এক্সপ্লোর

Mumbai Fire: মুম্বইয়ের বহুতলে ভয়াবহ আগুন, মৃত বেড়ে ৭, ঘটনাস্থলে দমকলের ১৩টি ইঞ্জিন

Mumbai Fire: সকাল ৭টা নাগাদ গাঁধী হাসপাতালের ২০ তলার ওই বহুতলের (Mumbai Highrise) ১৮ তলা থেকে আগুনের খবর ছড়িয়ে পড়ে। কিছু ক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে।

মুম্বই: সাতসকালে অগ্নিকাণ্ড বাণিজ্যনগরীতে (Mumbai News)। বহুতল আবাসনের ১৮ তলায় বিধ্বংসী আগুন (Massive Fire)। তাতে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু ৭ জনের। ধোঁয়ায় দমবন্ধ হয়ে অসুস্থ হয়ে পড়েছেন কমপক্ষে ১৫ জন।

মুম্বইয়ের তারদেও এলাকায় এই অগ্নিকাণ্ড ঘটেছে। সকাল ৭টা নাগাদ গাঁধী হাসপাতালের ২০ তলার ওই বহুতলের (Mumbai Highrise) ১৮ তলা থেকে আগুনের খবর ছড়িয়ে পড়ে। কিছু ক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে।

মুম্বই শহরের মেয়র কিশোরী পেডনেকর সংবাদমাধ্যমে বলেন, ‘‘ছ’জন প্রবীণ নাগরিক গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাঁদের অক্সিজেনের প্রয়োজন পড়ে। হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সকলকে। আগুন মোটামুটি নিয়ন্ত্রণে চলে এলেও ধোঁয়ায় ভরে গিয়েছে গোটা আবাসন। সকলকে আবাসন থেকে বার করে আনা হয়েছে।’’

আরও পড়ুন: India Coronavirus Updates: দেশের দৈনিক আক্রান্ত সাড়ে ৩ লক্ষের কাছাকাছি, ১০ হাজার পার ওমিক্রন

এ দিন অগ্নিকাণ্ডের খবর পেয়েই ঘটনাস্থলে হাজির হয় পুলিশ এবং দমকল বাহিনী (Fire Brigade)। ঘটনাস্থলে রয়েছে দমকলের ১৩টি ইঞ্জিন। নিয়ে যাওয়া হয় ওয়াটার জেটি এবং আগুন নেভানোর অন্যান্য সরঞ্জাম। এই অগ্নিকাণ্ডকে তৃতীয় পর্যায়ে ফেলেছেন দমকলকর্মীরা, অর্থাৎ পরিস্থিতি গুরুতর।

পুলিশ জানিয়েছে, অসুস্থদের বহুতল সংলগ্ন ভাটিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেনারেল ওয়ার্ডেই রাখা হয়েছে সকলকে। তাঁদের অবস্থা মোটামুটি স্থিতিশীল। যদি এ দিন সকালে হাসপাতাল কর্তৃপক্ষ জানান, তিন জনকে আইসিউ-তে রাখতে হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালে নিয়ে আসার পর দু’জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। পরে বেলা বাড়তে সেখানে আরও ৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা যায়। 

সেরা শিরোনাম

Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
SIM Card Limt for Customers: নিজের নামে সর্বাধিক কয়টি সিমকার্ড রাখতে পারবেন? কড়া নির্দেশ কেন্দ্রের, ইচ্ছেমতো কেনা যাবে না
নিজের নামে সর্বাধিক কয়টি সিমকার্ড রাখতে পারবেন? কড়া নির্দেশ কেন্দ্রের, ইচ্ছেমতো কেনা যাবে না
SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget