এক্সপ্লোর

Israel Hamas War: সুড়ঙ্গপথে হামাস হানা ইজরায়েলে! কেন হোঁচট খেল 'আয়রন ডোম'

Israel Palestine War:২০১৪ সালের পর, এত বড় যুদ্ধ এই প্রথম দেখছে ইজরায়েল। হামাসের অতর্কিত হানার পরেই পাল্টা হামলা চালিয়েছে ইজরায়েলও

নয়াদিল্লি: মোসাদ। ইজরায়েলের (Israel) এই গুপ্তচর সংস্থার নজরদারি নিয়ে রয়েছে বিভিন্ন চমৎকার কাহিনী। কিন্তু এই মোসাদের (Mosad) কড়া নজর এড়িয়ে কীভাবে হামলা চালাল হামাস? উত্তর লুকিয়ে মাটির নীচে। সুড়ঙ্গপথে কড়া নজরদারি এড়িয়ে, সবরকম প্রতিরক্ষা স্তর ভেদ করে ইজরায়েলে হামলা চালিয়েছে হামাস জঙ্গিরা। ১৯ মিনিটে অন্তত ৫ হাজার রকেট এসে ছিন্নভিন্ন করেছে ইজরায়েলের মাটি।

প্রায় দশ বছর। ২০১৪ সালের পর, এত বড় যুদ্ধ এই প্রথম দেখছে ইজরায়েল। হামাসের অতর্কিত হানার পরেই পাল্টা হামলা চালিয়েছে ইজরায়েল। অবিরাম ইজরায়েল গোলা-বর্ষণে তছনছ হয়ে চলেছে গাজা স্ট্রিপ। এই পরিস্থিতিতেও বারবার প্রশ্ন উঠছে, ইজরায়েল অত্যাধুনিক প্রতিরক্ষা স্তর ভেদ করে কীভাবে এমন বড়সড় হামলা চালাতে পারল হামাস? কোন পথে, কীভাবে ইজরায়েলে ঢুকে পড়ল হামাসের (Hamas) হানাদার বাহিনী?

[/yt]

এই হামলার পিছনে নাকি রয়েছে হামাসের দীর্ঘদিন ধরে তিলে তিলে নেওয়া প্রস্তুতি। মাটির নীচে তৈরি করা হয়েছে এই সুড়ঙ্গ। সূত্রের খবর, সীমান্ত এলাকায় ২টো সুড়ঙ্গ খুঁড়েছিল তারা। সেই পথেই ইজরায়েলে ঢোকে ৭০ জন হামাস জঙ্গি। গাজা ও ইজরায়েল সীমান্তের এই জায়গাতেই খোঁড়া হয় সেই সুড়ঙ্গ। 

ভূপৃষ্ঠ থেকে ১০০ মিটার নীচে তৈরি এই টানেল। উচ্চতায় ৬ ফুট ও চওড়ায় আড়াই ফুট। টানেলের দেওয়ালে থরে থরে সাজানো মিসাইল। সুড়ঙ্গের প্রান্তে গাজা সীমান্তে তখন হামলার জন্য় প্রস্তুত প্রায় হাজার খানেক হামাস যোদ্ধা। এইখানেই হিসেব গন্ডগোল হয়ে যায় ইজরায়েলের। হামলা চালায় হামাস বাহিনী।

 

আলোচনায় এসেছে আয়রন ডোমও (Iron Dome)। ইজরায়েলের এই অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা বারবার চর্চিত হয়েছে বিশ্বে। ইজরায়েল লক্ষ্য করে ছোড়া যে কোনও মিসাইলকে মাঝ আকাশেই ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে এই প্রতিরক্ষা ব্যবস্থা। রাফাল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমস এবং ইজরায়েল এরোস্পেস ইন্ডাস্ট্রিজের যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছিল এই প্রতিরক্ষা ব্যবস্থাটি। আশেপাশে ন্য়ূনতম ৪ কিলোমিটার থেকে সর্বোচ্চ ৭০ কিলোমিটার দূরত্ব থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র সনাক্ত করতে পারে এই সিস্টেম। দিনে, রাতে এবং সমস্ত আবহাওয়াতেই একই ভাবে কাজ করে চলে আয়রন ডোম। ২০১১ সালের ২৭ মার্চ ইজরায়েলে প্রথম এই প্রতিরক্ষা ব্যবস্থা বসানো হয়। তারপর থেকে বারবার নিজের দক্ষতার পরিচয় দিয়েছে আয়রন ডোম। কিন্তু, শনিবারের বিধ্বংসী হামলায় ব্য়র্থ হয়ে পড়ে এটিও। মাত্র ১৯ মিনিটে প্রায় ৫ হাজার রকেট ছোড়া হয়েছিল। ফলে সবকটিকে নিষ্ক্রিয় করতে বিফল হয় আয়রন ডোম। 

আরও পড়ুন: বক্সারের কাছে বেলাইন নর্থ-ইস্ট সুপারফাস্ট! ফিরল বালেশ্বর-আতঙ্ক?

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
I.N.D.I.A Bloc: I.N.D.I.A শিবিরের পাশে প্রশান্ত কিশোর? জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জোরাল হচ্ছে ক্রমশ, তিনি বললেন…
I.N.D.I.A শিবিরের পাশে প্রশান্ত কিশোর? জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জোরাল হচ্ছে ক্রমশ, তিনি বললেন…
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget