এক্সপ্লোর

Pune Building Collapse: বুকে গেঁথে রডের খাঁচা, পুণেতে ভেঙে পড়ল নির্মীয়মান শপিং মল, মৃত ৭ পরিযায়ী শ্রমিক

Pune Building Collapse: মৃত শ্রমিকদের সকলেই বিহার থেকে কাজে এসেছিলেন সেখানে। তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

পুণে: গভীর রাতে পুণেতে ভেঙে পড়ল নির্মীয়মান শপিং মলের (Pune Shopping Mall Collapse) একাংশ। তাতে চাপা পড়ে মৃত্যু হয়েছে সাত নির্মাণকর্মীর। এ ছাড়াও আহত হয়েছেন বেশ কয়েক জন। নির্মাণকারী সংস্থার তরফে যথেষ্ট সতর্কতা না নেওয়াতেই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে সন্দেহ পুলিশের।

পুণের ইয়েরওয়াড়ার শাস্ত্রীনগরে এই দুর্ঘটনা ঘটেছে। নির্মীয়মান ওই বিল্ডিংটিতে আসলে শপিং মল তৈরি হচ্ছিল। পুলিশ সূত্রে খবর, মৃত শ্রমিকদের (Migrant Workers) সকলেই বিহার থেকে কাজে এসেছিলেন সেখানে। তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

পুণে ট্রাফিক পুলিশ কমিশনার রাহুল শ্রীরাম জানিয়েছেন, বেসমেন্টে পার্কিংয়ের জন্য লোহার ১৬ মিলিমিটারের লোহার রড দিয়ে বিরাট জাল তৈরি করা হয়েছিল। আচমকা ওই জাল সেখানে কর্মরত ১০ শ্রমিকের উপর পড়ে। তাতেই বিপত্তি ঘটে।

আরও পড়ুন: India Gate Netaji Hologram Statue: গেটে আলোহীন নেতাজির হলোগ্রাম স্ট্যাচু! প্রতিবাদে তৃণমূল সাংসদরা

ফোনে খবর পেয়েই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায় দমকলবাহিনী। চাপা পড়া শ্রমিকদের উদ্ধার করার চেষ্টা করেন তাঁরা। কিন্তু লোহার রডের ওই জাল শ্রমিকদের দেহ ফুঁড়ে বেরিয়ে গিয়েছিল। তার পর যন্ত্রের সাহায্যে জাল কেটে দেহগুলি উদ্ধার করা হয়।  

এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর দফতরের টুইটার হ্যান্ডলে লেখা হয়, 'পুণেতে নির্মীয়মান বিল্ডিং ভেঙে পড়ার ঘটনায় ব্যাথিত। শোকগ্রস্ত পরিবারগুলিকে সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।'

পুণে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঁচ শ্রমিকের। হাসপাতালে নিয়ে গেলে আরও দু’জন মারা যান। পুণে পুলিশের ডেপুটি কমিশনার রোহিদাস পওয়ার বলেন, “নির্মাণকার্যে যথেষ্ট সতর্কতা নেওয়া হয়নি বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।” বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।

 

সেরা শিরোনাম

News Live: পুজোর মাঝে জোড়া দুর্ঘটনা রাজ্যের মাটিতে, নারায়ণগড়ে লরির ধাক্কায় মৃত্য়ু, কলকাতাগামী রাস্তায় ট্য়াঙ্কার উল্টে জখম ২
পুজোর মাঝে জোড়া দুর্ঘটনা রাজ্যের মাটিতে, নারায়ণগড়ে লরির ধাক্কায় মৃত্য়ু, কলকাতাগামী রাস্তায় ট্য়াঙ্কার উল্টে জখম ২
Supreme Court: জ্ঞানেশ কাণ্ড-সহ আন্দোলনকারীদের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ, আজ সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলার শুনানির সম্ভাবনা
জ্ঞানেশ কাণ্ড-সহ আন্দোলনকারীদের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ, আজ সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলার শুনানির সম্ভাবনা
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Dushyant Gautam Appointed Governor: VVIP-দের সঙ্গ দিতে রাজি হননি, অঙ্কিতা ভন্ডারী হত্যাকাণ্ডে ফের পারদ চড়ছে, দুষ্মন্তকে রাজ্যপাল নিয়োগে বিতর্ক
VVIP-দের সঙ্গ দিতে রাজি হননি, অঙ্কিতা ভন্ডারী হত্যাকাণ্ডে ফের পারদ চড়ছে, দুষ্মন্তকে রাজ্যপাল নিয়োগে বিতর্ক

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget