এক্সপ্লোর

Mohan Bhagwat: দিল্লির মসজিদে আচমকা ভাগবত, রুদ্ধদ্ধার বৈঠক ইমাম সংগঠনের সঙ্গে, পেলেন ‘রাষ্ট্রপিতা’ উপাধি

RSS: বৃহস্পতিবার দিল্লিতে কেন্দ্রীয় সরকার এবং বিভিন্ন রাজনৈতিক দলের দফতর থেকে অনতিদূরে অবস্থিত, কস্তুরবা গাঁধী গান্ধি মার্গের একটি মসজিদে যান ভাগবত।

নয়াদিল্লি: পরবর্তী লোকসভা নির্বাচন নিয়ে যখন চূড়ান্ত তৎপরতা শাসক এবং বিরোধী দলে, সেই সময় অভিনব পদক্ষেপ বিজেপি-র অভিভাবক সংগঠন, রাষ্ট্রীয় স্বয়ম সেবক সংঘের (RSS) প্রধান মোহন ভাগবতের (Mohan Bhagwat)। দিল্লিতে একটি মসজিদে গেলেন তিনি। সেখানে মসজিদের প্রধান ইমামের সঙ্গে বৈঠকও সারলেন। শুধু তাই নয়, কাছের একটি মাদ্রাসায় গিয়ে সেখানকার পড়ুয়াদের সঙ্গেও কথা বলেন ভাগবত।

দিল্লির মসজিদে সংঘপ্রধান মোহন ভাগবত

বৃহস্পতিবার দিল্লিতে কেন্দ্রীয় সরকার এবং বিভিন্ন রাজনৈতিক দলের দফতর থেকে অনতিদূরে অবস্থিত, কস্তুরবা গাঁধী গান্ধি মার্গের একটি মসজিদে যান ভাগবত। সেখানে সর্বভারতীয় ইমাম সংগঠনের প্রধান, উমর আহমেদ ইলিয়াসির সঙ্গে বৈঠক করেন তিনি। আর তার পরই ভাগবতের প্রশংসায় পঞ্চমুখ ইলিয়াসি। ভাগবতকে ‘রাষ্ট্রপিতা’ হিসেবে উল্লেখ করেন তিনি।

ওই মসজিদে ভাগবত বেশ কিছু ক্ষণ ছিলেন বলে জানা গিয়েছে। বন্ধ ঘরে ইলিয়াসির সঙ্গে তিনি প্রায় এক ঘণ্টা বৈঠক করেন বলে একটি সূত্র মারফত জানা গিয়েছে। এ নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ইলিয়াসির ছেলে, সুহেব বলেন, ‘‘দেশের কাছে শুভ বার্তা যাচ্ছে। এক পরিবারের সদস্যের মতোই আমাদের মধ্যে কথা হয়েছে। আমাদের আমন্ত্রণ পেয়ে উনি যে এলেন, তাতে খুব আনন্দিত আমরা।’’

ভাগতের সঙ্গে সাক্ষাৎ নিয়ে ইলিয়াসি বলেন, ‘‘আমার আমন্ত্রণে আজ এসেছিলেন ভাগবতজি। উনি রাষ্ট্রপিতা এবং রাষ্ট্রঋষি। এই সাক্ষাৎ গোটা দেশকে শুভ বার্তা দেবে। আমাদের ডিএনএ এক, শুধু আরাধনার ভঙ্গি আলাদা, কিন্তু মানবতাই সবচেয়ে বড় ধর্ম। আমরা মনে করি, দেশ সবকিছুর ঊর্ধ্বে।’’

আরও পড়ুন: Rupee Record Low: টাকার দামে নয়া সর্বকালীন পতন, প্রতি ডলারে ৮০.৫৮, ঋণের উপর বাড়বে সুদের হার!

প্রায় একমাসের ব্যবধানে এই নিয়ে দ্বিতীয় বার কোনও ইসলামি ধর্মগুরুর সঙ্গে সাক্ষাৎ করলেন ভাগবত। তা নিয়ে প্রশ্ন করলে, সংঘ মুখপাত্র সুনীল অম্বেদকর বলেন, ‘‘একটি আলোচনাপ্রক্রিয়া চলছে। এই সাক্ষাৎও তারই অঙ্গ। বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সঙ্গেই দেখা-সাক্ষাৎ করেন ভাগবত। সংঘের সংবাদ প্রক্রিয়ার অংশ এটি।’’

সাম্প্রতিক কালে একের পর এক ইসলামি ধর্মগুরুর সঙ্গে দেখা করেছেন ভাগবত। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ভিত মজবুত করতেই এমন পদক্ষেপ বলে জানিয়েছে সংঘ। বারাণসীর জ্ঞানব্যাপী মসজিদ মামলা যখন আদালতে, মহম্মদকে নিয়ে নুপূর শর্মার মন্তব্যে যখন হিংসা ছড়িয়ে পড়ছে, সেই সময় প্রত্যেক মসজিদে শিবলিঙ্গ খোঁজার কথা বলতে শোনা যায় ভাগবতকে। তার পরই ইমাম সংগঠনের তরফে ভাগবতকে আমন্ত্রণ জানানো হয়।

সম্প্রতি একাধিক বার মুসলিম ধর্মগুরুদের সঙ্গে সাক্ষাৎ ভাগবতের

এর আগে, গত ২২ অগাস্ট পাঁচ মুসলিম বিদ্বজনের সঙ্গে সাক্ষাৎ করেন ভাগবত। সেই সময় দেশে ক্রমবর্ধমান সাম্প্রদায়িক অশান্তি নিয়ে উদ্বেগও প্রকাশ করেন তিনি। সেই বৈঠকে উপস্থিত ছিলেন প্রাক্তন নির্বাচন কমিশনার এসওয়াই কুরেশিও। ভাগবতকে উদ্ধৃত করে কুরেশি জানিয়েছিলেন, সাম্প্রদায়িক অশান্তির পরিবেশ নিয়ে অসন্তুষ্ট ভাগবত। পারস্পরিক সহযোগিতা ছাড়া ভবিষ্যতের পথে এগনো অসম্ভব বলে জানিয়েছেন তিনি। ওই বৈঠকে উপস্থিত ছিলেন দিল্লির প্রাক্তন লেফটেন্যান্ট গভর্নর নাজীব জং, আলিগড় মুসলিম ইউনিভার্সিটির প্রাক্তন আচার্য লেফটেন্যান্ট জেনারেল জমিরউদ্দিন শাহ, প্রাক্তন সাংসদ শাহিদ সিদ্দিকি, ব্যবসায়ী সইদ শেরবানিও। মুসলিমদের ‘পাকিস্তানি’ বলে কটাক্ষ, তাঁদের দেশভক্তি নিয়ে প্রশ্ন তোলার মতো বিষয় ভাগবতের সামনে তুলে ধরেন সকলে। তাঁদের ভাগবত এ নিয়ে আশ্বস্তও করেন বলে জানা যায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Nitin Gadkari : এবার কেন্দ্রীয়মন্ত্রী নিতিন গডকড়ীর বাড়ির সামনে বিক্ষোভ মিছিল, ব্যারিকড টপকানোর চেষ্টা; আটক অনেকে
এবার কেন্দ্রীয়মন্ত্রী নিতিন গডকড়ীর বাড়ির সামনে বিক্ষোভ মিছিল, ব্যারিকড টপকানোর চেষ্টা; আটক অনেকে
Cockroach Janta Party : রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করবে ককরোচ জনতা পার্টি ? যা জানিয়ে দিলেন অভিজিৎ দীপকে...
রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করবে ককরোচ জনতা পার্টি ? যা জানিয়ে দিলেন অভিজিৎ দীপকে...
Abhijeet Dipke : 'আমরা আলাদা', ছাত্র আন্দোলন নিয়ে তসলিমার মন্তব্যের পরিপ্রেক্ষিতে বললেন অভিজিৎ
'আমরা আলাদা', ছাত্র আন্দোলন নিয়ে তসলিমার মন্তব্যের পরিপ্রেক্ষিতে বললেন অভিজিৎ

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget