এক্সপ্লোর

MHA on Police Stations: রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সব থানায় সিসিটিভি ক্যামেরা বসাতে বলল স্বরাষ্ট্রমন্ত্রক

সুপ্রিম কোর্ট এক নির্দেশিকায় দেশের সব রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল এবং ভারত সরকারকে সব থানায় এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসে সিসিটিভি ক্যামেরা বসানোর নির্দেশ দিয়েছিল।

নয়া দিল্লি : দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে থানাগুলিতে সিসিটিভি বসাতে বলা হয়েছে। এই মর্মে গাইডলাইন জারি করা হয়েছে বলে লোকসভায় জানানো হল কেন্দ্রের তরফে। মঙ্গলবার লোকসভায় লিখিতভাবে একথা জানান স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। 

এপ্রসঙ্গে তিনি জানান, গত বছর ২ ডিসেম্বর সুপ্রিম কোর্ট এক নির্দেশিকায় দেশের সব রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল এবং ভারত সরকারকে সব থানায় এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসে সিসিটিভি ক্যামেরা বসানোর নির্দেশ দিয়েছিল।

মন্ত্রী বলেছেন, চলতি বছরের ৬ এপ্রিল শেষ শুনানিতে দেশের সর্বোচ্চ আদালত কেন্দ্রীয় এজেন্সিগুলিকে এক মাসের মধ্যে বাজেট বরাদ্দ করতে বলেছিল। এছাড়া বাজেট বরাদ্দের ছয় মাসের মধ্যে সম্পূর্ণ নির্দেশিকার প্রয়োগের কথা বলা হয়েছিল। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ১৩ এপ্রিল শীর্ষ আদালতের নির্দেশমতো বাজেট বরাদ্দের কথা এবং নিজেদের অফিসে সিসিটিভি ক্যামেরা বসানোর অনুরোধ জানায়।    

এদিকে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকেও অ্যাপেক্স কোর্টের নির্দেশমতো সব থানায় সিসিটিভি ক্যামেরা বসানোরর স্ট্যাট্যাস রিপোর্ট পাঠাতে বলা হয়েছে। পুলিশ যেহেতু রাজ্যর বিষয়, তাই কতগুলি থানায় সিসিটিভি আছে সেই সংক্রান্ত তথ্য কেন্দ্রীয়স্তরে রাখা হয় না বলে জানান মন্ত্রী। তাঁর সংযোজন, এই সংক্রান্ত নির্দেশিকা চলতি বছরের ৮ জুলাই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে পাঠানো হয়েছে। 

যদিও ভারতীয় সংবিধানের সপ্তম সিডিউল অনুযায়ী 'পুলিশ' ও 'পাবলিক অর্ডার' রাজ্যের বিষয়, কিন্তু রাজ্য পুলিশের আধুনিকীকরণের জন্য আর্থিক সহায়তা করা হয় 'অ্যাসিস্ট্যান্স টু স্টেটস ফর মডার্নাইজেশন অফ পুলিশ' স্কিমে। উল্লেখ্য, গত বছর ২ ডিসেম্বর সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল, তার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারিগুলিকে বলা হয়েছিল, প্রতিটি থানায় সিসিটিভি ক্যামেরা বসাতে তাদের কী কী প্রয়োজন রয়েছে সে সম্বন্ধে জানাতে। ২০২১-২২ এর প্রস্তাবনায় তা জানাতে বলা হয়েছিল।  

সব থানায় সিসিটিভি ক্যামেরা বসানো থাকলে নিরাপত্তাজনিত বিভিন্ন বিষয়ে সুবিধা হবে, একথা বলাই বাহুল্য।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: উইকেন্ডে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, রাজ্যজুড়ে জারি সতর্কতা, তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের
উইকেন্ডে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, রাজ্যজুড়ে জারি সতর্কতা, তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের
West Bengal News Live Updates: ডানকুনিতে লাক্সের ৬০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত, শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ডানকুনিতে লাক্সের ৬০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত, শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Nirmal Ghosh: 'আমার কোনও আশঙ্কা নেই, আই অ্যাম ফ্রি ফর অল', কেন বললেন প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ ?
'আমার কোনও আশঙ্কা নেই, আই অ্যাম ফ্রি ফর অল', কেন বললেন প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ ?
Nirmal Ghosh: 'যে যা বলছে বলতে দাও...', 'কালীঘাট-তৃণমূল' ছেড়ে কি এবার 'ঋতব্রত তৃণমূল'-এ নির্মল ঘোষ?
'যে যা বলছে বলতে দাও...', 'কালীঘাট-তৃণমূল' ছেড়ে কি এবার 'ঋতব্রত তৃণমূল'-এ নির্মল ঘোষ?

ভিডিও

TMC News: এবার কি বিদ্রোহী শিবিরে নাম লেখাচ্ছেন Mamata Banerjee-র প্রিয় Anubrata Mondal?
TMC News: গ্রেফতার কলকাতার ১২৯ নং ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অঞ্জন দাস
Suvendu Adhikari:কামদুনির নির্যাতিতার পরিবারকে সরকার সরকারি আইনজীবী দিয়ে সহযোগিতা করবে: মুখ্যমন্ত্রী
BJP News: ডায়মন্ড হারবারে বিজেপি কর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগ
PM Modi:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget