর ! রাস্তায় পড়ে থাকা রক্তাক্ত বান্ধবীর জন্য সাহায্যের আর্তি
Sajjan Kumar Dies : প্রয়াত প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমার, যাবজ্জীবন সাজা কাটছিলেন ; জেল থেকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে
প্রয়াত প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমার, যাবজ্জীবন সাজা কাটছিলেন ; জেল থেকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে

ভিডিও

Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Jadavpur University | আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur University |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget