এক্সপ্লোর

Israel-Iran Conflict: ঝাঁক ঝাঁক ড্রোন, ছোড়া হল ক্ষেপণাস্ত্রও, এবার ইজরায়েলে হামলা ইরানের

Iran-Israel Tensions: শনিবার গভীর রাতে ইরান থেকে ইজরায়েলে হামলা চালানো হয় বলে জানিয়েছে দেশের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (IRGC)-ও।

নয়াদিল্লি: গত সাত মাস ধরে ইজরায়েল বনাম হামাস যুদ্ধ চলছে। সেই আবহে আবারও সঙ্কট নেমে এল পশ্চিম এশিয়ায়। গভীর রাতে ইরান থেকে ইজরায়েলে হামলা হয়েছে বলে অভিযোগ সামনে এল। ক্ষেপণাস্ত্র-সহ ইরানের তরফে বিস্ফোরক ভর্তি ঝাঁক ঝাঁক ড্রোন ছোড়া হয়েছে বলে দাবি ইজরায়েলের। তাদের দাবি সত্যি হলে, এই প্রথম সরাসরি ইজরায়েলের মাটিতে হামলা চালাল ইরান। এতে আন্তর্জাতিক ভূরাজনীতিতেও সঙ্কট দেখা দিয়েছে। কারণ ইতিমধ্যেই ইজরায়েলের সমর্থনে এগিয়ে এসেছে আমেরিকা, তাতে আমেরিকার সঙ্গে তাদের সংঘাত নয়া মোড় নিতে চলেছে বলে মনে করছে কূটনৈতিক মহল। (Israel-Iran Conflict)

শনিবার গভীর রাতে ইরান থেকে ইজরায়েলে হামলা চালানো হয় বলে জানিয়েছে দেশের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (IRGC)-ও। তারা জানিয়েছে, 'অপারেশন ট্রু প্রমিসে'র আওতায় ইজরায়েলকে লক্ষ্য করে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ছাড়া হয়েছে। ইজরায়েল যে অপরাধ ঘটিয়েছে, তার জবাব দিতেই এই হামলা বলে দাবি তাদের। তবে ইরান থেকে ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের ইজরায়েলের আকাশসীমায় পৌঁছতে বেশ কয়েক ঘণ্টা সময় লাগার কথা। তবে ইজরায়েলের মাটিতে ইতিমধ্যেই ড্রোন আছড়ে পড়তে শুরু করেছে বলে খবর।  ইজরায়েলের কাছে যদিও আক্রমণ প্রতিহত করার আয়রন ডোম রয়েছে। তারা কাজে নেমে পড়েছে বলে খবর। (Iran-Israel Tensions)

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ইতিমধ্যেই ইজরায়েলে সাড়া পড়ে গিয়েছে। গভীর রাত থেকে সেখানে সাইরেন বাজছে। হামলা প্রতিহত করতে ইজরায়েলের তরফেও প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। তবে ১০ বছরের এক শিশুর আহত হওয়ার খবর মিলেছে। ইজরায়েলের দাবি, ১০০-র বেশি ড্রোন ছুড়েছে ইরান। আমেরিকার সেনাবাহিনী সেগুলি নামাতেও শুরু করেছে বলে দেশের সংবাদমাধ্যম সূত্রে খবর। 

আরও পড়ুন: Khyber Temple Demolished: পাকিস্তানে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল ঐতিহাসিক মন্দির, নিন্দার ঝড় সর্বত্র

আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন আগেই ইজরায়েলকে সতর্ক করেছিলেন। উত্তাপ বাড়লে আমেরিকা ইজরায়েলের সমর্থনে এগিয়ে আসবে বলে জানান তিনি। সিরিয়াও সতর্ক হয়ে রয়েছে। দামাস্কাসকে ঘিরে রেখেছে রুশ প্রতিরক্ষা প্রযুক্তি। যদি ইজরায়েল হামলা চালায়, তা প্রতিহত করার জন্যই এই ব্যবস্থা। নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে ইরাক, জর্ডান এবং লেবানন। 

ইজরায়েলে হামলার কথা যদিও আগেই জানিয়ে রেখেছিল ইরান। গত ১ এপ্রিল দামাস্কাসে ইরানের কনস্যুলেটে হামলা চালায় ইজরায়েল, তাতে ইরানের সাত সেনা আধিকারিকের মৃত্যু হয়। এর পরই পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছিল ইরান। আমেরিকা মধ্যস্থতা করতে চাইলেও সুরাহা হয়নি। এর পর শনিবার গভীর রাতে ইজরায়েলকে লক্ষ্য করে হামলা চালানো হয় বলে খবর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনা-সহ এই ৬ প্রকল্প নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, ‘যারা পাবেন না..’, প্রশাসনিক বৈঠকে কী নির্দেশ ?
অন্নপূর্ণা যোজনা-সহ এই ৬ প্রকল্প নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, ‘যারা পাবেন না..’, প্রশাসনিক বৈঠকে কী নির্দেশ ?
SSC: 'আপাতত বন্ধই থাকছে নিয়োগ প্রক্রিয়া...পুজোর আগে ফলাফল', বড় বার্তা SSC-র চেয়ারম্যানের, যারা সুপারিশ পত্র পেয়েছেন তাঁদের কী হবে ?
'আপাতত বন্ধই থাকছে নিয়োগ প্রক্রিয়া...পুজোর আগে ফলাফল', বড় বার্তা SSC-র চেয়ারম্যানের, যারা সুপারিশ পত্র পেয়েছেন তাঁদের কী হবে ?
RG Kar Case: অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?
অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget