এক্সপ্লোর

MiG-21 Fighter Jet Crash : রাজস্থানে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান, ২ পাইলটেরই মৃত্যু

Indian Air Force : রাজস্থানের বার্মের জেলায় ভেঙে পড়ে মিগ-২১

বার্মের (রাজস্থান) : ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার (Indian Air Force) যুদ্ধবিমান (Fighter Aircraft)। রাজস্থানের বার্মের জেলায় ভেঙে পড়ে মিগ-২১। বিমানে থাকা দুই চালকেরই মৃত্যু হয়েছে। সংবাদ সংস্থা পিটিআই-কে এমনই জানিয়েছেন বার্মেরের জেলাশাসক লোক বান্দু। বার্মেরের বায়তোর ভিমদা গ্রামের কাছে যুদ্ধবিমানটি ভেঙে পড়ে বলে জানান তিনি। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। এদিকে ভেঙে পড়ার পর বিমানে আগুন লেগে যায়। সেই ছবি সামনে এসেছে।

খবর পেয়ে এবিষয়ে জানতে আইএএফ প্রধান এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরীকে ফোন করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। আইএএফ প্রধান মন্ত্রীকে ঘটনার কথা বিস্তারিত জানান।

আরও পড়ুন ; জয়সলমীরে ভেঙে পড়ল বায়ুসেনার মিগ-২১ বিমান, মৃত পাইলট

পরে আইএএফের তরফে ট্যুইট করে জানানো হয়, "আজ সন্ধ্যায় রাজস্থানের উতরলাই বায়ুসেনা ঘাঁটি থেকে প্রশিক্ষণের জন্য উড়ান শুরু করে দুই আসন বিশিষ্ট মিগ-২১ যুদ্ধবিমান। রাতে ৯টা ১০ মিনিট নাগাদ বার্মের জেলায় দুর্ঘটনার মুখে পড়ে বিমানটি। দুই চালকই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন। " এই ঘটনায় শোকপ্রকাশ করে আইএএফের তরফে জানানো হয়েছে, তারা শোকাহত পরিবারের পাশে রয়েছে। এদিকে এই দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে ।

গত বছর ডিসেম্বর মাসে রাজস্থানের জয়সলমীরের কাছে ভেঙে পড়েছিল ভারতীয় বায়ুসেনার মিগ-২১ যুদ্ধবিমান। এই দুর্ঘটনার পর যুদ্ধবিমানের পাইলটের সন্ধানে তল্লাশি শুরু হয়েছিল। এরপরই জানা যায়, উইং কমান্ডার হর্ষিত সিনহা এই ঘটনায় প্রাণ হারিয়েছেন। 

সংবাদসংস্থা পিটিআই-এর রিপোর্টে বলা হয় যে, মিগ-২১ বিধ্বস্ত হয়েছে স্যাম থানার অধীনস্থ ডেজার্ট ন্যাশনাল পার্ক এলাকায়। জয়সালমীরের এসপি অজয় সিং এই খবর পিটিআইকে জানান। ভারতীয় বায়ুসেনার তরফে টুইট করে জানানো হয়, "সন্ধ্যে ৮.৩০ মিনিটে IAF এর একটি MiG-21 বিমান একটি প্রশিক্ষণের সময় পশ্চিম সেক্টরে দুর্ঘটনার সন্মুখীন হয়। এই ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।"

উল্লেখ্য, তার কিছুদিন আগে তামিলনাড়ুতে ভারতীয় বায়ুসেনার হেলিপক্টার ভেঙে পড়ায় প্রাক্তন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত, ব্রিগেডিয়ার লখউইন্দর সিংহ লিড্ডর ও আরও ১১ জনের মৃত্যু হয়েছিল। কোয়েম্বাত্তোরের সুলুর এয়ার বেস থেকে রওনা দেওয়ার কিছুক্ষণ পরেই তামিলনাড়ুর কুন্নুরে ভেঙে পড়েছিল বায়ুসেনার এমআই-১৭ভি-৫ হেলিকপ্টার। এই মর্মান্তিক দুর্ঘটনায় জেনারেল রাওয়াত সহ ১৪ জনের মৃত্যু হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Modi Government: ঋণ নিয়ে শোধ করেনি তাবড় সংস্থা, হিসেবের খাতা থেকে ১০ লক্ষ কোটি টাকার রেকর্ড মুছল বিভিন্ন ব্যাঙ্ক
ঋণ নিয়ে শোধ করেনি তাবড় সংস্থা, হিসেবের খাতা থেকে ১০ লক্ষ কোটি টাকার রেকর্ড মুছল বিভিন্ন ব্যাঙ্ক
PM Modi : 'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতা
'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতা
CJI DY Chandrachud: প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
Indigo Flight : কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget