এক্সপ্লোর

Chief Minister Of Goa : গোয়ার মুখ্যমন্ত্রী হচ্ছেন প্রমোদ সাওয়ান্ত

জল্পনা ছিল, রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন, সাওয়ান্ত নাকি  প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিৎ রানে, তাই নিয়ে বিজেপি দ্বিধাদ্বন্দ্বে ছিল

নয়া দিল্লি : বিধানসভা ভোটের ফল আগেই সুনিশ্চিত করেছিল, সমুদ্রপাড়ের রাজ্যে আবার বিজেপির ঢেউ। গোয়ার সমুদ্রতটে ফের ফুটেছে পদ্মফুল। দ্বিতীয় স্থানে চলে গিয়েছে গতবারের ফার্স্ট বয় কংগ্রেস। 

সোমবার কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিংহ তোমর অবশেষে ঘোষণা করলেন, প্রমোদ সাওয়ান্তই  গোয়ার মুখ্যমন্ত্রী হিসেবে ফিরবেন। জল্পনা ছিল, রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন, সাওয়ান্ত নাকি  প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিৎ রানে, তাই নিয়ে বিজেপি দ্বিধাদ্বন্দ্বে ছিল। তোমর বলেন, "বিশ্বজিৎ রানে আইনসভা দলের নেতা হিসাবে প্রমোদ সাওয়ান্তের নাম প্রস্তাব করেন। সবাই সর্বসম্মতিক্রমে সাওয়ান্তকে (Pramod Sawant ) নেতা নির্বাচিত করেছেন। তিনি আগামী ৫ বছরের জন্য আইনসভা দলের নেতা হবেন।" 

ঘোষণার পরে, প্রমোদ সাওয়ান্ত বলেন যে তিনি রাজ্যের উন্নয়নে কাজ করার জন্য যথাসাধ্য চেষ্টা করবেন।

আরও পড়ুন :

 '৪র্থ ঢেউ নিয়ে ভয় নেই, এবার মাস্ক নিয়ে কড়াকড়িও কমানো যায় ' বললেন বিশেষজ্ঞ

বিজেপি ৪0-সদস্যের বিধানসভায় ২0টি আসন জেতে, সংখ্যাগরিষ্ঠতার সংখ্যা থেকে মাত্র একটি কম। যাইহোক, পরে বিজেপি এমজিপির দুই বিধায়ক এবং তিনজন নির্দল বিধায়কের সমর্থন পেয়েছে।

দ্বিতীয়বারের জন্য তিনি ওই  আসনে বসতে চলেছেন। বিজেপির বিধায়কদের নিয়ে পরবর্তী মুখ্যমন্ত্রী পদে কে বসবেন, তা নিয়ে ম্যারাথন মিটিং হয়।  এদিনের বৈঠকে কেন্দ্রীয় পর্যবেক্ষক নরেন্দ্র সিংহ তোমর ও এল মুরুগন হাজির ছিলেন। মনোহর পরিক্করের মৃত্যুর পরে গোয়ার মুখ্যমন্ত্রীর পদে বসেছিলেন প্রমোদ সাওয়ান্ত। ফের তাঁকেই  গোয়ার মুখ্যমন্ত্রীর পদে বেছে নিল বিজেপি। 

ঘোষণার পর সাওয়ান্ত জানান, " আগামী ৫ বছর গোয়ার মুখ্যমন্ত্রী হিসাবে কাজ করার সুযোগ দেওয়ার জন্য আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানাতে চাই। আমি আনন্দিত যে গোয়ার মানুষ আমাকে গ্রহণ করেছে। আমি সম্ভাব্য সবকিছু করব। রাজ্যের উন্নয়নের জন্য কাজ করব" এএনআই সূত্রে খবর। 

 

সেরা শিরোনাম

Prashant Kishor : 'সপ্তম শ্রেণিতে ফেল করা মুখ্যমন্ত্রী পিএইচডি ডিগ্রিধারী হয়ে যাবেন না', পিকে-র নিশানায় সম্রাট
'সপ্তম শ্রেণিতে ফেল করা মুখ্যমন্ত্রী পিএইচডি ডিগ্রিধারী হয়ে যাবেন না', পিকে-র নিশানায় সম্রাট
Rahul On PM Modi:
"প্রধানমন্ত্রী..আমার ফোনে আড়ি পেতেছেন", বিস্ফোরক অভিযোগ রাহুল গান্ধীর
Rahul on PM Modi : 'এই ফোনেই সব প্রমাণ আছে', চাঞ্চল্যকর দাবি রাহুলের ; প্রধানমন্ত্রীকে নিয়ে যা বললেন...
'এই ফোনেই সব প্রমাণ আছে', চাঞ্চল্যকর দাবি রাহুলের ; প্রধানমন্ত্রীকে নিয়ে যা বললেন...
Asaduddin Owaisi: উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget