এক্সপ্লোর

Coronavirus Crises: গরহাজির মমতা, দেশের করোনা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে প্রধানমন্ত্রী

করোনার দ্বিতীয় ঢেউ-এর ধাক্কায় বেসামাল কেন্দ্র থেকে রাজ্য

নয়াদিল্লি: ভারতে ভয়ঙ্কর করোনা।  দ্বিতীয় ঢেউ-এর ধাক্কায় বেসামাল কেন্দ্র থেকে রাজ্য।  এই পরিস্থিতিতে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করছেন প্রধানমন্ত্রী।  

নরেন্দ্র মোদির সঙ্গে এই বৈঠকে গরহাজির মমতা বন্দ্যোপাধ্যায়।  রাজ্যের তরফে বৈঠকে আছেন মুখ্যসচিব এবং স্বাস্থ্যসচিব।  

তবে মহারাষ্ট্র, কেরল, কর্ণাটক, গুজরাত, রাজস্থান, দিল্লি, পঞ্জাবের মুখ্যমন্ত্রীরা অংশ নিয়েছেন বৈঠকে। বৈঠক উপস্থিত দেশে অক্সিজেন প্রস্তুতকারী সংস্থাগুলির প্রতিনিধিরাও। 

এর আগে, দেশের করোনা পরিস্থিতি পর্যালোচনা করতে কেন্দ্রের বিভিন্ন মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। 

ফের বিশ্বে সর্বকালীন রেকর্ড গড়ল একদিনে করোনা আক্রান্তের সংখ্যা।  দৈনিক মৃত্যুর সংখ্যাতেও রেকর্ড।  পরপর দু’দিন দৈনিক আক্রান্তের সংখ্যা পেরোল ৩ লক্ষ। 

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৩২ হাজার ৭৩০ জন।  

বৃহস্পতিবার সংখ্যাটা ছিল  ৩ লক্ষ ১৪ হাজার ৮৩৫ জন।  বুধবার করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২ লক্ষ ৯৫ হাজার ৪১ জন।  অর্থাত্‍, ধাপে ধাপে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।   

দৈনিক মৃত্যুর সংখ্যাও বেড়েছে।   শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী,  গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২ হাজার ২৬৩ জনের।  বৃহস্পতিবার দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল  ২ হাজার ১০৪। বুধবার দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২ হাজার ২৩।  এক্ষেত্রেও প্রতিদিনই বাড়ছে দৈনিক মৃত্যুর সংখ্যা।  

দেশে করোনা পরিস্থিতি ও অক্সিজেন সঙ্কট নিয়ে কেন্দ্রীয় সরকারকে বিঁধলেন রাহুল গাঁধী।  তিনি ট্যুইট করেন,  করোনার কারণে অক্সিজেনের ঘাটতি হতে পারে।  কিন্তু অক্সিজেন সরবরাহে ঘাটতি এবং আইসিইউ-র অভাবে অনেক রোগীর মৃত্যু হচ্ছে। 

এদিকে, করোনা পরিস্থিতির কারণে ভারতের যাত্রীবাহী বিমানের ওপর  ওপর নিষেধাজ্ঞা জারি করল কানাডা সরকার। ৩০ দিনের জন্য ওই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।  

কানাডার পরিবহণমন্ত্রী জানিয়েছেন, গতকাল থেকেই ভারতীয় বিমানকে কানাডার আকাশসীমায় ঢুকতে নিষেধ করা হয়েছে।  ভারতের পাশাপাশি পাকিস্তানের বিমানের ওপরও নিষেধাজ্ঞা জারি করেছে কানাডা সরকার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM on NEET Paper Leak : NEET প্রশ্নপত্র ফাঁস 'গুরুতর পাপ', জড়িতদের সম্ভাব্য কঠোরতম শাস্তির কথা বললেন প্রধানমন্ত্রী
NEET প্রশ্নপত্র ফাঁস 'গুরুতর পাপ', জড়িতদের সম্ভাব্য কঠোরতম শাস্তির কথা বললেন প্রধানমন্ত্রী
West Bengal News Live: ২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
Dengue Disease : ৪-৬০ বছর বয়সীদের ডেঙ্গি ঠেকাতে বড় পদক্ষেপ ভারতের, QDENGA-কে ছাড়পত্র
৪-৬০ বছর বয়সীদের ডেঙ্গি ঠেকাতে বড় পদক্ষেপ ভারতের, QDENGA-কে ছাড়পত্র
Crime News : বন্ধ ফ্ল্যাটের বাথরুমে ড্রামের ভিতর থেকে যুবকের পচাগলা ও খণ্ড-বিখণ্ড দেহ উদ্ধার ! ভয়ঙ্কর ঘটনা
বন্ধ ফ্ল্যাটের বাথরুমে ড্রামের ভিতর থেকে যুবকের পচাগলা ও খণ্ড-বিখণ্ড দেহ উদ্ধার ! ভয়ঙ্কর ঘটনা

ভিডিও

Abhishek Banerjee | প্রয়োজনে মেডিক্যাল বোর্ড বসিয়ে SSKM হাসপাতালে চিকিৎসা হোক | ABP ANANDA LIVE
Firhad Hakim News | বিধানসভায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করেন ফিরহাদ হাকিম | ABP ANANDA LIVE
TMC News | একুশে জুলাইয়ের ঠিক আগের দিন ইতিহাস নিয়ে শুরু হল নতুন করে কাটাছেঁড়া
TMC News | কলকাতায় একুশে জুলাইয়ের তিন তিনটে সভা। তার মধ্যে দুটি সভা তৃণমূলের দুই শিবিরের, আর একটি কংগ্রেসের
TMC News LIVE | ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট-তৃণমূল' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abhishek Banerjee : বিজেপি, অমিত শাহ, কলকাতা পুলিশ ২১ জুলাই আটকাতে পারল? ফের হুঙ্কার অভিষেকের
বিজেপি, অমিত শাহ, কলকাতা পুলিশ ২১ জুলাই আটকাতে পারল? ফের হুঙ্কার অভিষেকের
Madan Mitra: ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
July 21 Shahid Diwas : কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের
কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের
Cristiano Ronaldo: সিদ্ধান্তটা কি নিয়েই ফেললেন? অবসরের পথে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
সিদ্ধান্তটা কি নিয়েই ফেললেন? অবসরের পথে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
Mahua Moitra : তদন্তে সহযোগিতার শর্তে রক্ষাকবচ পেলেন মহুয়া মৈত্র, কী বলল হাইকোর্ট ?
তদন্তে সহযোগিতার শর্তে রক্ষাকবচ পেলেন মহুয়া মৈত্র, কী বলল হাইকোর্ট ?
Trinamool 21 July: রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহিদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহিদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
21 July Rally : মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
Virat Kohli-Rohit Sharma: রোহিত, কোহলিকে এরপরে আবার কবে ভারতীয় দলের জার্সি গায়ে খেলতে দেখা যাবে?
রোহিত, কোহলিকে এরপরে আবার কবে ভারতীয় দলের জার্সি গায়ে খেলতে দেখা যাবে?
Embed widget