এক্সপ্লোর

Dhanbad News: ধানবাদে কয়লা পাচারকারী-CISF সংঘর্ষ, নিহত ৪, আহত ২

Coal Smuggling: এই ঘটনায় মৃত্যু হয়েছে চার জনের।

কৌশিক গাঁতাইত, ধনবাদ:  পশ্চিম বর্ধমান সংলগ্ন ঝাড়খণ্ডের কয়লা খনির পাচারকারীদের সঙ্গে CISF-এর সংঘর্ষ। কয়লা পাচারকাণ্ডে তৃণমূলের হেভিওয়েট নেতাদের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদ, অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্রকে আইনি পথে দেশে ফেরাতে CBI-এর তৎপরতা, পঞ্চায়েত ভোটের মুখে কয়লা পাচারকাণ্ডে CBI-ED-র মতো কেন্দ্রীয় এজেন্সির সক্রিয়তা নিয়ে যখন উত্তাপ বাড়ছে রাজ্য রাজনীতির, ঠিক সেই সময় পশ্চিম বর্ধমানের কয়লা-বেল্ট কুলটি থেকে ৬০ কিলোমিটার দূরে ঝাড়খণ্ডের কয়লা খনিতে পাচার কারীদের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষ হল CISF-এর (Coal Smuggling)।

কয়লা খনির পাচারকারীদের সঙ্গে CISF-এর সংঘর্ষ

এই ঘটনায় মৃত্যু হয়েছে চার জনের (Dhanbad News)। CISF-এর দাবি, শনিবার রাতে ধানবাদের বেনিডিহির একটি খনিতে কয়লা চুরি করতে আসে বেশ কয়েকজন পাচারকারী। খবর পেয়ে এলাকা ঘিরে ফেলে CISF। অভিযোগ, তখনই CISF-এর জওয়ানদের লক্ষ্য করে ইটবৃষ্টি করে পাচারকারীরা। এর পরই জওয়ানরা গুলি চালায় বলে দাবি CISF-এর (Jharkhand News)।

এই ঘটনায় চার জন পাচারকারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুই জন। রাঁচির হাসপাতালে চিকিৎসা চলছে তাদের। স্থানীয় এক বাসিন্দা বলেন, "আমাদের কাজ নেই। কয়লা বিক্রি ছাড়া কী করব? আমাদের ভাইরা কয়লা আনতে গেছিল। দের গুলি করেছে।"

আরও পড়ুন: Gujarat Elections 2022: "কীসের ভিত্তিতে গুজরাতে ভোট চাইবে কংগ্রেস ?", মেধা পাটকরের পদযাত্রা প্রসঙ্গে খোঁচা মোদির

CISF-এর ডিআইজি বিজয় কাজলা জানিয়েছেন, পাচারকারীদের বেশ কয়েকটি বাইক বাজেয়াপ্ত করা হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। কী হয়েছিল? কেন গুলি চালাতে হল? তা বিস্তারিতভাবে তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে CISF।

বাংলার রাজনীতিতেও কয়লা নিয়ে উত্তাপ বেড়ে চলেছে

এ দিকে, বাংলার রাজনীতিতেও কয়লা নিয়ে উত্তাপ বেড়ে চলেছে। এক দিন আগেই, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ তোলেন যে, কয়লা পাচারের হাজার কোটি টাকা গিয়েছে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির কাছে। তিনি বলেন, "২৪০০ কোটি টাকার স্ক্যাম। আইটি রেড করেছিল, এবং ২৪০০ কোটি টাকার মধ্যে ১ হাজার কোটি টাকা প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির কাছে গেছে, যিনি এ’রাজ্যে কার্যত প্রশাসন-পুলিশ-শাসক দলকে নিয়ন্ত্রণ করেন।"

যদিও শুভেন্দুকে পাল্টা একহাত নেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, "নাম করে বলুন, তারপর বুঝব বাপের ব্যাটা। তারপর, মানহানির মামলার তাড়ায় বাংলা ছেড়ে পালাতে হবে। নাম করে বলুন।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Today Live Updates: জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
CJI Surya Kant: সমাবর্তন বাতিল করল TISS, প্রধান অতিথি হয়ে আসার কথা ছিল CJI সূর্যকান্তের, বিক্ষোভের আশঙ্কা থেকেই কি?
সমাবর্তন বাতিল করল TISS, প্রধান অতিথি হয়ে আসার কথা ছিল CJI সূর্যকান্তের, বিক্ষোভের আশঙ্কা থেকেই কি?
ABP Ananda Top 10, 1 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 1 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
Birbhum Tulu Mondal: টুলু মণ্ডলের আরও সম্পত্তির হদিশ, সব মিলিয়ে কি ডবল সেঞ্চুরির পথে ? এখনও অধরা পাথর-সম্রাট
টুলু মণ্ডলের আরও সম্পত্তির হদিশ, সব মিলিয়ে কি ডবল সেঞ্চুরির পথে ? এখনও অধরা পাথর-সম্রাট

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget