এক্সপ্লোর

Nitish on Modi: ‘প্রধানমন্ত্রী হওয়ার বাসনা নেই’, বিরোধী ঐক্যের পক্ষেই সওয়াল নীতীশের, ’২৪-এ মোদির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে দিলেন

Nitish Kumar: ‘মহাজোট’-এ নীতীশের এই প্রত্যাবর্তন জাতীয় রাজনীতিতেও প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।

পটনা: অষ্টম বারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েই সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) নিশানা করলেন নীতীশ কুমার (Nitish Kumar)। ২০২৪-এর লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) প্রসঙ্গ টেনে নীতীশের প্রশ্ন, ‘‘২০১৪-য় জিতেছিলেন উনি, কিন্তু ২০২৪-এ জিতবেন কি?’’ 

বিজেপি-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করেই বিরোধী ঐক্যের পক্ষে সওয়াল নীতীশের

একদিন আগেই বিজেপি-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন নীতীশ। তার পর থেকে একাধিক বার বিরোধী ঐক্যের প্রসঙ্গ উঠে এসেছে তাঁর মুখে। সেই সূত্র ধরেই তিনি মোদিকে নিশানা করেছেন বলে মনে করা হচ্ছে। তবে তাঁর নিজের প্রধানমন্ত্রী হওয়ার কোনও বাসনা নেই বলে জানিয়ে দিয়েছেন নীতীশ। তাঁর সাফ কথা, ‘‘প্রধানমন্ত্রী হওয়ার উচ্চাকাঙ্খা নেই আমার। বরং প্রশ্ন ওঠা উচিত, ২০১৪-য় জিতলেও, ২০২৪-এ মোদি জিতবেন কিনা। ’’

বিহারে (Bihar Politics) বিজেপি-র সঙ্গে নীতীশের সংযুক্ত জনতা দলের জোট সরকারে ফাটলের ইঙ্গিত ধরা পড়েছিল আগেই। শেষমেশ মঙ্গলবার বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন তিনি। তার পর সটান পটনায় লালু-জায়া রাবড়ি দেবীর বাড়িতে গিয়ে উপস্থিত হন। পুরনো তিক্ততা ভুলে নতুন করে বিহারে জোট সরকার গড়ার প্রস্তাব দেন। সেই মতোই বুধবার দুপুরে বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন নীতীশ। আগের মতোই তাঁর ডেপুটি হিসেবে শপথ নেন লালুপুত্র তেজস্বী যাদব। 

আরও পড়ুন: Bihar Politics: অষ্টমবারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন নীতীশ কুমার

‘মহাজোট’-এ নীতীশের এই প্রত্যাবর্তন জাতীয় রাজনীতিতেও প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। কারণ বিহারে লালুর রাষ্ট্রীয় জনতা দল, জেডিইউ এবং কংগ্রেস জোটের সাফল্যের নজির রয়েছে।  সম্মিলিত ভাবে লোকসভায় ৪০ জন সাংসদ পাঠায় তারা। একই সঙ্গে নীতীশের প্রত্যাবর্তনে হিন্দি বলয় থেকে এমন একজন অভিজ্ঞ নেতা পাওয়া গেল, বিরোধী ঐক্য সুনিশ্চিত করতে যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। 

বিরোধী জোটে নীতীশের ভূমিকা নিয়ে জল্পনা তুঙ্গে

সরকারের বিরুদ্ধে বিরোধী শক্তিকে মজবুত করে তোলায় বরাবর গুরুত্বপূর্ম ভূমিকা পালন করে এসেছে বিহার। সাতের দশকে ইন্দিরা গাঁধী সরকারের বিরুদ্ধে এই বিহার থেকেই আন্দোলনের সূচনা ঘটিয়েছিলেন জয়প্রকাশ নারায়ণ। সেইসময় ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন নীতীশ।  জয়প্রকাশের আন্দোলনে যোগ দিয়ে জরুরি অবস্থার সময় তিনিও ১৯ মাস জেল খাটেন। তাই বিজেপি-র সঙ্গে কাজ করার পূর্ব অভিজ্ঞতা থেকেই কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে নীতীশ গুরুত্বপূর্ম ভূমিকা পালন করতে পারেন বলে মনে করছে রাজনৈতিক মহল।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: কেবল ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ নন, ভারতের স্বাধীনতা আন্দোলনে যুদ্ধক্ষেত্রে সক্রিয় ভূমিকা ছিল এই ২ নারীরও
কেবল ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ নন, ভারতের স্বাধীনতা আন্দোলনে যুদ্ধক্ষেত্রে সক্রিয় ভূমিকা ছিল এই ২ নারীরও
India's Got Latent : বড় স্বস্তি সময় রায়নার, বিশেষভাবে সক্ষমদের নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে হওয়া সব FIR থেকে অব্যাহতি দিল সুপ্রিম কোর্ট
বড় স্বস্তি সময় রায়নার, বিশেষভাবে সক্ষমদের নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে হওয়া সব FIR থেকে অব্যাহতি দিল সুপ্রিম কোর্ট
Karnataka News : মহিলা সাব-ইন্সপেক্টরকে চড় মারার অভিযোগ বিজেপি বিধায়কের মেয়ের বিরুদ্ধে, FIR রুজু কর্ণাটকে
মহিলা সাব-ইন্সপেক্টরকে চড় মারার অভিযোগ বিজেপি বিধায়কের মেয়ের বিরুদ্ধে, FIR রুজু কর্ণাটকে
Ayushman Bharat Scheme Card: আয়ুষ্মান ভারত বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার কোনও কার্ডই নেই আপনার কাছে ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন, যদি কাছে স্বাস্থ্যসাথী কার্ডও না থাকে ?
আয়ুষ্মান ভারত বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার কোনও কার্ডই নেই আপনার কাছে ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন, যদি কাছে স্বাস্থ্যসাথী কার্ডও না থাকে ?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget