এক্সপ্লোর

Interim Budget 2024: লোকসভা নির্বাচনের আগে অন্তর্বর্তী বাজেট, তবে লাভ-ক্ষতির রিপোর্ট এখনই নয়

Economic Survey Report: প্রতি বছর বাজেট পেশের আগে, আগের অর্থবর্ষের অর্থনৈতিক রিপোর্ট দেশবাসীর সামনে তুলে ধরা হয়, দেশের অর্থনৈতিক অবস্থা, উন্নতি, অবনতির বিশদ তথ্য তুলে ধরা হয় দেশবাসীর সামনে।

নয়াদিল্লি: লোকসভা নির্বাচনের আগে সংসদে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করতে চলেছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার।বৃহস্পতিবার সংসদে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন বাজেট অধিবেশন চলবে সংসদে। কিন্তু প্রতিবছর কেন্দ্রীয় বাজেট পেশের আগে আগের অর্থবর্ষের সাফল্য এবং ব্যর্থতার খতিয়ান সম্বলিত যে অর্থনৈতিক সমীক্ষার রিপোর্ট প্রকাশ করে সরকার, এ বছর অন্তর্বর্তীকালীন বাজেটের আগে তা হচ্ছে না। (Interim Budget 2024)

প্রতি বছর বাজেট পেশের আগে, আগের অর্থবর্ষের অর্থনৈতিক রিপোর্ট দেশবাসীর সামনে তুলে ধরা হয়, যার আওতায় প্রধান অর্থনৈতিক উপদেষ্টার তরফে দেশের অর্থনৈতিক অবস্থা, উন্নতি, অবনতির বিশদ তথ্য তুলে ধরা হয় দেশবাসীর সামনে। কোন কোন ক্ষেত্রে উন্নতি করতে হবে, তারও উল্লেখ থাকে।কিন্তু লোকসভা নির্বাচনের আগে বৃহস্পতিবার যে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করতে চলেছে কেন্দ্র, তার আগে বিগত অর্থবর্ষের অর্থনৈতিক সমীক্ষার রিপোর্ট পেশ করা হচ্ছে না। (Economic Survey Report)

ক্ষমতাসীন সরকার প্রতি বছর যে বাজেট পেশ করে সংসদে, তাকে বলা হয় পূর্ণাঙ্গ বাজেট। আর নির্বাচনের আগে যে বাজেট পেশ করা হয়, তাকে অন্তর্বর্তীকালীন বাজেট বলা হয়, যাতে নির্বাচন না হওয়া পর্যন্ত কয়েক মাসের লক্ষ্যের কথা জানায় কেন্দ্র, তাতে জনমোহিনী প্রকল্পও থাকে। কিন্তু অন্তর্বর্তীকালীন বাজেটে নীতি-নিয়মের কোনও পরিবর্তন ঘটানো যায় না, অর্থনৈতিক ক্ষেত্রে কোনও সংস্কারও করা যায় না।

আরও পড়ুন: Interim Budget 2024: লোকসভা নির্বাচনের আগে বাড়ছে প্রত্যাশা, পূর্ণাঙ্গ ও অন্তর্বর্তীকালীন বাজেট যে কারণে আলাদা

আসন্ন লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি যদিও, তবে এবছর এপ্রিল-মে মাস নাগাদ নির্বাচন হতে পারে। যে বা যারা সরকারে আসবে, তারাই পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে। তাই অন্তর্বর্তীকালীন বাজেটের আগে অর্থনৈতিক সমীক্ষার রিপোর্ট প্রকাশ করা হচ্ছে না এ বছর। নির্বাচন মিটলে, যে বা যারা সরকার গঠন করবে, জুলাই মাসে তারাই সেটি প্রকাশ করবে।

এমন পরিস্থিতিতে কেন্দ্রের তরফে ‘ইন্ডিয়ান ইকনমি-আ রিভিউ’ নামের একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে ২৯ জানুয়ারি, তাতে গত ১০ বছরে দেশের অর্থনীতির যে যে মাইলফলক ছুঁয়েছে, তার খতিয়ান রয়েছে। ওই রিপোর্টে বলা হয়েছে আগামী তিন বছরে ভারতীয় অর্থনীতি ৫ লক্ষ কোটিতে পোঁছবে। ২০৩০ পর্যন্ত তা ৭ লক্ষ কোটিতে গিয়ে ঠেকবে। দেশের অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধির হার ২০২৪ অর্থবর্ষে ৭.২ শতাংশে গিয়ে ঠেকবে বলেও আগামী পূর্বাভাস দিয়েছে কেন্দ্র।

সেরা শিরোনাম

Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?

ভিডিও

Durga Puja 2026 : শ্রীরামপুরের চাতরা দুর্গাপুজোয় সাবেকিয়ানার ছোঁয়া | ABP Ananda
Durga Puja 2026 | বালুরঘাটে পুজো উদ্বোধন Sukanta Majumdar-এর, ধুনুচি হাতে করলেন আরতি
Durga Puja 2026 | দুর্গোৎসব ঘিরে সেজে উঠেছে বেলুড় মঠ, শুরু পুজো | #abpananda
College Square: আজ মহাষষ্ঠী, রীতি মেনে পুজো চলছে কলেজ স্কোয়ারে, ভিড় জমছে মণ্ডপে। Durga Puja 2026
Durga Puja 2026: পুজোর আড্ডা জমজমাট, স্টুডিওতে অঙকুশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
CPM Book Stall Vandalized: বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Embed widget