এক্সপ্লোর

BIG BREAKING : দিল্লিতে বিরাট জঙ্গি হামলার ছক ফাঁস! ISI টার্গেটে জনপ্রিয় এই মন্দির, ধাবা

সেনা শিবিরে বিরাট হামলার পরিকল্পনা ছিল বলে সূত্রের খবর।

নয়াদিল্লি:  পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই (ISI)-এর বড়সড় নাশকতার ছক ফাঁস! বিরাট তথ্য গোয়েন্দাদের হাতে। জঙ্গিগোষ্ঠীর টার্গেটে ছিল দিল্লির একটি ঐতিহাসিক মন্দির। এছাড়া দিল্লি-সোনিপত হাইওয়ের জনপ্রিয় ধাবাকেও উড়িয়ে দেওয়ার ছক কষেছিল সন্ত্রাসবাদীরা। এছাড়া হরিয়ানার সেনা শিবিরে বিরাট হামলার পরিকল্পনা ছিল বলে সূত্রের খবর।

শাহজাদ ভাট্টি মডিউলের সঙ্গে যুক্ত অপারেটিভদের মাধ্যমে এই হামলার ছক কষা হয়েছিল বলে দাবি তদন্তকারী সূত্রের।গোয়েন্দাদের দাবি, একাধিক গুরুত্বপূর্ণ জায়গাকে টার্গেট করে হামলার পরিকল্পনা করা হয়েছিল। ইতিমধ্যেই গোটা ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

সূত্রের খবর, দিল্লি পুলিশের স্পেশাল সেলের ‘গ্যাং বাস্ট অপারেশন ২.০’-এর আওতায় একাধিক রাজ্য থেকে গ্রেফতার হওয়া মডিউলের ৯ জন অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করেই এই তথ্য মিলেছে। তদন্তকারী সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তদের মধ্যে একজন দিল্লির একটি ঐতিহাসিক মন্দিরে গিয়ে রেকি চালায়। শুধু তাই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে সেই মন্দির চত্বরের ছবি পাকিস্তানে থাকা হ্যান্ডলারদের কাছেও পাঠানো হয়েছিল বলে অভিযোগ।

গোয়েন্দাদের দাবি, পাকিস্তান-ভিত্তিক হ্যান্ডলারদের নির্দেশেই টার্গেট চিহ্নিত করা হচ্ছিল। তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন, শুধুমাত্র মন্দিরই নয়, আরও কোনও গুরুত্বপূর্ণ স্থানে হামলার পরিকল্পনা ছিল কি না। দিল্লি পুলিশের স্পেশাল সেল গোটা ঘটনার তদন্ত চালাচ্ছে। ইতিমধ্যেই ধৃতদের ডিজিটাল ডিভাইস, চ্যাট এবং সোশ্যাল মিডিয়া যোগাযোগ খতিয়ে দেখা শুরু হয়েছে বলে সূত্রের খবর। 

সূত্রের খবর, দিল্লি-সোনিপত মহাসড়কের পাশে একটি জনপ্রিয় ধাবাকেও টার্গেট করা হয়েছিল। প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত ছিল ওই ধাবায়। সেখানে গ্রেনেড হামলার পরিকল্পনা করা হয়েছিল বলে খবর সূত্রের। তদন্তকারীদের দাবি,  এই হামলার উদ্দেশ্য ছিল ব্যাপক ক্ষয়ক্ষতি এবং বহু মানুষের প্রাণহানি ঘটানো। গোয়েন্দারা এখন খতিয়ে দেখছেন, হামলার জন্য কী ধরনের বিস্ফোরক বা অস্ত্র ব্যবহার করার পরিকল্পনা ছিল।

হরিয়ানার সেনা শিবিরেও নজরদারি

তদন্তে আরও জানা গিয়েছে, হিসার-এর একটি সামরিক ক্যাম্পেও নজর রেখেছিল জঙ্গিরা। অভিযোগ, ওই এলাকার ভিডিও রেকর্ড করে সীমান্তের ওপারে থাকা নিয়ন্ত্রকদের কাছে পাঠানো হয়েছিল। গোয়েন্দাদের মতে, সেনা ঘাঁটির নিরাপত্তা এবং বাহিনীর গতিবিধি সম্পর্কিত তথ্য সংগ্রহ করাই ছিল মূল উদ্দেশ্য।

উত্তরপ্রদেশের থানাও ছিল নিশানায়

সূত্রের দাবি, শুধু দিল্লি বা হরিয়ানাই নয়, উত্তরপ্রদেশ-এর কয়েকটি থানাকেও টার্গেট তালিকায় রাখা হয়েছিল। দিল্লি পুলিশের স্পেশাল সেল বর্তমানে গোটা মডিউলের নেটওয়ার্ক, ডিজিটাল যোগাযোগ এবং পাকিস্তান-ভিত্তিক হ্যান্ডলারদের সঙ্গে যোগসূত্র খতিয়ে দেখছে। তদন্তকারীরা মনে করছেন, এটি বিচ্ছিন্ন কোনও পরিকল্পনা নয়, বরং একাধিক জায়গায় বড় হামলার বৃহত্তর ছক ছিল।

সেরা শিরোনাম

Lal Krishna Advani : অসুস্থ লালকৃষ্ণ আডবাণী, ভর্তি করা হল হাসপাতালে
অসুস্থ লালকৃষ্ণ আডবাণী, ভর্তি করা হল হাসপাতালে
CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান

ভিডিও

Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি
Durga Puja 2026: ৯১ তে পা, থিম 'বন্দে মাতরম', দেশাত্মবোধে সেরার শিরোপা জিতে নিল সন্তোষ মিত্র স্কোয়ার
Ballygaunge Cultural | ৭৬ বছরে পদার্পণ, ঐতিহ্যভাবনায় সেরার শিরোপা জিতে নিল বালিগঞ্জ কালচারাল
Durga Puja 2026 : হাওড়ার দেউলটিতে চ্যাটার্জী বাড়ির দুর্গাপুজো অত্যন্ত প্রাচীন এবং ঐতিহ্যবাহী | ABP
Durga Puja 2026 | ১১ তম বর্ষে পদার্পণ, আন্তরিকতায় সেরা আরবানার দুর্গাপুজো | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget