এক্সপ্লোর

জম্মু ও কাশ্মীরকে 'একতরফা' দুটুকরো করে 'বেআইনি' কাজ করেছে ভারত, ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের বর্ষপূর্তিতে অভিযোগ চিনের

চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, চিন কাশ্মীর এলাকার পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে। কাশ্মীর প্রশ্নে চিনের অবস্থান পরিষ্কার, স্পষ্ট, অবিচল। এটি ভারত ও পাকিস্তানের মধ্যে ইতিহাসের অমীমাংসিত এক বিতর্ক। রাষ্ট্রপুঞ্জের সনদ, রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের প্রস্তাব, ভারত ও পাকিস্তানের বিভিন্ন দ্বিপাক্ষিক চুক্তিতেও বিষয়টি উঠে এসেছে।

বেজিং: ২০১৯-এ ভারত জম্মু ও কাশ্মীরকে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে টুকরো করে ‘একতরফা’ তার মর্যাদার বদল ঘটিয়ে বেআইনি, অবৈধ কাজ করেছে বলে অভিযোগ করল চিন। জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের প্রথম বর্ষপূর্তির দিন এই প্রতিক্রিয়া দিল বেজিং। গত বছরের আজকের দিনেই সংবিধানের ৩৭০ ধারা তুলে নিয়ে জম্মু ও কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা বাতিল করে সংসদ। তার তিন মাস বাদে গত অক্টোবরেই জম্মু ও কাশ্মীর রাজ্যের মর্যাদা হারিয়ে জম্মু ও কাশ্মীর ও লাদাখ, এই দুই কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়। নয়াদিল্লির এই পদক্ষেপের প্রভাব-প্রতিক্রিয়া নিয়ে মতামত জানতে চাওয়া হলে চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, চিন কাশ্মীর এলাকার পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে। কাশ্মীর প্রশ্নে চিনের অবস্থান পরিষ্কার, স্পষ্ট, অবিচল। এটি ভারত ও পাকিস্তানের মধ্যে ইতিহাসের অমীমাংসিত এক বিতর্ক। রাষ্ট্রপুঞ্জের সনদ, রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের প্রস্তাব, ভারত ও পাকিস্তানের বিভিন্ন দ্বিপাক্ষিক চুক্তিতেও বিষয়টি উঠে এসেছে। কাশ্মীরের মর্যাদা বদল প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, স্থিতাবস্থায় একপেশে যে কোনও বদলই অবৈধ, বেআইনি। সংশ্লিষ্ট দুপক্ষের আলাপ-আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ পথেই এই ইস্যুর সঠিক সমাধান করা উচিত। পাকিস্তান ও ভারত দুজনেই প্রতিবেশী বলে উল্লেখ করেন তিনি, বলেন, এটা অস্বীকার করা যাবে না, সহাবস্থানই উভয়ের মৌলিক স্বার্থ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের অভিন্ন আকাঙ্খা পূরণ করতে পারে। দুটি দেশ আলোচনার মাধ্যমে মতবিরোধ সঠিক ভাবে মিটিয়ে, সম্পর্কের উন্নতি ঘটাতে পারবে, যৌথ ভাবে উভয় দেশের ও বৃহত্তর এলাকার শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন সুরক্ষিত রাখতে পারবে বলে চিন আশা করে, এও বলেন ওয়াং। যদিও নয়াদিল্লি ও বেজিংয়ের মধ্যে কোন কোন এলাকা নিয়ে বিতর্ক রয়েছে, তা উল্লেখ করেননি তিনি। গত বছর বেজিং নয়াদিল্লিকে চিনা ভূখণ্ডের সার্বভৌমত্বকে মর্যাদা দিতে বলে, সীমান্ত এলাকায় শান্তি, স্থিতাবস্থা বহাল রাখার কথাও বলে। বেজিং বিতর্কিত আকসাই চিনের উল্লেখ করে, যা চিনের দখলে আছে, যদিও নয়াদিল্লির দাবি, ওটা নতুন কেন্দ্রশাসিত এলাকা হওয়া লাদাখের অংশ। ভারত চিনের সমালোচনা উড়িয়েও জানিয়ে দেয়, লাদাখ সমেত নতুন কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের সিদ্ধান্ত একান্তই তার ‘ঘরোয়া ব্যাপার’।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA Sumit Roy: ছেলে কোথায় গেছে ? সাংবাদিকদের সামনে এবার মুখ খুললেন অভিষেক আপ্ত সহায়ক সুমিত রায়ের মা
ছেলে কোথায় গেছে ? সাংবাদিকদের সামনে এবার মুখ খুললেন অভিষেক আপ্ত সহায়ক সুমিত রায়ের মা
News Live: নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Supreme Court: ভিড় নিয়ন্ত্রণে ছররা গুলি ব্যবহারে নিষেধাজ্ঞার দাবিতে আজ সুপ্রিম কোর্টে শুনানি
Supreme Court: ভিড় নিয়ন্ত্রণে ছররা গুলি ব্যবহারে নিষেধাজ্ঞার দাবিতে আজ সুপ্রিম কোর্টে শুনানি
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?

ভিডিও

Birbhum News : বীরভূমে টাকার পাহাড়! কোথা থেকে এল এই বিপুল সম্পত্তি? নেপথ্যে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব?
Abhishek Banerjee: কোথায় অভিষেকের PA ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
Suvendu Adhikari: গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!
Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget