এক্সপ্লোর

নীরব ব্রিটেনের জেলে, স্ত্রীর বিরুদ্ধে রেড কর্নার নোটিশ ইন্টারপোলের

অ্যামিকে শেষ প্রকাশ্যে দেখা গিয়েছিল ২০১৯-এ, আমেরিকায়। কিন্তু এখন তিনি ঠিক কোথায় আছেন, সে ব্যাপারে নিশ্চিত নয় তদন্ত সংস্থাগুলি।

নয়াদিল্লি: পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় অভিযুক্ত হিরে ব্যবসায়ী নীরব মোদির স্ত্রী অ্যামি মোদির বিরুদ্ধে রেড কর্নার নোটিশ বা দুনিয়াব্যাপী গ্রেফতারি পরোয়ানা জারি করল ইন্টারপোল। অ্যামির বিরুদ্ধে ভারতে দায়ের হওয়া বেআইনি আর্থিক লেনদেন মামলার ব্যাপারেই এই পরোয়ানা। অ্যামিকে শেষ প্রকাশ্যে দেখা গিয়েছিল ২০১৯-এ, আমেরিকায়। কিন্তু এখন তিনি ঠিক কোথায় আছেন, সে ব্যাপারে নিশ্চিত নয় তদন্ত সংস্থাগুলি। নীরব ব্রিটেনে বর্তমানে জেলবন্দি। প্রত্যর্পণের মাধ্যমে তাঁকে ভারতের হাতে তুলে দেওয়ার বিরুদ্ধে লড়ছেন নীরব। গত বছর ফেব্রুয়ারি মাসে নিউইয়র্ক সিটিতে ৩০ মিলিয়ন ডলার দামে দুটি অ্য়াপার্টমেন্ট কেনায় সুবিধাভোগী হিসাবে অ্যামিকে অভিযুক্ত করে একটি সাপ্লিমেন্টারি চার্জশিটে তাঁর নাম উল্লেখ করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। অক্টোবরে নীরবের যে ৬৩৭ কোটি টাকা মূল্যের বিদেশি সম্পত্তি বাজেয়াপ্ত হয়, তার মধ্যে ওই ফ্ল্যাটগুলি ছিল। নীরবের সেই সম্পত্তির মধ্য়ে আছে লন্ডনে ৫৬.৯৭ কোটি টাকা দামের একটি ফ্ল্য়াটও। রেড কর্নার নোটিশ জারি হয়েছে নীরব, তাঁর ভাই বেলজিয়ামের নাগরিক নেহাল, বোন পূরবীর নামেও। বিদেশ থেকে ঋণ পাওয়ার জন্য রাষ্ট্রায়ত্ত্ব পিএনবির নামে জাল গ্যারান্টি বের করার কেলেঙ্কারিতে অভিযুক্ত ৪৮ বছরের নীরব ও তাঁর মামা ৬০ বছরের মেহুল চোকসি, দুজনেই। মে মাসে পেশ করা চার্জশিটে সিবিআই অভিযোগ করে, নীরব ৬৪৯৮.২০ কোটি টাকা ও মেহুল ৭০৮০.৮৬ কোটি টাকা নয়ছয় করেছেন। দুজনেই ২০১৮য় দেশ ছেড়ে পালানোর পর তদন্তে নামে সিবিআই। গত বছর লন্ডনে গ্রেফতার হন নীরব। চলতি মাসে ভিডিও লিঙ্কের মাধ্য়মে হাজির হওয়ার পর তাঁকে ২৭ আগস্ট পর্যন্ত হেফাজতে পাঠায় ব্রিটিশ আদালত। আর মেহুল ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ অ্যান্টিগার নাগরিকত্ব নেওয়ার সুবাদে সেখানে আছেন। শারীরিক সমস্য়ার কারণ দেখিয়ে ভারতে ফিরছেন না তিনি। গত বছর অবশ্য অ্যান্টিগার প্রধানমন্ত্রী গ্যাস্টন ব্রাউন যাবতীয় আইনি রাস্তা ফুরোলে মেহুলের নাগরিকত্ব বাতিল হবে বলে জানিয়ে দেন।

সেরা শিরোনাম

Road Accident: জন্মদিনের কেক কিনে ফিরছিলেন, রাস্তা পার হওয়ার সময়েই ঘটল সাংঘাতিক ঘটনা, কী হয়েছে নয়ডার যুবকের ?
জন্মদিনের কেক কিনে ফিরছিলেন, রাস্তা পার হওয়ার সময়েই ঘটল সাংঘাতিক ঘটনা, কী হয়েছে নয়ডার যুবকের ?
Provident Fund News: প্রভিডেন্ট ফান্ড নিয়ে এবার বড় সিদ্ধান্ত কেন্দ্রের, বেতনের ঊর্ধ্বসীমা ১৫০০০ থেকে বেড়ে হল ২৫০০০ টাকা
প্রভিডেন্ট ফান্ড নিয়ে এবার বড় সিদ্ধান্ত কেন্দ্রের, বেতনের ঊর্ধ্বসীমা ১৫০০০ থেকে বেড়ে হল ২৫০০০ টাকা
Delhi Crime News: সিগারেট ধরাতে দেশলাই চেয়েছিল ৩ তরুণ, না দেওয়ায় ভয়ঙ্কর পরিণতি ২ যুবকের, কী ঘটিয়েছে অভিযুক্তরা ?
সিগারেট ধরাতে দেশলাই চেয়েছিল ৩ তরুণ, না দেওয়ায় ভয়ঙ্কর পরিণতি ২ যুবকের, কী ঘটিয়েছে অভিযুক্তরা ?
UPI Transaction Rule: আমেরিকার চাপেই UPI-তে ফি? জবাব দিল কেন্দ্র, বিবৃতিতে বলা হল…
আমেরিকার চাপেই UPI-তে ফি? জবাব দিল কেন্দ্র, বিবৃতিতে বলা হল…

ভিডিও

TMC Logo News | প্রতীক ও তহবিলের অধিকার কার হাতে? চরমে চাপানউতোর | ABP ANANDA LIVE
Abhishek Banerjee PA News | ধৃত সুমিত রায়ের মোবাইল ফোন কোথায়? | ABP ANANDA LIVE
Rejinagar News | বিধানসভা উপনির্বাচনের আগে রেজিনগরে বিস্ফোরণ | ABP ANANDA LIVE
Kolkata ED Raid | নারকেলডাঙা, নেতাজিনগর, রবীন্দ্র সরোবর-সহ একাধিক জায়গায় চলছে ED অভিযান | ABP ANANDA
Dilip Ghosh on UPI |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sumit Roy: সুমিত রায়ের মোবাইল কোথায় ? তন্ন তন্ন করে খুঁজছে পুলিশ, গ্রেফতারের সময় নিজের ফোন সঙ্গে নেননি অভিষেকের PA
সুমিত রায়ের মোবাইল কোথায় ? তন্ন তন্ন করে খুঁজছে পুলিশ, গ্রেফতারের সময় নিজের ফোন সঙ্গে নেননি অভিষেকের PA
রেজিনগর উপনির্বাচনের আগে বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয়ের দখল নিল ঋতব্রত-তৃণমূল
রেজিনগর উপনির্বাচনের আগে বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয়ের দখল নিল ঋতব্রত-তৃণমূল
তৃণমূল সদস্যদের সমর্থনে পঞ্চায়েত দখল বিজেপির, গঙ্গাজল দিয়ে চলল শুদ্ধকরণ প্রক্রিয়া
তৃণমূল সদস্যদের সমর্থনে পঞ্চায়েত দখল বিজেপির, গঙ্গাজল দিয়ে চলল শুদ্ধকরণ প্রক্রিয়া
Shantanu Sinha Biswas: কলকাতা পুলিশের প্রাক্তন DC শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা রুজু
কলকাতা পুলিশের প্রাক্তন DC শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা রুজু
Uranium Ore in Medina: গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
UPI Transaction Rule: UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
Afghanistan Trip : মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
Nandigram By Election 2026:চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর
চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর
Embed widget