এক্সপ্লোর

Manipur: ভূমিকম্পে কেঁপে উঠল মণিপুর, সন্ত্রস্ত গোটা এলাকা

মঙ্গলবার রাত ৯টা ২ মিনিটে ভূকম্পে কাঁপল গোটা মণিপুর। জানা গিয়েছে রিখটার স্কেলে এই তীব্রতা ছিল প্রায় ৪.৭। 

মণিপুর: রাতে হঠাৎই ভূমিকম্প মণিপুরে। কেঁপে উঠল উখরুল। মঙ্গলবার রাত ৯টা ২ মিনিটে ভূকম্পে কাঁপল গোটা মণিপুর। জানা গিয়েছে রিখটার স্কেলে এই তীব্রতা ছিল প্রায় ৪.৭। 

বর্তমানে দেশের ভূমিকম্প-প্রবণ অঞ্চলের তীব্রতার ভিত্তিতে দেশকে চার ভাগে ভাগ করা হয়েছে। দেশের সব আশঙ্কাজনক জোন ৫-এ রয়েছে ভুজ, দারভাঙা,গুয়াহাটি, তেজপুর, শ্রীনগর, সাদিয়া, পোর্ট ব্লেয়ার, মান্ডি, কোহিমা, জোরহাটের নাম। জোন ৪-এ রয়েছে আলমোরা, কলকাতা, জলপাইগুড়ি, লুধিয়ানা, মোরাদাবাদ, পটনা, পিলভিট, শিমলা, রুরকি, অম্বালা, অমৃতসর, বাহরাইচ, বারাউনি, বুলন্দশহর, চণ্ডীগড়, দার্জিলিংয়ের নাম। দেখা যাচ্ছে, এই তালিকায় তিনটি শহরই পশ্চিমবঙ্গের। এখানেই শেষ নয়, ভূমিকম্প প্রবণ এই জোন ৪-এর তালিকায় রয়েছে দেহরাদুন, দিল্লি, দেউরিয়া, দিনাজপুর, গাজিয়াবাদ, গ্যাংটক ও গোরক্ষপুরের নাম।

গত ফেব্রুয়ারিতে দেশের ভূমিকম্প প্রবণতা নিয়ে তথ্য দেয় কেন্দ্রীয় সরকার। যেখানে দেখা যায়, ২০২০ সালে বহুবার ভূমিকম্প হয়েছে দেশে। যার মধ্যে ৯৬৫ বার ভূমিকম্পের মাত্রা ছিল ৩ বা তার বেশি। তথ্য বলছে,  দিল্লি ও দিল্লি সংলগ্ন অঞ্চলে ১৩ বার ভূমিকম্প দেখা গিয়েছে। রাজধানীর সব ভূমিকম্পের মাত্রাই ছিল ৩ বা তার ঊর্ধ্বে।

দেশের ভূমিকম্প নিয়ে যাবতীয় চর্চার জন্য ন্যাশনাল সিসমোলজিক্যাল নেটওয়ার্ক (NSN)গড়ে তোলা হয়েছে। এই নেটওয়ার্কের সঙ্গে প্রভূত তথ্য আদানপ্রদান করে 'ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি'। মাটির তলায় এই কম্পনের ওপর নজর রাখার জন্য ১১৫টি জায়গায় পর্যবেক্ষক রয়েছে 'ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি'র। কোনও কারণে ভূ-স্তর সরে গেলে এই সেন্টারগুলি রাজ্য ও কেন্দ্রের বিপর্যয় মোকাবিলা দফতরকে খবর পাঠায়।

তথ্য বলছে, দেশের ১১ শতাংশ ভূমিকম্প-প্রবণ অঞ্চল রয়েছে জোন ৫-এ। জোন ৪-এ রয়েছে দেশের ১৮ শতাংশ অঞ্চল। তবে সবথেকে বেশি ৩০ শতাংশ ভূমিকম্প প্রবণ অঞ্চল রয়েছে জোন ৩-তে। বাদ বাকি রয়েছে জোন ২-এ। অতীতে ভূমিকম্পের ঘটনা ও ভূমির ওঠানামা বা কম্পনের ওপর ভিত্তি করে এই অঞ্চলগুলিকে আলাদা করা হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে ১২-১৩টি অটো-সহ প্রায় ১৪টি গাড়িতে ধাক্কা বাসের, ভয়াবহ দুর্ঘটনা মুম্বইয়ে
নিয়ন্ত্রণ হারিয়ে ১২-১৩টি অটো-সহ প্রায় ১৪টি গাড়িতে ধাক্কা বাসের, ভয়াবহ দুর্ঘটনা
Bengaluru News : 'হোমওয়ার্ক শেষ না করায় জরিমানা করেছিলেন শিক্ষক', নিজেকে শেষই করে দিল ছাত্রী
'হোমওয়ার্ক শেষ না করায় জরিমানা করেছিলেন শিক্ষক', নিজেকে শেষই করে দিল ছাত্রী
Rajpal Yadav: চেক বাউন্স মামলায় ধাক্কা, বলিউড অভিনেতাকে ৩ মাস জেলের নির্দেশ আদালতের
চেক বাউন্স মামলায় ধাক্কা, বলিউড অভিনেতাকে ৩ মাস জেলের নির্দেশ আদালতের
Gurugram Encounter : হরিয়ানার গুরুগ্রামে এনকাউন্টার, খতম ৪ দুষ্কৃতী
হরিয়ানার গুরুগ্রামে এনকাউন্টার, খতম ৪ দুষ্কৃতী

ভিডিও

Susmita Deb :
APC College : সুরেন্দ্রনাথ কলেজের পর এবার APC কলেজের ইউনিয়ন রুমে দেখা গেল ফূর্তির আখড়া !
Prakash Chik Baraik: ‘কিছু না কিছু সমস্যা তো রয়েছেই...’, BJP-তে যোগ দিয়েই তৃণমূলের দুর্নীতি নিয়ে মুখ খুললেন প্রকাশ চিক বরাইক
Sushmita Dev: 'রাজনীতিতে জিরো নলেজ থাকলে খুব ক্ষতিকর', BJP-তে যোগ দিয়ে কাকে আক্রমণ সুস্মিতার?
TMC News: তৃণমূল কংগ্রেসের সব মিলিয়ে ১২টি অ্যাকাউন্ট ফ্রিজ করল বিধাননগর সাইবার পুলিশ |ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget