এক্সপ্লোর

No Night Shift For Women : যোগী সরকারে সন্ধে ৭টার পর ডিউটি করতে জোর করা যাবে না মহিলাদের

No Night Shift For Female Workers : অন্য়ান্য পরিষেবার পাশাপাশি অফিসে কর্মরত মহিলাদের জন্য ক্যাবের বন্দোবস্ত থাকতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে।

লখনউ : মহিলা-সুরক্ষায় (Women Safety) একগুচ্ছ পদক্ষেপ উত্তরপ্রদেশ সরকারের (Uttar Pradesh)। এবং এই মর্মে যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) সরকার বেশ কিছু নিয়ম-নির্দেশিকা জারি করেছে। সরকারি হোক বা বেসরকারি, রাজ্যের মহিলা কর্মীদের সুরক্ষা যাতে কোনওভাবেই বিঘ্নিত না হয়, তা নিশ্চিত করতে  যোগী সরকারের নতুন নির্দেশিকা বলছে - সন্ধে সাতটা থেকে সকাল ছটা পর্যন্ত ডিউটি করতে কোনও মহিলাকে জোর-জবরদস্তি করা যাবে না। বিশেষ ক্ষেত্রে যদি তার প্রয়োজনও হয়, সংস্থা বা অফিসকে সংশ্লিষ্ট মহিলা কর্মীর লিখিত সম্মতি নিতে হবে। 

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সরকারি বা বেসরকারি, প্রতিটি সংস্থাকে এই নিয়ম মেনে চলতে হবে। কেউ নিয়ম ভাঙলে যে ছাড় নেই, কড়া আইনি ব্যবস্থার পথে হাঁটার সম্ভাবনা থাকবে, সে ইঙ্গিতও দিয়ে রেখেছে সরকার। নির্দেশিকায় (Women Safety Guidelines) আরও সংযোজন, যদি কোনও মহিলা সন্ধে সাতটার পরে কাজ করতে অস্বীকার করেন, তাহলে তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা যাবে না। এক্ষেত্রেও নিয়ম ভাঙলে সংস্থার বড়সড় জরিমানা তো হবেই। সঙ্গে গরাদে যাওয়ার ক্ষেত্রও প্রস্তুত হয়ে যাবে। 

মহিলাদের অফিসে যাতায়াতের জন্য ক্যাবের (Office Cabs) বন্দোবস্ত থাকতে হবে বলেও নির্দেশিকায় উল্লেখ, খবর এমনটাই। শ্রম ও রোজগার দফতরের অতিরিক্ত মুখ্যসচিব সুরেশ চন্দ্রকে উদ্ধৃত করে সংবাদমাধ্যম টাইমস নাও জানাচ্ছে, বাড়ি থেকে হোক বা অফিস থেকে, চাইলে শুধুমাত্র লিখিত সম্মতির পরেই সন্ধে সাতটা থেকে সকাল ছটা পর্যন্ত কাজ করতে পারবেন মহিলারা। নতুবা নয়। পাশাপাশি, অফিসে মহিলাদের কাজের ক্ষেত্রে অন্যান্য কিছু নিয়মও মেনে চলতে হবে সংশ্লিষ্ট সংস্থাকে।

 

  • অফিসে যদি কোনও মহিলা রাত্রিকালীন শিফটে থাকেন, তাঁর জন্য সরকার অথবা সংশ্লিষ্ট সংস্থাকে ওই কর্মীর খাবার-জলের ব্য়বস্থা করতে হবে।
  • মহিলাদের জন্য় চেঞ্জিং রুমের অবশ্য-বন্দোবস্ত থাকতে হবে।
  • সম্মতির ভিত্তিতে কোনও মহিলাকে তখনই অফিস থেকে নাইট শিফট করার কথা বলা যাবে, যদি সেই অফিসে একই শিফটে আরও চার মহিলা উপস্থিত থাকেন।
  • এবং অফিসে যাতে কোনও মহিলা সহকর্মীকে হেনস্থা হতে না হয়, তা দেখার জন্য প্রতিটি সংস্থার বা অফিসের একটি করে কমিটি থাকতে হবে।

    (বিস্তারিত তথ্যসূত্র : এবিপি লাইভ ও সঞ্জয় ত্রিপাঠি) 

     

    আরও পড়ুন : 'নির্বাচনের সময় এক দিদি এসেছিলেন বাংলা থেকে', ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে মমতাকে কটাক্ষ যোগীর

সেরা শিরোনাম

Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Crime News: সরকারি হাসপাতালের মেঝেয় শুয়ে রোগী, চাদর সরিয়ে নিগ্রহ, ভয়ঙ্কর ঘটনা, ধরা পড়ল সিসিটিভিতে
সরকারি হাসপাতালের মেঝেয় শুয়ে রোগী, চাদর সরিয়ে নিগ্রহ, ভয়ঙ্কর ঘটনা, ধরা পড়ল সিসিটিভিতে

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget