এক্সপ্লোর

Iran Executes Mossad Agent:'মোসাদ অফিসার'-র হাতে গোপন তথ্য তুলে দেওয়ার অভিযোগে অজ্ঞাতপরিচয়কে মৃত্যুদণ্ড ইরানে

World News:গাজায় ইজরায়েলের নাগাড়ে বোমাবর্ষণ নিয়ে বিশ্বজুড়ে যখন তুমুল আলোড়ন চলছে, ঠিক সেই সময় 'মোসাদ এজেন্ট' সন্দেহে এক ব্যক্তিকে মৃত্য়ুদণ্ড দিল ইরান।

নয়াদিল্লি: গাজায় ইজরায়েলের নাগাড়ে বোমাবর্ষণ নিয়ে বিশ্বজুড়ে যখন তুমুল আলোড়ন চলছে, ঠিক সেই সময় 'মোসাদ এজেন্ট' সন্দেহে এক ব্যক্তিকে মৃত্য়ুদণ্ড দিল ইরান। সে দেশের সরকারি সংবাদ সংস্থার বক্তব্য, ওই ব্যক্তি ইজরায়েলি গুপ্তচর সংস্থা 'মোসাদ'-র হাতে গোপন তথ্য তুলে দিয়েছিলেন। তবে মৃত্য়ুদণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম-পরিচয় জানায়নি ইরান। এমনিতেই, 'হামাস'-র হামলা এবং ইজরায়েলের জবাবি আক্রমণে চলতে থাকা সংঘর্ষে উত্তাল পশ্চিম এশিয়া। এর মধ্যে 'মোসাদ এজেন্ট' সন্দেহে মৃত্য়ুদণ্ড দেওয়ার এই সিদ্ধান্ত নতুন অশান্তি তৈরি করবে না তো? প্রশ্ন উঠে গিয়েছে এর মধ্যে। 

যা জানা গেল...
ওই ব্যক্তিকে কবে গ্রেফতার করা হয়েছিল, কবেই বা মৃত্য়ুদণ্ড দেওয়া হল তা নিয়ে চুপ ইরান। তাদের সরকারি সংবাদসংস্থাও মুখে কুলুপ রেখেছে। শুধু এটুকু জানানো হয়, যে তাঁর তরফে আপিল করা হলেও খারিজ হয়ে যায়। 'ইসলামিক রিপাবলিক'-র প্রতিপক্ষ গোষ্ঠী এবং সংগঠনের হাতে তাদের বিরুদ্ধে প্রচারের অস্ত্র তুলে দিতেই 'মোসাদ অফিসার'-র হাতে গোপন নথি তুলে দিয়েছিলেন ওই ব্যক্তি, দাবি সরকারি সংবাদসংস্থার। সিস্তান বালোচেস্তান প্রদেশের জাহেদান জেলে মৃত্য়ুদণ্ড কার্যকর করা হয়েছে বলে সূত্রের খবর। কয়েক দিন আগেই বালোচ 'জঙ্গিরা'  ওই প্রদেশের একটি পুলিশ স্টেশনে হামলা চালিয়ে ১ ১ জন নিরাপত্তাকর্মীকে হত্যা করে। তার পরেই এই ঘটনা।  

ইরান ও ইজরায়েল...
দু'দেশের মধ্যে সংঘাত ও শত্রুতার ইতিহাস পুরনো। ইরানের পরমাণু কর্মসূচি ভেস্তে দিতে নানা স্তরে, বার বার ধাক্কা দিয়েছে 'মোসাদ', এমন অভিযোগও নতুন নয়। ২০১৮ সালের ৩১ জানুয়ারি, এমনই এক শিউরে ওঠার মতো অভিযান চালায় 'মোসাদ', শোনা গিয়েছে সেই কথাও। প্রত্যাশিত ভাবেই এই অভিযানের সত্যাসত্য জানা প্রায় অসম্ভব। তবে শোনা গিয়েছিল, তেল আভিভের অদূরে, ইজরায়েলি গুপ্তচর সংস্থার 'স্টেট অফ দ্য আর্ট' সিচুয়েশন রুমে বসে ওই অভিযান তদারক করেন সেই সময়ের মোসাদ-প্রধান। তাঁর সবুজসঙ্কেত মিলতেই, তেহরানের দক্ষিণ দিকে শিরোবাদ শিল্পতালুকে ঢুকে পড়েন জনা কুড়ি অভিযানকারী। ঘড়িতে তখন রাত সাড়ে দশটা। অভিযানকারীদের লক্ষ্য একটাই। সাদামাঠা শিল্পতালুকের একটি নির্দিষ্ট গুদামঘরে ঘরে রাখা যাবতীয় ফাইল সরিয়ে ফেলা। শোনা যায়, গত তিন দশক ধরে পরমাণু শক্তিধর দেশ হয়ে ওঠার জন্য ইরান যা যা চেষ্টা করেছে, তার সমস্তটা ধরা ছিল ওই গুদামে রাখা ফাইলগুলিতে। বিপুল পরিমাণ তথ্য হাতানোর জন্য সময় ছিল মোটে সাড় ছ'ঘণ্টা। কী হতে পারত, কী হয়েছিল, তার সত্যাসত্য জানা সম্ভব নয়। কিন্তু এমন বহু অভিযোগ অতীতেও ইজরায়েলি গুপ্তচর সংস্থার বিরুদ্ধে এনেছে ইরান। এখান থেকে সম্পর্কের সমীকরণ সহজেই অনুমেয়।   
বাকিটা শুধুই কল্পনা ও আলো-আঁধারির কথা। 

আরও পড়ুন:মৃত্যুর কারণ 'কেটামিন ওভারডোজ'? ইঙ্গিত 'ফ্রেন্ডস' অভিনেতার মেডিক্যাল এগজামিনেশন রিপোর্টে

সেরা শিরোনাম

SIR Row: SIR বিতর্কে এবার নাম জুড়ল টাটাদের TCS সংস্থার, ফর্ম-৬ বদলানোর নির্দেশ কে দিয়েছিল? প্রশ্ন তুললেন রাহুল গাঁধী
SIR বিতর্কে এবার নাম জুড়ল টাটাদের TCS সংস্থার, ফর্ম-৬ বদলানোর নির্দেশ কে দিয়েছিল? প্রশ্ন তুললেন রাহুল গাঁধী
West Bengal News Live Updates: সিউড়ির দলীয় পার্টি অফিসে এসে ক্ষোভের মুখে পড়লেন অনুব্রত মণ্ডল, তাঁর সামনেই ভাঙচুর করা হল পার্টি অফিসে
সিউড়ির দলীয় পার্টি অফিসে এসে ক্ষোভের মুখে পড়লেন অনুব্রত মণ্ডল, তাঁর সামনেই ভাঙচুর করা হল পার্টি অফিসে
Weather Alert: ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতায়, আর কোন কোন জেলায় কবে পর্যন্ত চলবে দুর্যোগ? কী জানাল হাওয়া অফিস
ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতায়, আর কোন কোন জেলায় কবে পর্যন্ত চলবে দুর্যোগ? কী জানাল হাওয়া অফিস
FlyDubai Plane Hijack Fears: বিমান হাইজ্যাক রুখতে গিয়ে ক্ষতবিক্ষত, রক্তাক্ত অবস্থায় বলছিলেন, ‘দুই সন্তান আছে আমার’, এখন কেমন আছেন ভারতীয় পাইলট স্মিত মচ্ছার?
বিমান হাইজ্যাক রুখতে গিয়ে ক্ষতবিক্ষত, রক্তাক্ত অবস্থায় বলছিলেন, ‘দুই সন্তান আছে আমার’, এখন কেমন আছেন ভারতীয় পাইলট স্মিত মচ্ছার?

ভিডিও

BJP Government:
Anubrata Mondal: পরিবর্তনের জমানায় বীরভূমে উলটপুরাণ,মমতার আমলের দোর্দন্ডপ্রতাপ কেষ্ট এখন হামলার মুখে
Smit Machchhar: ৯/১১-র ধাঁচে জঙ্গি হানা, জীবন বাজি রেখে বিমান হাইজ্যাক রুখলেন ভারতীয় পাইলট স্মিত মচ্ছর
Milan Pradhan News : এসেছিল মনোনয়ন প্রত্যাহারের চাপ, জেল থেকে বেরিয়েই মারাত্মক অভিযোগ মিলন প্রধানের
Rudranil Ghosh News : রাজ্যজুড়ে চলছে মায়ের আগমণীর প্রস্তুতি, এরই মধ্যে এল রুদ্রনীলের পুজো 'বার্তা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget