এক্সপ্লোর

Indian Navy : 'যে কোনও সময়, যে কোনও জায়গায়', আরব সাগরে ব্রহ্মস-এর গর্জন; ভারতীয় যুদ্ধজাহাজ থেকে ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা

Pahalgam Incident: পহেলগাঁও হামলার পর ক্ষোভে ফুঁসছে ভারত। পাকিস্তানকে কড়া জবাব দেওয়া হোক, চাইছে গোটা দেশ। এই আবহে প্রত্যাঘাতের প্রস্তুতি চলছে জোরকদমে।

নয়াদিল্লি : জাতীয় স্বার্থে প্রস্তুত ভারতের নৌবাহিনী। এদিন একাধিক জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হল সফলভাবে। মাঝ সমুদ্রে যুদ্ধজাহাজ থেকে ব্রহ্মস অ্যান্টি-শিপ এবং অ্যান্টি-সারফেস ক্রুজ মিসাইল নিক্ষেপের একাধিক দৃশ্য সোশাল মিডিয়ায় শেয়ার করেছে নৌবাহিনী। এই যুদ্ধজাহাজগুলির মধ্যে ছিল কলকাতা-ক্লাস ডেস্ট্রয়ার, নীলগিরি এবং ক্রিভাক-ক্লাস ফ্রিগেট। আরব সাগরে ব্রহ্মস-এর গর্জন শোনা গেল। এককথায়, পহেলগাঁও হামলার পর পাকিস্তানকে কড়া জবাব দিতে তৈরি ভারত। আরব সাগরে এভাবেই শক্তি প্রদর্শন করল ভারতীয় নৌ-সেনা।

 

পহেলগাঁও হামলার পর ক্ষোভে ফুঁসছে ভারত। পাকিস্তানকে কড়া জবাব দেওয়া হোক, চাইছে গোটা দেশ। এই আবহে প্রত্যাঘাতের প্রস্তুতি চলছে জোরকদমে। একের পর এক মহড়ার ছবি সামনে আনছে ভারতীয় সেনাবাহিনী। এবার আরব সাগরে শোনা গেল ক্ষেপণাস্ত্র ব্রহ্মস-এর গর্জন। 

এর আগে প্রধানমন্ত্রীর বার্তার পরপরই রাজস্থানের পাকিস্তান সীমান্তে ভারতের রণসজ্জা দেখা গেছে। থর মরুভূমির বুকে সাঁজোয়া গাড়ি নিয়ে চলে যুদ্ধের মহড়া। প্যারা-এসএফ কম্যান্ডোর সঙ্গে ট্যাঙ্ক ও স্পেশাল আর্মড ভেহিক্যালসের ব্যবহার করা হয়। সূত্রের খবর, মূলত শত্রুদের দখলে থাকা এলাকা কব্জা করতেই এই ধরনের ট্যাঙ্ক ব্যবহার করা হয়। পহেলগাঁও হামলার পর মিশন রেডি ভিডিও পোস্ট করে ভারতীয় সেনাবাহিনী। অকুতোভয়, অবিশ্রান্ত, অপ্রতিরোধ্য, বিনা যুদ্ধে জমি ছাড়তে নারাজ, সীমাহীন লক্ষ্যে স্থির, সর্বদা প্রস্তুত। ছবির সঙ্গে জুড়ে দেওয়া হয়  ক্যাপশন। 

পহেলগাঁও হামলার পর কাশ্মীরে সন্ত্রাসদমন অভিযান জোরদার করেছে নিরাপত্তা বাহিনী। চলছে তল্লাশি। বিভিন্ন জায়গায় সেনা-জঙ্গি এনকাউন্টারও চলছে। পহেলগাঁও নাশকতার লিঙ্কম্যান সন্দেহে ১৪ জন জঙ্গির তালিকা প্রকাশ করেছে গোয়েন্দা সংস্থা। সূত্রের দাবি, এদের বেশিরভাগই পাক অধিকৃত কাশ্মীর লাগোয়া জেলাগুলিতে হিজবুল, জইশ, লস্করের মতো জঙ্গি সংগঠনের কমান্ডার হিসেবে কাজ করে। বৈসারন ভ্যালিতে বেছে বেছে হিন্দু-নিধনের পর জঙ্গিদের খোঁজে পহেলগাঁওয়ের জঙ্গলে চিরুনি তল্লাশি চালাচ্ছে ভারতীয় সেনা, CRPF ও জম্মু কাশ্মীর পুলিশ। ২৬ জনের মৃত্যু ও ১৭ জন আহত হওয়ার পর পহেলগাঁওয়ে জারি হয়েছে লাল সতর্কতা। এদিকে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় তদন্তভার নিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা NIA। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Live News Update : ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির, বললেন...
ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির, বললেন...
US Tariff on India: ভারতের উপর নতুন করে শুল্কের চাপ আমেরিকার, কোন কোন পণ্যে বড় প্রভাব? বাড়তে পারে এইসবের দাম?
ভারতের উপর নতুন করে শুল্কের চাপ আমেরিকার, কোন কোন পণ্যে বড় প্রভাব? বাড়তে পারে এইসবের দাম?
NEET Paper Leak Protest: প্রশ্ন-ফাঁস ইস্য়ুতে আন্দোলনে উত্তাল রাজধানী, কালকের পর আজও একগুচ্ছ মেট্রো স্টেশন বন্ধের ঘোষণা
প্রশ্ন-ফাঁস ইস্য়ুতে আন্দোলনে উত্তাল রাজধানী, কালকের পর আজও একগুচ্ছ মেট্রো স্টেশন বন্ধের ঘোষণা
Paper Leak Protest: উত্তাল রাজধানী ! CJP-র প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে সরকার, কখন ? কাটবে অচলাবস্থা ?
উত্তাল রাজধানী ! CJP-র প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে সরকার, কখন ? কাটবে অচলাবস্থা ?

ভিডিও

Kunal Ghosh: ফের উত্তপ্ত বিধানসভা, সাসপেনশনের পর ফের নিজের সিট ছেড়ে উঠে গেলেন কুণাল ঘোষ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৩.০৭.২৬)।'আগে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চাই,' অবস্থানে অনড় বিক্ষোভকারী পড়ুয়ারা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৩.০৭.২০২৬)।তৃণমূল আমলে SIR-র সময় জন্ম-মৃত্যু শংসাপত্র নিয়ে বড়সড় দুর্নীতির অভিযোগ
CJP Protest: কলকাতা, বেঙ্গালুরু থেকে মুম্বই, পাটনা, গোটা দেশে ছড়াচ্ছে ছাত্র আন্দোলনের ঢেউ
Fake Certificates: বেআইনি পদ্ধতিতে বার্থ সার্টিফিকেট ইস্য়ু করার ভয়ঙ্কর অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্যে!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget