এক্সপ্লোর

Maiden Cough Syrup: শিশুমৃত্যুতে উঠছে আঙুল, সতর্কতা ‘হু’র, হরিয়ানার সংস্থা কাশির সিরাপ পরীক্ষাই করেনি!

Haryana Government: গাম্বিয়ায় (Gambia) শিশুমৃত্যুর (Children Death) ঘটনায় ভারতে তৈরি তিনটি সিরাপ নিয়ে সতর্কতা জারি করেছে ‘হু’।

নয়াদিল্লি: গাম্বিয়ায় ৬৬ শিশুর মৃত্যুর জন্য ভারতে তৈরি সর্দি-কাশির সিরাপের (Maiden Cough Syrup) দিকে আঙুল উঠেছে। সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। তাতে আন্তর্জাতিক মহলে যেমন মাথা নত হয়েছে, তেমনই প্রশ্ন উঠছে সর্দি-কাশির সিরাপ প্রস্তুতকারী সংস্থাকে ঘিরেও। সেই আবহে জানা গেল, সিরাপ প্রস্তুতকারী একটি সংস্থা ছাড়পত্রের জন্য প্রয়োজনীয় পরীক্ষার মধ্যে দিয়েই যায়নি। ব্যবহারের আগে ওই সিরাপের পরীক্ষামূলক প্রয়োগ সংক্রান্ত কোনও নথি বা প্রমাণই দেখাতে পারেনি তারা।

ভারতে তৈরি সর্দি-কাশির সিরাপ তৈরিতে অনিময়ের অভিযোগ

গাম্বিয়ায় (Gambia) শিশুমৃত্যুর (Children Death) ঘটনায় ভারতে তৈরি তিনটি সিরাপ নিয়ে সতর্কতা জারি করেছে ‘হু’। ওই সিরাপ তৈরি করেছে যে সংস্থা, সেই মেইডেন ফার্মাসিউটিক্যালস-এর কারখানায় সিরাপ তৈরিতে অনিয়ম হয়েছে বলে জানাল হরিয়ানা সরকার। হরিয়ানার সোনিপতে ওই সংস্থার কারখানা রয়েছে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “হু যে তিনটি ওষুধ নিয়ে সতর্কতা জারি করেছে, সোনিপতের ওই কারখানা থেকে সিরাপের নমুনা কলকাতার সেন্ট্রাল ড্রাগ ল্যাবে পাঠানো হয়েছে। এখনও তার রিপোর্ট আসেনি। সেটি হাতে এলে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। তবে কেন্দ্র এবং হরিয়ানা সরকারের তরফে যৌথ তদন্তে সিরাপ তৈরিতে ১২টি অনিয়ম ধরা পড়েছে।”

আরও পড়ুন: Patna Accident: শাহের সভা থেকে ফেরার পথ ধাক্কা বাইককে, চোখের সামনে পুড়ে মৃত ১, হত আরও ২, দেখেও সাহায্যে গেল না পুলিশ

অনিল ভিজ আরও বলেন, “তাই আপাতত ওই সংস্থার উৎপাদন সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। নোটিস দেওয়া হয়েছে।” হরিয়ানা সরকার সূত্রে খবর, ওই সংস্থা সিরাপ তৈরিতে ব্যবহৃত সরঞ্জামের লগবুক দেখাতে পারেনি। সিরাপের পরীক্ষামূলক প্রয়োগের কোনও নথি বা প্রমাণপত্রও দেখাতে পারেনি তারা।

গাম্বিয়ায় শিশুমৃত্যুর জন্য ভারতে তৈরি সংস্থার সিরাপের দিকেই আঙুল উঠছে

এর আগে ‘হু’ জানায়, ওই সংস্থার তৈরি সিরাপে ডায়েথাইলিন গ্রাইকল, ইথাইলিন গ্রাইকলের মতো উপাদান অত্যধিক মাত্রায় পাওয়া গিয়েছে, যা বিষের সমান এবং তা থেকে কিডনি ক্ষতিগ্রস্ত হয়। গাম্বিয়া পুলিশের প্রাথমিক তদন্তে শিশুদের মৃত্যুতে কিডনি ক্ষতিগ্রস্ত হওয়ারই উল্লেখ রয়েছে। সেই নিয়ে তোলপাড় পরিস্থিতির মধ্যেই হরিয়ানার ওই সংস্থার উৎপাদন বন্ধ করা হল। হরিয়ানার রাজ্য ড্রাগ কন্ট্রোলারের তরফে ওই সংস্থাকে সাত দিন সময় দেওয়া হয়েছে শোকজের জবাব দিতে। প্রয়োজনীয় নথি দেখাতে না পারলে, তাদের লাইসেন্স বাতিল করা হতে পারে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Air India Flight : অবতরণের ঘণ্টাখানেক আগে প্রায় ৫ মিনিট তীব্র ঝাঁকুনি, ভয়ঙ্কর ঘটনা এয়ার ইন্ডিয়ার বিমানে
অবতরণের ঘণ্টাখানেক আগে প্রায় ৫ মিনিট তীব্র ঝাঁকুনি, ভয়ঙ্কর ঘটনা এয়ার ইন্ডিয়ার বিমানে
Narendra Modi: মোদির ভিডিও ডিলিটের জন্য ক্ষমা চাইতেই হবে মার্ক জ়াকারবার্গকে, তিন দিন সময় দিল সংসদীয় কমিটি
মোদির ভিডিও ডিলিটের জন্য ক্ষমা চাইতেই হবে মার্ক জ়াকারবার্গকে, তিন দিন সময় দিল সংসদীয় কমিটি
LIC Share Sell: LIC-র অংশীদারিত্ব বিক্রি করছে কেন্দ্র, ৩১০০০ কোটি তোলাই লক্ষ্য
LIC-র অংশীদারিত্ব বিক্রি করছে কেন্দ্র, ৩১০০০ কোটি তোলাই লক্ষ্য
US-India Relations: ‘খ্রিস্টানদের উপর আক্রমণ…’, ভারতের সমালোচনা, দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে হুঁশিয়ারি আমেরিকার কংগ্রেস সদস্যের
‘খ্রিস্টানদের উপর আক্রমণ…’, ভারতের সমালোচনা, দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে হুঁশিয়ারি আমেরিকার কংগ্রেস সদস্যের

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget