এক্সপ্লোর

Iran-Israel War: আকাশ ভেদ করে নেমে এল মুহুর্মুহু রকেট, ইরানের আক্রমণ রুখতে ব্যর্থ ইজরায়েলের Iron Dome?

Iron Dome of Israel: সোশ্যাল মিডিয়ায় এমন একাধিক ভিডিও সামনে এসেছে, যেখানে আকাশ ভেদ করে ইজরায়েলের মাটিতে আগুনের গোলা নেমে আসতে দেখা গিয়েছে।

নয়াদিল্লি: শত্রুপক্ষের আক্রমণ এতদিন মাঝ আকাশেই রুখে দেওয়া যেত। ক্ষেপণাস্ত্র প্রতিরোধকারী Iron Dome নিয়ে তাই গর্ববোধ করত ইজরায়েল। কিন্তু গভীর রাতে ইরানের হামলা রুখতে ব্যর্থ হলে সেই Iron Dome. মুহুর্মুহু হামলা রুখতে সেটি যখন দিশেহারা, সেই সময়ই তেল আভিভে ইজরায়েলের সামরিক ঘাঁটিতে পর পর আছড়ে পড়ল ইরানের রকেট। গোটা ঘটনায় নড়েচড়ে বসেছে আন্তর্জাতিক মহল। এত সুনাম যে Iron Dome-এর, তা আদৌ কতটা কার্যকর, উঠছে প্রশ্ন।  (Iran-Israel War)

সোশ্যাল মিডিয়ায় এমন একাধিক ভিডিও সামনে এসেছে, যেখানে আকাশ ভেদ করে ইজরায়েলের মাটিতে আগুনের গোলা নেমে আসতে দেখা গিয়েছে। এবিপি আনন্দ ওই ভিডিও-র সত্যতা যাচাই না করলেও, The Time ওই ভিডিও-কে আসল বলে চিহ্নিত করেছে ইতিমধ্যেই। আর তাতেই ইজরায়েলের Iron Dome-এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও ইজরায়েলের তরফে এখনও পর্যন্ত কোনও বিবৃতি দেওয়া হয়নি। (Iron Dome of Israel)

ইজরায়েল হামলা চালানোর ২৪ ঘণ্টার মধ্যে মুহুর্মুহু রকেট ছুড়ে প্রত্যাঘাত হানে ইরান। সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও সামনে এসেছে, তাতে মধ্য়ে তেল আভিভে রকেট আছড়ে পড়তে দেখা গিয়েছে। সেখানে ইজরায়েলের একাধিক সামরিক ঘাঁটি রয়েছে, রয়েছে ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সদর দফতরও। 

একটি ১৯ সেকেন্ডের ভিডিও বিশেষ করে নজর কাড়ছে সকলের। কারণ ভিডিও-তে দেখা গিয়েছে, Iron Dome ইরানের ক্ষেপণাস্ত্রের মোকাবিলা করার চেষ্টা চালালেও, তার দুর্ভেদ্য বলয় ভেদ করে আছড়ে পড়ে ইরানের ছোড়া রকেট। তীব্র শব্দে কেঁপে ওঠে চারিদিক। আগুনের লেলিহান শিখায় ঢেকে যায় চারপাশ।

ইজরায়েলের Iron Dome-এর সুখ্যাতি গোটা পৃথিবী জুড়ে। আমারিকার সহযোগিতায় তৈরি ওই প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্য়ে শত্রুপক্ষের ছোড়া ক্ষেপণাস্ত্র মাঝ আকাশেই প্রতিহত করে দেওয়া যায়। গত তিন দশক ধরে ইজরায়েলের প্রতিরক্ষাব্যবস্থার মুকুট হিসেবে বিরাজ করছে ওই Iron Dome. ক্ষেপণাস্ত্র প্রতিহত করার ক্ষেত্রে Iron Dome-এর সাফল্যের হার ৯০ শতাংশ বলেই এতদিন দাবি করছিল ইজরায়েল। তবে শুক্র-শনিবার রাতে ইরান যেভাবে হামলা চালাল, তাতে Iron Dome-এর সীমাবদ্ধতা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
BJP News: নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
Ladakh Earthquake: লাদাখের লেহ-তে ভয়ঙ্কর ভূমিকম্প! কেঁপে উঠল গোটা এলাকা, আতঙ্কে পর্যটকরা
লাদাখের লেহ-তে ভয়ঙ্কর ভূমিকম্প! কেঁপে উঠল গোটা এলাকা, আতঙ্কে পর্যটকরা
Suvendu Adhikari: নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট
নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Embed widget