এক্সপ্লোর

Delhi Rain: দাবদাহে জ্বলছে কলকাতা, আচমকা ঝড়বৃষ্টিতে কমল দিল্লির তাপমাত্রা

Delhi Rain: শুক্রবার সন্ধ্যায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হল দিল্লি ও এনসিআর এলাকায়। এর ফলে কিছুটা হলেও তাপমাত্রা কমে স্বস্তি পেলেন মানুষ। হরিয়ানা, চণ্ডীগড় ও পাঞ্জাবে বৃষ্টির পূর্বাভাস IMD-র।

নয়াদিল্লি: বেশ কয়েকদিন ধরে তাপপ্রবাহ চলছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলায়। শুক্রবার পরিস্থিতি আরও খারাপ হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আগামী দিনে দক্ষিণবঙ্গের সাতটি জেলায় তীব্র তাপপ্রবাহ চলবে বলে জানিয়েছে। আর এই অবস্থার মধ্যেই শুক্রবার সন্ধ্যায় বজ্রবিদ্যুৎ (Thunderstorms) সহ ঝড়বৃষ্টির (Rain) ফলে অনেকটা কমল দিল্লি ও এনসিআরের (Delhi-NCR) তাপমাত্রা (Temperature)। ফলে দাবদাহের হাত থেকে কিছুটা হলেও রক্ষা পেলেন সেখানকার মানুষরা। 

আরও পড়ুন: Spiderman: দিল্লির রাস্তায় বিপজ্জনক স্টান্ট, সঙ্গিনী সহ আটক 'স্পাইডারম্যান'!  

ভারতীয় আবহাওয়া দফতরের তরফে আগেই পূর্বাভাস দেওয়া হয়েছিল যে ২৬ এপ্রিল ধুলোর ঝড় বা বজ্রবিদ্যুৎ সহ অল্প থেকে মাঝারি মানের বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইতে পারে দিল্লি ও সংলগ্ন এলাকায়। শুক্রবার সকালে দেশের রাজধানীর নূন্যতম তাপমাত্রা ছিল ২১.৬ ডিগ্রি সেলসিয়াস। যা এই মরশুমের গড় তাপমাত্রার থেকে ২ ডিগ্রি কম ছিল। আর সর্বোচ্চ তাপমাত্রার নিরিখে এই গরমে দিল্লিতে সবথেকে বেশি তাপমাত্রা ছিল আজকে। এই প্রথম শুক্রবার এবছরে ৪০ ডিগ্রির বেশি হয়েছিল দিল্লির তাপমাত্রা। ভারতীয় আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.৫ ডিগ্রি সেলসিয়াস। 

 

এর আগে এই মরশুমে দিল্লিতে ২০ তারিখ ও আজকে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৩৯.৪ ডিগ্রি সেলসিয়াস। আজ সারাদিনে আর্দ্রতা ছিল ১৬ থেকে ৬৬ শতাংশের মধ্যে। দিল্লির পাশাপাশি শুক্রবার হরিয়ানা ও চণ্ডীগড় শুক্র এবং শনিবার বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর। পাঞ্জাবেও ২৬ থেকে ২৮ তারিখের মধ্যে বৃষ্টি হবে বলে জানিয়েছিল তারা। সেই সঙ্গে জানিয়েছিল আকাশ হালকা মেঘলা থাকার পাশাপাশি বজ্রবিদ্যুৎ এবং অল্প বৃষ্টির সঙ্গে ২৫ থেকে ৩৫ কিমি বেগে ঝোড়া হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাসও দিয়েছিল। সেইসঙ্গে সর্বোচ্চ ও সর্বনিন্ম তাপমাত্রা ৩৯ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলেছিল। 

আরও পড়ুন: India-Pakistan News: ভারতীয় হৃদয়ে জীবনে ফেরা পাকিস্তানের যুবতির

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

LPG Cylinder Ablaze: গৃহস্থের দরজায় গ্যাস সিলিন্ডার নামাতেই বিস্ফোরণ, দাউদাউ করে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ডেলিভারি বয়
গৃহস্থের দরজায় গ্যাস সিলিন্ডার নামাতেই বিস্ফোরণ, দাউদাউ করে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ডেলিভারি বয়
CJP Funding: আমেরিকা-পাকিস্তান থেকে টাকা পাচ্ছে ককরোচ জনতা পার্টি? মারাত্মক অভিযোগ কেন্দ্রের, মুখ খুললেন অভিজিৎ-আশুতোষরা
আমেরিকা-পাকিস্তান থেকে টাকা পাচ্ছে ককরোচ জনতা পার্টি? মারাত্মক অভিযোগ কেন্দ্রের, মুখ খুললেন অভিজিৎ-আশুতোষরা
Building Collapse In Delhi : হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, ধ্বংসস্তূপের নীচে আটকে বহু, বাড়ছে মৃতের সংখ্যা
হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, ধ্বংসস্তূপের নীচে আটকে বহু, বাড়ছে মৃতের সংখ্যা
Election Commission: Form 6 থেকে ঘোষণাপত্র শেষমেশ আলাদাই করে দিল EC, গোড়াতেই প্রশ্ন তুলেছিলেন ২ নির্বাচন কমিশনার
Form 6 থেকে ঘোষণাপত্র শেষমেশ আলাদাই করে দিল EC, গোড়াতেই প্রশ্ন তুলেছিলেন ২ নির্বাচন কমিশনার

ভিডিও

Tapas Roy:
Topsia News: তপসিয়ায় প্যাকেজজাত পানীয় জলের কারখানায় KMC ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযান | ABP
TMC News: তৃণমূল ছেড়ে BJP-তে, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল
Samik Bhattacharya on Mamata | 'রাজ্য ছেড়ে কেন দিল্লিতে আন্দোলন? এখানে কেন নেই প্রতিবাদ?'
BJP News: জানুয়ারি থেকে রাজ্যে চালু হচ্ছে বেকার ভাতা ভরসা স্কিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget