এক্সপ্লোর

Mercedes-AMG EQS: ২.৪৫ কোটি টাকা থেকে দাম শুরু, ভারতে এল মার্সেডিজের এই ইভি ?

অনেকদিন ধরেই এই ইভি ভারতের বাজার আনার বিষয়ে জল্পনা চলছিল। অবশেষে বুধবার দেশের বাজারে লঞ্চ হল Mercedes-AMG EQS 53 4MATIC+।


Mercedes Cars: এই গাড়ির ওপর ভরসা করে ভারতে বিলাসবহুল ইলেকট্রিক ভেহিক্যালের বাজার ধরতে চাইছে মার্সেডিজ। অনেকদিন ধরেই এই ইভি ভারতের বাজার আনার বিষয়ে জল্পনা চলছিল। অবশেষে বুধবার দেশের বাজারে লঞ্চ হল Mercedes-AMG EQS 53 4MATIC+।

Mercedes-AMG EQS: কারা হবে এই গাড়ির প্রতিযোগী ?
এই নিয়ে বিলাসবহুল ইলেকট্রিক গাড়ির বাজারে দ্বিতীয় পণ্য আনল মার্সেডিজ। জার্মান ব্র্যান্ডের নতুন ফ্ল্যাগশিপ ইলেকট্রিক অফার ভারতে CBU হিসাবে আসবে৷এটি অডি ই-ট্রন RS ও Porsche Taycan-এর সঙ্গে কড়া প্রতিযোগিতা দেবে।

Mercedes Electric Cars: কত দাম রাখা হয়েছে গাড়ির ?
Mercedes-AMG EQS 53 4MATIC+ ইলেকট্রিক সেডান ভারতে লঞ্চ হয়েছে, যার দাম শুরু হচ্ছে ২.৪৫ কোটি টাকা থেকে।জার্মান ব্র্যান্ডের নতুন ফ্ল্যাগশিপ বৈদ্যুতিক এই প্রোডাক্ট 'কমপ্লিটলি বিল্ড ইউনিট' (CBU)বা সম্পূর্ণ আমদানি মডেল হিসাবে আমাদের কাছে আসবে। এটি মার্সিডিজ-বেঞ্জ EQC-এর পরে কোম্পানির দ্বিতীয় বৈদ্যুতিক গাড়ি। অন্যদিকে, Mercedes-Benz এছাড়াও এই অক্টোবরে ভারতে CKD রুটে ৫৮০ টি ইলেকট্রিক সেডান লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। তাই EQS 580 স্থানীয়ভাবে অ্যাসেম্বল করবে কোম্পানি। 

Mercedes-AMG EQS 53 4MATIC+: কেমন দেখতে গাড়ি ?
এই বৈদ্যুতিক সেডানে স্পোর্টি কুপের ছাপ রেখেছে কোম্পানি। দূর থেকে দেখলে একে পেট্রলচালিত মার্সিডিজের মতোই দেখতে লাগবে। তবে এই গাড়ি দেখতে পুরো AMG-র মতোই হয়েছে। এর বাইরে শার্প লাইন গাড়িতে আগ্রাসী ছাপ রেখেছে। সামনের দিকে ডিজিটাল লাইট হেডল্যাম্প, ক্রোমের সঙ্গে পিক্সেল ডে-টাইম রানিং লাইট ব্যাবহার করা হয়েছে কালো প্যানেল গ্রিলের ওপরে। এখানে ইন্টিগ্রেটেড মার্সিডিজ স্টার ও "AMG" অক্ষর রয়েছে। সামনের বাম্পারটির বডি রঙিন রেখেছে। সামনের এপ্রোনটিতে হলমার্ক AMG A-উইং ডিজাইন রয়েছে যা ক্রোম ট্রিমের সাথে হাই-গ্লস কালো রঙে আঁকা। 

Mercedes Electric Cars: কত ইঞ্চির চাকা ?
নতুন এই গাড়ির চাকার নকশা নজর কাড়বেই। অ্যারো বা হেরিটেজ ডিজাইনে ২১ বা ২২ ইঞ্চি এএমজি লাইট-অ্যালোয় হুইল দেওয়া হয়েছে গাড়িতে। হাই-গ্লস কালো রঙে AMG সাইড সিল প্যানেল পায় গাড়ি। পিছনের অংশে গাড়ির রঙে একটি অ্যাপ্রোন সহ একটি বড় স্পয়লার রয়েছে। এ ছাড়াও গাড়িতে দেওয়া হয়েছে, একটি অপ্টিমাইজড ডিফিউজার।

Mercedes-AMG EQS: এই মার্সিডিজ গাড়ির বিশেষত্ব কী ?

কোম্পানি বলছে, একবার চার্জে এই গাড়ি ৫৭০ কিলোমিটার পর্যন্ত চলবে। এটি কিনলে ২ বছর / ৩০,০০০ কিমি পরিষেবা ওয়ারেন্টি ও ১০ বছর / ২৫০,০০০ কিমির ব্যাটারির ওয়ারেন্টি পাওয়া যাবে৷ কোম্পানির দাবি,  এই গাড়িটি ভারতের সর্বোচ্চ রেঞ্জের বৈদ্যুতিক গাড়ি হবে। গাড়িতে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ডিআরএল দিয়ে এলইডি আলো লাগানো হয়েছে। গাড়ির হেড ও টেইল ল্যাম্প আরও সুন্দর করা হয়েছে। রেয়ার ব্যাক লাইট একটি 3D কার্ভ পেয়েছে। শোনা যাচ্ছে, কোম্পানি ২০২২ সালে ভারতে তিনটি নতুন বৈদ্যুতিক গাড়ি লঞ্চ করবে।

আরও পড়ুন : Royal Enfield Bullet 350: ৯ হাজার টাকায় বাড়িতে বুলেট ! এই দুর্দান্ত স্কিম দিচ্ছে কোম্পানি

সেরা শিরোনাম

NDA News: ২০২৯ সালেই একসঙ্গে লোকসভা এবং বিধানসভা নির্বাচন? NDA রাজ্যগুলি রাজি, বিরোধীরা কি মানবে?
২০২৯ সালেই একসঙ্গে লোকসভা এবং বিধানসভা নির্বাচন? NDA রাজ্যগুলি রাজি, বিরোধীরা কি মানবে?
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Swine Flu Alert: মাস্ক পরার দিন ফিরল, সোয়াইন ফ্লু অ্যালার্ট জারি দিল্লিতে, কাদের ঝুঁকি বেশি? অ্যান্টিবায়োটিক কি খাবেন?
মাস্ক পরার দিন ফিরল, সোয়াইন ফ্লু অ্যালার্ট জারি দিল্লিতে, কাদের ঝুঁকি বেশি? অ্যান্টিবায়োটিক কি খাবেন?

ভিডিও

Rajnath Singh on Bengal | বাংলার হাওয়ায় নতুন সুবাস, মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর | ABP ANANDA LIVE
Sitalkuchi News | শীতলকুচিতে ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব, বাড়ি-দোকানে ভাঙচুর, লুঠপাট | ABP ANANDA LIVE
TMC - Asansole News | তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের দেখেই ইটবৃষ্টি | ABP ANANDA LIVE
TMC - Serampore News | শ্রীরামপুরে তৃণমূল জেলা পরিষদ সদস্যের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব
Dilip Singh News | অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে হোটেল পরিদর্শনে চাঁপদানির বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget