এক্সপ্লোর

Iran Bengali Stranded: 'চারিদিকে বোমা পড়ছে, যত দ্রুত সম্ভব উদ্ধার করুন', ভিডিও বার্তায় আর্জি ইরানে আটক ২ বাঙালির

ইরানের বন্দার আব্বাসের কাছে আটক ভারতীয় ভেসেল এই পরিস্থিতিতে এল কাতর আর্জি। 'চারিদিকে পড়ছে বোমা, যত দ্রুত সম্ভব উদ্ধার করুন', ভিডিওবার্তায় কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন ভেসেলের কর্মীদের। 

নয়া দিল্লি: ১০ দিন পরও সংঘাত থামা তো দূরের কথা...দুই পক্ষই অবস্থানে অনড় থাকায় গতি আরও বাড়ছে। এখনও মুহুর্মুহু বোমাবর্ষণ চলছেই। বিশ্বের দুই শক্তিধর রাষ্ট্র আমেরিকা-ইজরায়েল যেমন ইরানের ওপর লাগাতার গোলাবর্ষণ করে চলেছে। ইরানও স্পষ্ট করে দিচ্ছে, শেষ রক্তবিনদু অবধি তারা লড়ে যাবে। এই পরিস্থিতিতে ইরানের কাছে ভেসেলে আটক ২ বাঙালি। 

ইরানের বন্দার আব্বাসের কাছে আটক ভারতীয় ভেসেল। আটক ভারতীয় জাহাজে পশ্চিমবঙ্গের ২ নাবিক। হরমুজ প্রণালীর কাছে বোমা, আটকে MV মানালি ভেসেল। আটকে পড়া ভারতীয় ভেসেলের নাবিক তেহট্টের দীপক মণ্ডল। ২ বাঙালি-সহ ভেসেলে আটকে ২০জন ভারতীয় ছাড়াও ২ বিদেশি।             

এই পরিস্থিতিতে এল কাতর আর্জি। 'চারিদিকে পড়ছে বোমা, যত দ্রুত সম্ভব উদ্ধার করুন', ভিডিওবার্তায় কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন ভেসেলের কর্মীদের। 

আমেরিকা-ইজরায়েলের ইরানের ওপর যুদ্ধের ফলে সঙ্কট বাড়ছে গোটা বিশ্বে। ইরানের প্রেসিডেন্ট দু দিন আগে পুরনো অবস্থান থেকে সরে আসার বার্তা দিলেও, তা থেকে সরে এসে আমেরিকার বন্ধু দেশগুলির ওপর আক্রমণের ঝাঁঝ ফের বাড়িয়েছেন। 

সোমবার সৌদি আরবের আল-খার্জ শহরে ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে মৃত্যু হয়েছে একাধিকের। পাল্টা ইরানের সামরিক ঘাঁটিগুলিকে লক্ষ্য করে এক নাগাড়ে হামলা চালাচ্ছে ইজরায়েল। ইজরায়েল সেনার তরফে দাবি করা হয়েছে, ইসলামিক রেভিলিউশনারি গার্ডের একাধিক ঘাঁটিতে হামলা চালিয়েছে তারা। 

হামলা করা হয়েছে ইসফাহানে ইরানের কমান্ড সেন্টার ও পুলিশ হেডকোয়ার্টারে। ইরানের রকেট ইঞ্জিন উৎপাদন কেন্দ্র ও লঞ্চ সাইটেও হামলা চালানো হয়েছে। রবিবার ইরানের তেলের ভাণ্ডারগুলিতে ব্যাপক হামলা চালিয়েছে ইজরায়েল। সূত্রের দাবি, এখনও পর্যন্ত ইরানের ৩২টি মেডিক্যাল সেন্টার, ও ৬৫ টি স্কুলে হামলা চালিয়েছে ইজরায়েল-আমেরিকা। 

ইরানের নব নির্বাচিত সর্বোচ্চ নেতাকে নিয়ে তীব্র আপত্তি তুলে ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, আমাদের কাছ থেকে অনুমোদন নিতে হবে। যদি সে (মোজতবা খামেনেই) আমাদের কাছ থেকে অনুমোদন না পায়, তাহলে সে বেশিদিন টিকবে না। এই নিয়ে আমেরিকার তীব্র আপত্তি থাকলেও, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আমার পক্ষ থেকে, তেহরানের প্রতি অবিরাম সমর্থন জানাই এবং ইরানি বন্ধুদের জন্য আমাদের সলিডারিটি রইল। আমি নিশ্চিত যে তুমি (মোজতবা খামেনেই) তোমার বাবার কাজ সম্মানের সাথে চালিয়ে যাবে এবং এই কঠোর পরীক্ষার মুখে ইরানি জনগণকে ঐক্যবদ্ধ করবে।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

'ফেসবুকে পাকিস্তানি তা*লিবানের সঙ্গে যোগাযোগ, প্রতিশোধস্পৃহা চরমে' ! বেঙ্গালুরুতে পুলিশের জালে বাংলার যুবক
'ফেসবুকে পাকিস্তানি তা*লিবানের সঙ্গে যোগাযোগ, প্রতিশোধস্পৃহা চরমে' ! বেঙ্গালুরুতে পুলিশের জালে বাংলার যুবক
News Live Updates: স্বাধীনতা দিবস উপলক্ষে কড়া নিরাপত্তা-বলয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা রাজধানীকে
স্বাধীনতা দিবস উপলক্ষে কড়া নিরাপত্তা-বলয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা রাজধানীকে
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget