এক্সপ্লোর

Jammu-Kashmir Delimitation: জম্মু-কাশ্মীর পুনর্বিন্যাস নিয়ে উদ্বেগ, ‘অনধিকার চর্চা নয়’, OIC-কে বার্তা দিল্লির

India on OIC: জম্মু-কাশ্মীরের পুনর্বিন্যাস নিয়ে সম্প্রতি উদ্বেগ প্রকাশ করে OIC।

নয়াদিল্লি: পরবর্তী নির্বাচনের আগে জম্মু-কাশ্মীরের পুনর্বিন্যাস(Jammu and Kashmir Delimitation) ঘটানোর খসড়া তৈরি। সংসদে সংখ্যাগরিষ্ঠের অনুমোদনে তাতে সিলমোহর পড়া বাকি রয়েছে শুধু। সেই পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনার মুখে পড়ল কেন্দ্র। অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন (Organisation of Islamic Cooperation/OIC)-এর মতে, নরেন্দ্র মোদি সরকার কাশ্মীরের সাধারণ নাগরিকদের অধিকার লঙ্ঘন করছে। কিন্তু দিল্লির সাফ  বক্তব্য, ‘‘জম্মু-কাশ্মীর নিয়ে অনধিকার চর্চা করছে OIC। আগেও বলা হয়েছে, আবারও বলা হচ্ছে, ভারতের অভ্যন্তরীণ বিষয়ে বহিরাগত হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না।’’

জম্মু-কাশ্মীর পুনর্বিন্যাস নিয়ে আন্তর্জাতিক সমালোচনা

জম্মু-কাশ্মীরের পুনর্বিন্যাস নিয়ে সম্প্রতি উদ্বেগ প্রকাশ করে OIC। বিবৃতি প্রকাশ করে বলা হয়, ‘ইসলামিক সম্মেলন এবং OIC-র অন্তর্ভুক্ত সব দেশের বিদেশমন্ত্রীদের নিয়ে গঠিত পরিষদের দীর্ঘমেয়াদি অবস্থানের প্রেক্ষিতে জম্মু-কাশ্মীরের সাধারণ মানুষের প্রতি ফের সহানুভূতি জানানো হচ্ছে।  সেখানে নির্বাচনী সীমার পুনর্বিন্যাসের প্রচেষ্টা অত্যন্ত উদ্বেগের। এর মাধ্যমে জম্মু-কাশ্মীরের সাধারণ নাগরিকদের অধিকার খর্ব করা হচ্ছে বলে আশঙ্কা OIC-র।’’

OIC-র এই বিবৃতিরই তীব্র সমালোচনা করেছেন ভারতীয় বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি। তাঁর বক্তব্য, ‘‘ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ফের অনধিকার চর্চা। OIC-র এই আচরণে হতাশ আমরা। ভারত সরকার আগেও জানিয়েছে, আবারও বলছে,  জম্মু-কাশ্মীর ভারতের অখণ্ড এবং অবিচ্ছেদ্য অংশ। সেই নিয়ে কোনও রকম OIC-র মন্তব্য স্পষ্টতই খারিজ করছি আমরা।’’

আরও পড়ুন: CBI Raids : আর্থিক লেনদেন মামলায় ফের সিবিআইয়ের আতসকাঁচের তলায় চিদম্বরম-পুত্র, তল্লাশি ৭ জায়গায়

২০১৮-র জুন মাস থেকে সরকারবিহীন অবস্থায় রয়েছে জম্মু-কাশ্মীর। নতুন করে সেখানে নির্বাচন করানোর আগে উপত্যকার নির্বাচনী সীমা পুনর্বিন্যাসে উদ্যোগী হয়েছে কেন্দ্র। তার আওতায় উপত্যকার বিধানসভা আসনের সংখ্য়া ১০৭ খেকে বাডি়য়ে ১১৪ করার প্রস্তাব রাখা হয়েছে, যার মধ্যে ২৪টি পাক অধিকৃত কাশ্মীরে পড়ছে। ভারতের অধীনে থাকা অঞ্চলে আসনসংখ্যা ৮৩ থেকে বাড়িয়ে ৯০ করার সুপারিশ জমা পড়েছে। এর মধ্যে জম্মুতে নতুন ছ’টি আসন যোগ করে সেখানকার মোট আসনসংখ্যা ৩৭ থেকে ৪৩ এবং মাত্র একটি আসন বাড়িয়ে কাশ্মীরের মোট আসনসংখ্যা ৪৬ থেকে বাড়িয়ে ৪৭ করার কথা বলা হয়েছে।

জম্মু-কাশ্মীর পুনর্বিন্যাস নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে

পুনর্বিন্যাসের এই আসনসংখ্যা নিয়েই প্রশ্ন উঠছে। জম্মুর তুলনায় কাশ্মীরের জনসংখ্যা বেশি। সেখানে মাত্র একটি আসন বাড়িয়ে, জম্মুতে ছ’টি আসন কেন বাড়ানো হল, তা নিয়ে প্রশ্ন উঠছে। এর পিছনে কেন্দ্রের বিজেপি সরকারের বিভাজনের রাজনীতি কাজ করছে বলে অভিযোগ বিরোধীদের। তাঁদের অভিযোগ, বিশেষ মর্যাদা প্রত্যাহারের পর কাশ্মীরে জয়ের কোনও সম্ভাবনাই নেই বিজেপি-র। তাই সেখানকার সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের কোণঠাসা করে রাখতে, জম্মুতে বসবাসকারী হিন্দু ভোট পেতেই সেখানকার আসনসংখ্যা বাড়ানো হচ্ছে বলে দাবি বিরোধীদের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jharkhand News : ছাত্র আন্দোলনে ফের পদত্যাগ দাবি, এবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের; কাল রাহুল গান্ধীর কুশপুতুল পোড়াবেন আন্দোলনকারীরা
ছাত্র আন্দোলনে ফের পদত্যাগ দাবি, এবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের; কাল রাহুল গান্ধীর কুশপুতুল পোড়াবেন আন্দোলনকারীরা
News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Independence Day 2026 : তিরঙ্গা যাত্রায় যেতে 'বাধা', হাসপাতাল কক্ষে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি অনশনকারী ছাত্রনেতার ; 'এ কেমন স্বাধীনতা ?'
তিরঙ্গা যাত্রায় যেতে 'বাধা', হাসপাতাল কক্ষে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি অনশনকারী ছাত্রনেতার ; 'এ কেমন স্বাধীনতা ?'
Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget