এক্সপ্লোর

ভারতীয় বংশোদ্ভূত অধ্যাপক শ্রীকান্ত দাতার হার্ভার্ডের পরবর্তী ডিন

দাতারের আগে হার্ভার্ডের ডিন পদে ছিলেন অপর এক কৃতী ভারতীয় বংশোদ্ভূত মার্কিনী নীতীন নোহারিয়া।

নয়াদিল্লি: বিশ্বের সেরা বিজনেস স্কুলগুলির মধ্যে অন্যতম হার্ভার্ড বিজনেস স্কুলের পরবর্তী ডিন হিসেবে নির্বাচিত হলেন ভারতীয় বংশোদ্ভূত অধ্যাপক শ্রীকান্ত দাতার। ১১২ বছরের ইতিহাসে শ্রীকান্ত দাতার হতে চলেছেন হার্ভার্ড বিজনেস স্কুলের ১১তম ডিন। ১৯৭৩ সালে বম্বে বিশ্ববিদ্যালয় থেকে ডিসটিংশন নিয়ে স্নাতক ডিগ্রি পান দাতার। পেশায় চার্টার্ড অ্যাকাউট্যান্ট দাতার বিজনেস ম্যানেজমেন্ট পড়েন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, আমেদাবাদ থেকে। এরপর স্ট্যানফর্ড বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৩ সালে স্ট্যাটিসটিক্স, ১৯৮৪ সালে ইকোনমিক্স এবং ১৯৮৫ সালে বিজনেসে পিএইচডি করেন তিনি। দাতারের নিয়োগের কথা ঘোষণা করে হার্ভার্ড বিজনেস স্কুলের সভাপতি ল্যারি ব্যাকাউ বলেন, ‘শ্রীকান্ত দাতার একজন ইনোভেটিভ এডুকেটর, প্রখ্যাত স্কলার এবং গভীর অভিজ্ঞতাপূর্ণ আকাডেমিক লিডার। বিজনেস শিক্ষার ভবিষ্যত সম্পর্কে তাঁর ভাবনাচিন্তাও যথেষ্ট সুদূরপ্রসারি এবং কার্যকরী। সম্প্রতি কোভিড-১৯ প্যানডেমিকের বিরুদ্ধে হার্ভার্ড বিজনেস স্কুলের ক্রিয়েটিভ রেসপন্সের ক্ষেত্রেও উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন তিনি।’ দাতারের আগে হার্ভার্ডের ডিন পদে ছিলেন অপর এক কৃতী ভারতীয় বংশোদ্ভূত মার্কিনী নীতীন নোহারিয়া। বর্তমানে তিনি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের আর্থার লোওয়েস ডিকিনসনের অধ্যাপক এবং হার্ভার্ড বিজনেস স্কুলের ইউনিভার্সিটি আফেয়ার্স-এর সিনিয়র অ্যাসোসিয়েট ডিন। ২০২১ সালের ১ জানুয়ারি থেকে হার্ভার্ড বিজনেস স্কুলের ডিন পদের দায়িত্ব নেবেন তিনি। এই প্রথমবার পর পর দু’জন ভারতীয় বংশোদ্ভূত অধ্যাপক হার্ভার্ডের ডিন পদে বসতে চলেছেন। প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে ২০১৯ সালের নভেম্বর মাসেই নীতীন নোহরিয়া জানিয়েছিলেন, ২০২০ সালের জুন মাসে তিনি প্রতিষ্ঠানের ডিন পদ থেকে অবসর নেবেন। গত ১০ বছর যথেষ্টই সাফল্যের সঙ্গে এই দায়িত্ব সামলে এসেছেন তিনি। বর্তমান করোনা পরিস্থিতিতে প্রতিষ্ঠানের অনুরোধে তাই আরও কয়েক মাস এই দায়িত্বে থাকবেন নোহরিয়া।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: ভূমিকম্পের পর একডজন আফটারশক, নিহত ২০, ধ্বংসস্তূপের নীচে অনেকের চাপা পড়ে থাকার আশঙ্কা
ভূমিকম্পের পর একডজন আফটারশক, নিহত ২০, ধ্বংসস্তূপের নীচে অনেকের চাপা পড়ে থাকার আশঙ্কা
Mamata Banerjee: 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন কুণাল ঘোষ, হতচকিত সকলেই
'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন কুণাল ঘোষ, হতচকিত সকলেই
Indonasia Earthquake : ভূমিকম্পের ভয়াবহ ধাক্কায় হুড়মুড়িয়ে পড়ল বাড়ি, চাপা পড়লেন অনেকে, একের পর এক মৃত্যু
ভূমিকম্পের ভয়াবহ ধাক্কায় হুড়মুড়িয়ে পড়ল বাড়ি, চাপা পড়লেন অনেকে, একের পর এক মৃত্যু
Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget