এক্সপ্লোর

Spiderman: দিল্লির রাস্তায় বিপজ্জনক স্টান্ট, সঙ্গিনী সহ আটক 'স্পাইডারম্যান'!

Spiderman: দিল্লির রাস্তায় বাইক চালানোর সময় বিপজ্জনক স্টান্ট দেখানোর অভিযোগ আটক হল এক যুগল। তারা স্পাইডারম্যান ও স্পাইডারওম্যানের পোশাকে দ্বারকায় ওই স্টান্ট দেখাচ্ছিল। যার ভিডিয়ো ভাইরাল হয়।

নয়াদিল্লি: স্পাইডারম্যানের (Spiderman) পোশাকে রাস্তায় বাইক চালানোর সময় বিপজ্জনক স্টান্ট (Motorbike stunt) দেখিয়ে আটক হল এক যুবক। সঙ্গে স্পাইডারওম্যানের (Spiderwoman) সাজে ওই যুবকের সঙ্গিনীও ছিল। তাদের দু-জনের নামেই মামলা দায়ের করেছে পুলিশ। শুক্রবার ঘটনাটি ঘটেছে দেশের রাজধানী দিল্লিতে (Delhi)।  

মার্ভেলের কমিকসে স্পাইডারম্যান ও অন্য কয়েকটা সুপার পাওয়ার চরিত্রকে আকাশছোঁয়া বিল্ডিংয়ের উপরে ভয়াবহ সব স্টান্ট করতে দেখা গেছে। সেখানে খোদ রাজধানীর রাস্তাতেই ওই চরিত্রগুলোর মতো করে বাইকের উপরে স্টান্ট দেখানোর চেষ্টা করে ওই যুগল। 

সম্প্রতি দিল্লির দ্বারকা এলাকায় নম্বরপ্লেট বিহীন একটি বাইকে করে ওই যুগলের স্টান্ট দেখানোর ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে। বিষয়টি চোখে পড়তেই পুলিশ তাদের পাকড়াও করে মোটর ভেহিকেলস অ্যাক্টের অধীনে একাধিক ধারায় মামলা দায়ের করেছে। ধারাগুলির মধ্যে বিপজ্জনক ড্রাইভিংয়ের পাশাপাশি হেলমেট না পরা সহ একাধিব বিষয় উল্লেখ্য করা হয়েছে। 

পুলিশ সূত্রে জানা গেছে, ৫/১৮০, ১৯৪ডি, ৩/১৮১, ১৭৭, ১২৫(২),সিএমভিআর/১৭৭, ১৮৪ এমভি অ্যাক্ট, ৫০, ৫১ সিএমভিআর/৩৯/১৯২ এমভি অ্যাক্ট এবং ২০৯ এমভি অ্য়াক্টে মামলা দায়ের হয়েছে।

আটক করার পর জেরা করে জানা যায়, ২০ বছরের ওই যুবকের নাম আদিত্য। সে আর তার ১৯ বছরের বান্ধবী দু-জনেই নাজাফগড়ের বাসিন্দা। নানা রকম ভাবে বাইক নিয়ে স্টান্ট দেখানোর জন্য সোশ্যাল মিডিয়াতে বেশ জনপ্রিয় তারা।

আরও পড়ুন: Loksabha Elections 2024: নিউমোনিয়াকে থোড়াই কেয়ার, অ্যাম্বুল্যান্সে চেপে ভোট কেন্দ্রে ৭৮ বছরের বৃদ্ধা

প্রসঙ্গত উল্লেখ্য, এই মাসের প্রথম দিকে পশ্চিম দিল্লির সুভাষ নগর এলাকায় বেপরোয়া ড্রাইভিং ও বিপজ্জনক স্টান্ট দেখানোর জেরে ২০ বছরের এক যুবককে গ্রেফতার করেছিল পুলিশ। তার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে ফলোয়ার বাড়ানোর জন্য যুবদের ভুল পথে চালনা করার অভিযোগ ছিল।   

আরও পড়ুন: India-Pakistan News: ভারতীয় হৃদয়ে জীবনে ফেরা পাকিস্তানের যুবতির

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'স্বাধীনতা সংগ্রামীর মতো লড়তে বলেছিল আদালত, আমাকে ঘর ছেড়ে চলে যেতে বলা হচ্ছে', কৃষ্ণনগরে কী হল মহুয়া মৈত্রের সঙ্গে?
'স্বাধীনতা সংগ্রামীর মতো লড়তে বলেছিল আদালত, আমাকে ঘর ছেড়ে চলে যেতে বলা হচ্ছে', কৃষ্ণনগরে কী হল মহুয়া মৈত্রের সঙ্গে?
চাকরির পরীক্ষার জন্য বিনামূল্যে ট্রেনিং দেবে সরকার, ১ কোটি যুবাকে AI প্রশিক্ষণ, বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
চাকরির পরীক্ষার জন্য বিনামূল্যে ট্রেনিং দেবে সরকার, ১ কোটি যুবাকে AI প্রশিক্ষণ, বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
Mamata Banerjee: হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
Indonasia Earthquake : ভূমিকম্পের ভয়াবহ ধাক্কায় হুড়মুড়িয়ে পড়ল বাড়ি, চাপা পড়লেন অনেকে, একের পর এক মৃত্যু
ভূমিকম্পের ভয়াবহ ধাক্কায় হুড়মুড়িয়ে পড়ল বাড়ি, চাপা পড়লেন অনেকে, একের পর এক মৃত্যু

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও
Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget