এক্সপ্লোর

New Covid Rules: 'বিদেশ থেকে ফিরে কোয়ারেন্টিন বাধ্যতামূলক নয়' নয়া কোভিড নির্দেশিকা কেন্দ্রের

নীতি আয়োগের সদস্য (স্বাস্থ্য) ভি কে পল জানান, ‘দেশের করোনা পরিস্থিতির দ্রুত উন্নতি হচ্ছে। ১৭ দিনের মধ্যে দেশে সংক্রমণ হার কমল ১৬ শতাংশ।

নয়াদিল্লি: বিদেশ থেকে এলে ৭ দিনের কোয়ারেন্টিন আর বাধ্যতামূলক নয়। বিমানবন্দরে করোনা পরীক্ষার ফল নেগেটিভ হলে প্রয়োজন নেই কোয়ারেন্টিনের। ১৪ ফেব্রুয়ারি থেকে কোভিডের নতুন নির্দেশিকা জারি করতে চলেছে কেন্দ্র। নয়া এই নির্দেশিকা অনুযায়ী, ‘দেশে ফেরার পর ১৪ দিন নিজেকেই খেয়াল রাখতে হবে স্বাস্থ্যের। কোনও উপসর্গ লক্ষ্য করলে চলে যেতে হবে আইসোলেশনে। খবর দিতে হবে কাছের স্বাস্থ্য কেন্দ্রে।’

নীতি আয়োগের সদস্য (স্বাস্থ্য) ভি কে পল জানান, ‘দেশের করোনা পরিস্থিতির দ্রুত উন্নতি হচ্ছে। ১৭ দিনের মধ্যে দেশে সংক্রমণ হার কমল ১৬ শতাংশ।২৪ জানুয়ারি দেশে সংক্রমণ-হার ছিল ২০.৭৫ শতাংশ। বর্তমানে দেশে করোনা সংক্রমণ-হার ৪.৪৪ শতাংশ। 

দেশজুড়ে কোভিড সংক্রমণের গ্রাফ কমায় ১০০ শতাংশ অফিসে উপস্থিতির ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। ৭ ফেব্রুয়ারি আজ থেকেই কার্যকর হয়েছে এই নিয়ম। রবিবার এই ঘোষণা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং।

এ প্রসঙ্গে রবিবার আলোচনায় বসেছিলেন সেন্ট্রাল পার্সোনেল, পাবলিক গ্রিভেন্সেস অ্যান্ড পেনশন মন্ত্রকের মন্ত্রী জিতেন্দ্র সিং। কেন্দ্রীয় সরকারি কর্মীদের অফিসে উপস্থিতি নিয়ে এদিন একটি রিভিউ মিটিং করেন তিনি। এরপরই কর্মীদের জন্য সরকারি অফিসে ১০০ শতাংশ উপস্থিতির সিদ্ধান্ত নেন মন্ত্রী। তবে অফিসে কর্মীরা এলেও পুরোপুরি কোভিড বিধি মানার ওপর জোর দিয়েছে সরকার। মন্ত্রকের তরফে বলা হয়েছে, কর্মীরা যাতে কোভিড স্বাস্থবিধি মেনে মাস্ক পরেন সেদিকে নজর রাখবে বিভাগীয় প্রধানরা। 

উল্লেখ্য, দেশে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা ফের বারোশো পার করেথে। তবে কমেছে দৈনিক সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ২৪১ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১ হাজার ২১৭। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৭ হাজার ৮৪ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৭১ হাজার  ৩৬৫।  

দেশে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪ কোটি ২৪ লক্ষ ৭৮ হাজার ৬০ জন। এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ৬ হাজার ৫২০ জনের। দৈনিক পজিটিভিটি রেট কমে হল ৪ দশমিক ৪৪ শতাংশ।

সেরা শিরোনাম

News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Rahul Gandhi Protest In Delhi : রাহুল গান্ধীর প্রবল চাপের মুখে পিছু হটল দিল্লি পুলিশ, অবশেষে 'পেলেট গান' কাণ্ডে FIR দায়ের
রাহুল গান্ধীর প্রবল চাপের মুখে পিছু হটল দিল্লি পুলিশ, অবশেষে 'পেলেট গান' কাণ্ডে FIR দায়ের
Hyderabad News : বিলাসবহুল গাড়িতে সাংসদ-পুত্র, ধাক্কায় প্রাণ গেল যুবতীর ! রাস্তায় পড়ে থাকা রক্তাক্ত বান্ধবীর জন্য সাহায্যের আর্তি
বিলাসবহুল গাড়িতে সাংসদ-পুত্র, ধাক্কায় প্রাণ গেল যুবতীর ! রাস্তায় পড়ে থাকা রক্তাক্ত বান্ধবীর জন্য সাহায্যের আর্তি
Sajjan Kumar Dies : প্রয়াত প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমার, যাবজ্জীবন সাজা কাটছিলেন ; জেল থেকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে
প্রয়াত প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমার, যাবজ্জীবন সাজা কাটছিলেন ; জেল থেকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget