এক্সপ্লোর

Iran-Israel Conflict: সরাসরি মোসাদের সদর দফতরে হামলা? ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি ইরানের, অস্বীকার করছে ইজরায়েল

Iran-Israel War: ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (IRGC)-র তরফে মোসাদের দফতরে হামলা চালানোর কথা জানানো হয়।

নয়াদিল্লি: সরকারি ভাবে ঘোষণা না হলেও, ইরান বনাম ইজরায়েল সংঘাত ক্রমশ যুদ্ধের আকার ধারণ করছে। আর সেই আবহেই ইজরায়েলের অন্দরে, তেল আভিভে মোসাদের (Mossad) সদর দফতর হামলা চালানো হয়েছে বলে দাবি করল ইরান। সেই সঙ্গে গিলটে ইজরায়েলি সামরিক গোয়েন্দা বিভাগের সদর দফতর AMAN-এও হামলা চালানো হয়েছে বলে দাবি তেহরানের। যদিও ইজরায়েল হামলার কথা অস্বীকার করেছে। (Iran-Israel Conflict)

ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (IRGC)-র তরফে মোসাদের দফতরে হামলা চালানোর কথা জানানো হয়। তাদের সংবাদ সংস্থা Tasnim News Agency IRGC-র বিবৃতি তুলে ধরে, যাতে বলা হয়, ‘আজ সকালে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এ্যারোস্পেস বাহিনী,জায়োনিস্ট শাসকের সামরিক গোয়েন্দা দফতর AMAN এবং তেল আভিভে তাদের সন্ত্রাসী অভিযানের কেন্দ্র মোসাদের দফতরে হামলা চালিয়েছে। ইজরায়েলের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা টপকে আঘাত হানা হয়েছে। ওই দফতরে এখন আগুন জ্বলছে’। (Iran-Israel War)

ইজরায়েল যদিও ইরানের দাবি খারিজ করেছে। তাদের দাবি, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র মোসাদের দফতরের কাছে একটি বাস পার্কিং লটে গিয়ে পড়ে। যদিও এ নিয়ে নানা তথ্য সামনে আসছে। ইরানের হামলায় ইজরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, হার্জিলিয়াতে মোসাদের সদর দফতরটিতে ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে বলে জানা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় হামলার ভিডিও-ও সামনে এসেছে, আমেরিকার CNN-এর রিপোর্টিংয়েও মোসাদের দফতরে হামলার ঘটনার উল্লেখ মিলেছে। তবে এই দাবির সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।

গভীর রাতেও ইজরায়েলের উপর আঘাত হানা হয়েছে বলে দাবি ইরানের। তাদের দাবি, হাফিয়ায় ইজরায়েলের শক্তিশালী ড্রোন গুঁড়িয়ে দেওয়া হয়েছে। জেরুসালেমেও বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর। মঙ্গলবার পঞ্চম দিনে পড়েছে ইরান বনাম ইজরায়েল সংঘাত। আলজিরিয়া, বাহরাইন, মিশর, সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরশাহি, জর্ডান-সহ ২০টি দেশ ইরান বনাম ইজরায়েলে সংঘাতে ইতি চেয়ে আবেদন জানিয়েছে। 

ইরানের দাবি, জনবহুল এলাকাতে হামলা চালিয়েছে ইজরায়েল, যাতে মহিলা ও শিশু-সহ ২২৪ জন নিরীহ নাগরিকের প্রাণ গিয়েছে। আহতের সংখ্য়া ১২৫৭। এমন পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় ইরানকে হুঁশিয়ারি দেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার সেনার গায়ে হাত দিলে ফল ভাল হবে না বলে জানিয়েছেন তিনি। অন্য দিকে, আমেরিকার তীব্র সমালোচনা করেছে চিন। ট্রাম্প যুদ্ধের আগুনে হাওয়া দিচ্ছেন বলে অভিযোগ তাদের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shehzad Poonawala : পদত্য়াগ করছেন বিজেপির টিভিতে প্রচারের অন্যতম মুখ ? জোর জল্পনা !
পদত্য়াগ করছেন বিজেপির টিভিতে প্রচারের অন্যতম মুখ ? জোর জল্পনা !
Hooghly News: মর্মান্তিক, টানা বৃষ্টিতে আগেই আলগা হয়েছিল মাটির ঘরের ভিত, রাত ২টোয় বিকট শব্দ, তখন গভীর নিদ্রায় বাবা ও মেয়ে..
মর্মান্তিক, টানা বৃষ্টিতে আগেই আলগা হয়েছিল মাটির ঘরের ভিত, রাত ২টোয় বিকট শব্দ, তখন গভীর নিদ্রায় বাবা ও মেয়ে..
Dilip On Madan:
"যা করেছেন..অনেক ভোগান্তি আছে এখনও", মদনকে ED-র তলবের পর মন্তব্য দিলীপের
Annapurna Yojana Scheme : অগাস্টে বড় খবর অন্নপূর্ণা যোজনায়, কীভাবে কাদের কপাল খুলতে চলেছে ?
অগাস্টে বড় খবর অন্নপূর্ণা যোজনায়, কীভাবে কাদের কপাল খুলতে চলেছে ?

ভিডিও

Abhishek Banerjee : বিনা অনুমতিতে USG মেশিন স্থানান্তরিত করায় লাইসেন্স ও রেজিস্ট্রেশন বাতিল
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (৩০.৭.২৬):কাদের আশীর্বাদে টুলুর ক্রাইম? শাহ-নাড্ডার সঙ্গে সৌগত-শত্রুঘ্ন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(৩০.৭.২৬): বালি থেকে পাথর, সরকারি রাজস্ব লুঠেই টুলুর 'সোনালি সাম্রাজ্য'?
Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget