এক্সপ্লোর

Terror Alert In Assam: জঙ্গি হামলার পরিকল্পনা করছে আইএসআই ও আল কায়দা, সতর্কতা জারি অসমে

যে কোনও ধরনের নাশকতামূলক কার্যকলাপকে রোধ করতে বদ্ধপরিকর অসম পুলিশ...

গুয়াহাটি: অসমে জঙ্গি হামলার পরিকল্পনা করেছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই ও জঙ্গি সংগঠন আল কায়দা। এই মর্মে উত্তর-পূর্বের রাজ্যে সতর্কতা জারি করেছে অসম পুলিশ।

নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তৈরি হওয়া ওই নির্দেশিকা গুয়াহাটি পুলিশ কমিশনার এবং সবকটি জেলা পুলিশ সুপারদের কাছে পৌঁছে গিয়েছে শনিবারই। সেখানে, পুলিশের পদস্থ কর্তাদের বলা হয়েছে সতর্ক থাকতে এবং সব ধরনের প্রয়োজনীয় সাবধানতা ও সতর্কতামূলক পন্থা অবলম্বন করতে।

গতমাসে দারং জেলার ঢালপুরে একটি উচ্ছেদ অভিযানকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের ২ জন মারা যান। এছাড়া, ১১ জন পুলিশকর্মী সহ ২০ জন আহত হয়েছিলেন। 

আরও পড়ুন: উৎসবের মরশুমে দিল্লিতে জঙ্গি হানার আশঙ্কা, হাই অ্যালার্ট জারি

সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, ওই ঘটনার বদলা নিতে পরিকল্পনা করছে আইএসআই ও আল কায়দা। জারি হওয়া সার্কুলারে বলা হয়েছে, রাষ্ট্রীয় স্বয়মসেবক সঙ্ঘ (আরএসএস)-এর ক্যাডার সহ কয়েকজন ব্যক্তি এবং সামরিক প্রতিষ্ঠানে হামলা চালানো হতে পারে। 

পাশাপাশি, দেশের অন্যান্য প্রান্তেও হামলা চালানো হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। বলা হয়েছে, জনবহুল স্থান, গণপরিবহন, ধর্মীয় স্থলে বোমা বা আইইডি বিস্ফোরণ ঘটানোর চেষ্টা চালাচ্ছে জঙ্গিরা।

অসমের সাম্প্রতিক ঘটনা নিয়ে সোশ্য়াল মিডিয়ায় সবর হয়েছে অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশন (ওআইসি)। সেখানে তারা অসমে বসবাসকারী মুসলিমদের ওপর ঘটা অত্যাচারের নিন্দা করেছে। 

আরও পড়ুন: মুম্বইয়ে ট্রেনে গ্যাস অ্যাটাক বা যাত্রীদের ওপর হামলা চালাতে পারে জঙ্গিরা, জারি সতর্কবার্তা

সরকারি নির্দেশিকায় এই বিষয়টির উল্লেখ করে কোনও প্রকার অনভিপ্রেত ঘটনা যাতে না ঘটে, তার জন্য বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। 

পাশাপাশি, অসম পুলিশের হাতে একটি ভিডিও বার্তাও এসেছে। দাবি, ওই ভিডিওটি প্রকাশ করেছে আল কায়দা। সেখানে জম্মু-কাশ্মীর ও অসমে 'জেহাদ'-এর ডাক দেওয়া হয়েছে বলে দাবি করেছে অসম পুলিশ।

এই প্রেক্ষিতে, রাজ্যজুড়ে, সতর্কতা জারি করা হয়েছে। যে কোনও ধরনের নাশকতামূলক কার্যকলাপকে রোধ করতে বদ্ধপরিকর অসম পুলিশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের
SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের
Success Story:'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত
'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget