এক্সপ্লোর

Tripura Bypolls: বিধানসভা ভোটের আগে সেমি ফাইনাল! আজ ত্রিপুরার ৪ কেন্দ্রের উপ নির্বাচনের ফল

Tripura Bypolls 2022: ৫ বারের বিধায়ক, প্রাক্তন মন্ত্রী কংগ্রেস প্রার্থী সুদীপ রায়বর্মনের আগরতলায় রয়েছে নজর। ৪ আসনে প্রার্থী দেওয়া তৃণমূল খাতা খুলতে পারবে? ঘুরে দাঁড়াবে বামেরা? সব প্রশ্নের উত্তর আজ

প্রসেনজিৎ সাহা, আগরতলা: আজ ত্রিপুরার (Tripura) চার বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনের (Bypolls) ফল ঘোষণা। প্রথমবার ভোটে দাঁড়ানো মুখ্যমন্ত্রী মানিক সাহার (CM Manik ) কেন্দ্রে কী ফল হয় তার দিকে রয়েছে নজর। দুই হেভিওয়েট কংগ্রেস নেতা সুদীপ রায়বর্মন, আশিস সাহারও ভাগ্য নির্ধারণ হবে। তৃণমূলের কী ফল হয় সেদিকেও রয়েছে কৌতুহল। 

২০২৩-এর বিধানসভা ভোটের (Assembly Election) আগে ত্রিপুরায় সেমি ফাইনাল। রবিবার উত্তর-পূর্বের রাজ্যের চার বিধানসভা আসনে উপ নির্বাচনের ফল ঘোষণা। এই প্রথম কোনও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেন বিপ্লব দেবের (Biplab Deb) জায়গায় মুখ্যমন্ত্রী হওয়া মানিক সাহা (Manik Saha)। বিধানসভা ভোটের ৯ মাস আগে মুখ্যমন্ত্রী হওয়া, টাউন বড়দোয়ালি কেন্দ্রের বিজেপি প্রার্থী মানিক সাহা কি কুর্সি ধরে রাখতে পারবেন? না কি এই কেন্দ্রের ২ বারের বিধায়ক হেভিওয়েট কংগ্রেস নেতা আশিস সাহা চমক দেখাবেন? 

৫ বারের বিধায়ক, প্রাক্তন মন্ত্রী কংগ্রেস প্রার্থী সুদীপ রায়বর্মনের আগরতলায় রয়েছে নজর। ৪ আসনে প্রার্থী দেওয়া তৃণমূল কি খাতা খুলতে পারবে? ঘুরে দাঁড়াতে পারবে বামেরা? এইসব প্রশ্নের উত্তর মিলবে আজ। চার কেন্দ্রের উপ নির্বাচনে বিক্ষিপ্ত অশান্তি হয় ত্রিপুরায়। সবথেকে বেশি গন্ডগোল হয় মুখ্যমন্ত্রী মানিক সাহার কেন্দ্র টাউন বরদোয়ালিতে। ভোটারদের গাড়ি ভাঙচুর, ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। আগরতলায় ছুরিবিদ্ধ হন যুবক। অশান্তির আবহে ভোট শেষের পর, রবিবার সকাল আটটা থেকে শুরু হবে গণনা। 

 আগরতলা, টাউন বড়দোয়ালি, সুরমা এবং যুবরাজনগর, ৪ কেন্দ্রে সকাল ৭টা ভোটগ্রহণ (Election) হয়েছে। চারটি বিধানসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিভিন্ন দলের মোট ২২ জন প্রার্থী। মোট ভোটার ১ লক্ষ ৮৯ হাজার ৩২ জন। এই চার বিধানসভার ২২১টি ভোটকেন্দ্রের মধ্যে ৭৩টিকে স্পর্শকাতর ও অতি স্পর্শকাতর বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন (State Commission)। আগামী রবিবার হবে ভোটগণনা।

ত্রিপুরায় (Tripura) উপ নির্বাচনে উল্লেখ্যযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন নতুন মুখ্যমন্ত্রী মানিক সাহা (CM Mamata Banerjee)। টাউন বড়দোয়ালী কেন্দ্রে তিনি লড়ছেন। ২০১৮-য় বিজেপির আশিস সাহা ওই কেন্দ্রে জিতেছিলেন। এ বার তিনি কংগ্রেস প্রার্থী হিসেবে মানিকের প্রতিদ্বন্দ্বী। রয়েছেন তৃণমূলের সংহিতা ভট্টাচার্য। আগরতলা কেন্দ্রে আর এক পদত্যাগী বিধায়ক সুদীপ রায়বর্মন এবার কংগ্রেসের টিকিটে লড়ছেন। রয়েছেন তৃণমূলের পান্না দেব এবং বিজেপির অশোক সিন্হা। ধলাই জেলার সুরমা বিধানসভা কেন্দ্রে বিজেপি, তৃণমূল ও বামেরা প্রার্থী দিলেও কংগ্রেস সমর্থন করছে উপজাতি দল তিপ্রা মথা।

আরও পড়ুন: GTA Election: আজ জিটিএ নির্বাচন, এক দশক পর পাহাড়ে শুরু ভোটগ্রহণ

সেরা শিরোনাম

Asaduddin Owaisi: উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
India's Cleanest City : ইন্দোরের ৮ বছরের রেকর্ড ভেঙে দেশের সবথেকে পরিচ্ছন্ন শহর হল এটি...
ইন্দোরের ৮ বছরের রেকর্ড ভেঙে দেশের সবথেকে পরিচ্ছন্ন শহর হল এটি...
Hindu Inheritance Law: জন্মসূত্রে কি দাদুর সম্পত্তির উপর অধিকার জন্মায় নাতির? গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
জন্মসূত্রে কি দাদুর সম্পত্তির উপর অধিকার জন্মায় নাতির? গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
IIT Kharagpur Postgraduate Medical Courses: উচ্চশিক্ষায় বড় পরিবর্তন, IIT খড়গপুরে স্নাতকোত্তর মেডিক্যাল কোর্স চালু হচ্ছে, কারা সুযোগ পাবেন?
উচ্চশিক্ষায় বড় পরিবর্তন, IIT খড়গপুরে স্নাতকোত্তর মেডিক্যাল কোর্স চালু হচ্ছে, কারা সুযোগ পাবেন?

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget