এক্সপ্লোর

Milk Price: ফের দাম বাড়ল মাদার ডেয়ারি দুধের, সোমবার থেকেই নয়া মূল্য, চলতি বছরে চতুর্থ বৃদ্ধি

Mother Dairy: চলতি বছরে এই নিয়ে চতুর্থ বার দুধের দাম বাড়াল মাদার ডেয়ারি।

নয়াদিল্লি: ফের দুধের দাম বাড়াল মাদার ডেয়ারি। রাজধানী দিল্লি এবং সংলগ্ন এলাকায় প্রতি লিটার ফুল-ক্রিম দুধের দাম ১ টাকা করে বাড়ানো হল। টোকেন দুধের দাম (Milk Price) লিটারে বাড়ানো হল ২ টাকা। সোমবার, ২১ নভেম্বর থেকে কার্যকর হচ্ছে দুধের এই নয়া দাম। দুধ উৎপাদনের খরচ বেড়ে যাওয়াতেই দাম বাড়ানোর সিদ্ধান্ত বলে সংস্থার তরফে জানানো হয়েছে (Mother Dairy)। 

ফের দুধের দাম বাড়াল মাদার ডেয়ারি

চলতি বছরে এই নিয়ে চতুর্থ বার দুধের দাম বাড়াল মাদার ডেয়ারি। দেশের অন্যতম শীর্ষস্থানীয় দুধ উৎপাদনকারী সংস্থা মাদার ডেয়ারি। দিল্লি এবং সংলগ্ন এলাকাতেই দৈনিক ৩০ লক্ষ লিটার দুধ সরবরাহ করে তারা।  নয়া দাম ধার্য হওয়ার পর ফুল এক লিটার ক্রিম দুধ কিনতে খরচ করতে হবে ৬৪ টাকা। লিটারে ৫০ টাকা গুনতে হবে টোকেন দুধের জন্য, গত কয়েকমাস ধরে যা ৪৮ টাকা দিয়ে কিনছিলেন সাধারণ মানুষ।

Mother Dairy hikes full-cream milk price by Re 1 per litre; token milk by Rs 2/litre in Delhi-NCR with effect from Monday

— Press Trust of India (@PTI_News) November 20, 2022

আরও পড়ুন: Dhanbad News: ধানবাদে কয়লা পাচারকারী-CISF সংঘর্ষ, নিহত ৪, আহত ২

দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে মাদার ডেয়ারি জানিয়েছে, দুধ উৎপাদনের খরচ বেড়েছে। তাতে আয় কমেছে। সেই কারণেই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্যাকেট বন্দি অবস্থায় এবং ভেন্ডিং মেশিন মারফত, দুই ভাবেই দুধ সরবরাহ করে মাদার ডেয়ারি। কিন্তু এ ভাবে লাগাতার দাম বাড়ানোর ফলে সাধারণ মধ্যবিত্ত মানুষের সংসারে টান পড়বে বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা।

চলতি বছরে এই নিয়ে চতুর্থ বার দুধের দাম বাড়াল মাদার ডেয়ারি

এর আগে, গত ১৫ অক্টোবর কাঁচামালের মূল্যবৃদ্ধির দোহাই দিয়ে দুধের দাম বাড়িয়েছিল মাদার ডেয়ারি। সে বার ফুল ক্রিম দুধের দাম লিটারে ২ টাকা বাড়ানো হয়। ওই একই দিনে দুধের দাম বাড়ায় আমুলও। একমাত্র ভোটমুখী গুজরাতকে বাদ দিয়ে  দেশের সর্বত্র প্রতি লিটার ফুল ক্রিম এবং মহিষের দুধের দাম ২ টাকা বাড়ায় তারা। তার আগে অগস্ট মাসেও কাঁচামালের মূল্যবৃদ্ধির দোহাই দিয়ে লিটার প্রতি দুধের দাম লিটারে ২ টাকা করে বাড়ানো হয়। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Narendra Modi: মোদির ভিডিও ডিলিটের জন্য ক্ষমা চাইতেই হবে মার্ক জ়াকারবার্গকে, তিন দিন সময় দিল সংসদীয় কমিটি
মোদির ভিডিও ডিলিটের জন্য ক্ষমা চাইতেই হবে মার্ক জ়াকারবার্গকে, তিন দিন সময় দিল সংসদীয় কমিটি
US-India Relations: ‘খ্রিস্টানদের উপর আক্রমণ…’, ভারতের সমালোচনা, দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে হুঁশিয়ারি আমেরিকার কংগ্রেস সদস্যের
‘খ্রিস্টানদের উপর আক্রমণ…’, ভারতের সমালোচনা, দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে হুঁশিয়ারি আমেরিকার কংগ্রেস সদস্যের
Supreme Court on Vehicle Insurance: গাড়ি-বাইকের ইনস্যুব়্যান্স না থাকলে তেল মিলবে না, নতুন নিয়ম চালু করতে কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের
গাড়ি-বাইকের ইনস্যুব়্যান্স না থাকলে তেল মিলবে না, নতুন নিয়ম চালু করতে কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের
বিহারে উপ নির্বাচনে বিজেপির হারের নেপথ্যে কি Gen Z-র আন্দোলন? বৃহস্পতিবার বৈঠকে মোহন ভাগবত
বিহারে উপ নির্বাচনে বিজেপির হারের নেপথ্যে কি Gen Z-র আন্দোলন? বৃহস্পতিবার বৈঠকে মোহন ভাগবত

ভিডিও

Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC
DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর
Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget